যিলালিল কুরআন — যিলালিল কুরআন 16
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

আন্দোলনের ক্ীদের জন্যে হযরত শ্লোকমানের উপদেশ হযরত লোকমান (আ.) তার সন্তান তথা ভাবী প্রজন্ম ও তরুণ সমাজের নিকট পর্যায়ক্রমে সর্বপ্রথম শেরেক বর্জিত আল্লাহর তাওহীদের প্রতি বিশ্বাস এর কথা বলেছেন। অতপর পার্থিব জীবনের সমাপ্তির পর অনন্ত জীবন আখেরাতের প্রতি সুদৃঢ় বিশ্বাস ও কেয়ামত দিবসে মহা বিচার ও আদালতের প্রতি দৃঢ় প্রত্যয়ের কথা রয়েছে। সেদিন বিচার মুহূর্তে একটি সরিষা-কণা পরিমাণ কোন বস্তুও বিচার ও ন্যায়দন্ড থেকে বাদ যাবে না। এ সকল বিষয়ে অত্যন্ত সাবলীল, হৃদয়গ্রাহী অনুভূতি ও আলোড়ন সৃষ্টিকারী ভাষায় উপদেশ দেয়ার পরে পরবর্তী পর্যায়ে আল্লাহর সাথে গভীরভাবে সম্পর্ক সৃষ্টিকারী মৌলিক এবাদাত নামাযের কথা বলা হয়েছে। মানব প্রকৃতিকে আল্লাহর পথে দাওয়াত দেয়ার দায়িত্ব পালনের প্রতি মনোনিবেশ করা, আল্লাহর পথে দাওয়াতে নিয়োজিত জনশক্তি ও সংগঠনের প্রতি তাগুতি শক্তির যুলুম নির্যাতন ও প্রলোভনের সময় ধৈর্য্য ও দৃঢ়তা অবলম্বনের উপদেশও এতে প্রদান করা হয়েছে। এরশাদ হচ্ছে, ‘হে আমার বৎস! (হে আমার ভাবী বংশধর) নামায কায়েম করো। সৎ কাজের আদেশ দাও। অসৎ কাজ থেকে বিরত রাখো। (আর এ দায়িত্ব পালনের কারণে) তোমার ওপর যে মুসীবত পতিত হয়, তাতে ধৈৰ্য ধারণ করো। আর এ ধৈর্য ধারণ করাটা নিশ্চয়ই একটা সাহসিকতাপূর্ণ কঠিন কাজের অন্তর্ভুক্ত ৷” (আয়াত ১৭) এটা হচ্ছে ইসলামের এঁতিহ্যবাহী তাওহীদ বিশ্বাসের প্রতীক, আল্লাহ তায়ালার সুবিচারের প্রতি গভীর আস্থা ও আল্লাহ তায়ালার আযাবের ভয় সম্পর্কে সচেতন ও সতর্কতা অবলম্বনের শিক্ষা । এ বর্ণনাভংগী মানব গোষ্ঠীকে আল্লাহ তায়ালার দ্বীনের প্রতি দাওয়াত, তাদের সংস্কার ও সংশোধনের দিকে ধাবিত করে। অসত্য থেকে বিরত থাকার উপদেশ দেয়। অন্যায় অসত্যের বিরুদ্ধে সংগ্রামের জন্য প্রয়োজনীয় রসদ ও পাথেয় সংগ্রহের উপদেশ প্রদান করা হয়েছে, আর এ পথের মূল পাথেয় ও রসদ যে, আল্লাহর বন্দেগী বা এবাদাত তাও বলা হয়েছে। এবাদাতের প্রক্রিয়া নামায কায়েমের মাধ্যমেই দাওয়াতের মূল পাথেয় গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়েছে। নামাযের পরক্ষণেই দাওয়াতের অন্যতম পাথেয় ও এ মানযিলে পৌঁছার অন্যতম বৈশিষ্ট সবর তথা ধৈৰ্য অবলম্বনের প্রতি দৃষ্টি নিবদ্ধ করা হয়েছে । দাওয়াত ইলাল্লাহ্‌র প্রতি বিরোধী শক্তির হুমকি ধমকি প্রলোভন ও যুলুম নির্যাতনসহ তাদের অশ্লীল গালি গালায ভরংসনা, চো খ রাংগানী অশালীন মন্তব্য বিদ্বপ হাসি ঠাট্টা সন্ত্রাস ইত্যাদি পরীক্ষায়ও ধৈর্যের মহান বৈশিষ্ট অর্জন করার উপদেশ দেয়া হয়েছে। বলা হয়েছে, ‘নিশ্চয়ই ধৈৰ্য অবলম্বন করা হচ্ছে অসীম দুঃসাহসিকতাপূর্ণ বড় কঠিন কাজ ৷’ (আয়াত ১৭) কারণ দাওয়াতের গুরুত্বপূর্ণ দায়িত্‌ পালনের ক্ষেত্রে তাগুত তথা তাওহীদ বিরোধী শক্তির বিরোধিতা, প্রতিবন্ধকতা, সংঘাত, নির্মম আঘাত, যুলুম নির্যাতন, প্রলোভন, বিদ্বপ অবশ্যম্তাবী । এ চরম বিরোধিতা, নির্যাতন যুলুমের বিভীষিকার মধ্যে ধৈর্য ও দৃঢ়তা অবলম্বন করা নিসন্দেহে একটি সাহসিকতাপূৰ্ণ কাজ । বাতিলের কঠোর যুলুম-নির্যাতনের উদ্বিগুতার চরম মহূর্তে দাওয়াতের মহান দায়িত্বে ধৈর্যের সাথে দৃঢ়তা অবলম্বন করা ও স্থিতিশীলতার মনযিলে অগ্রসর হওয়া আসলেই একটি কঠিন কাজ । আল কোরআন হযরত লোকমান (আ.)-এর উপদেশমালা আল্লাহর পথে আহ্বানকারীর বৈশিষ্টকে সুস্পষ্টভাবে তুলে ধরেছে । দাওয়াত ইলাল্লাহর লক্ষ্য মানব গোষ্ঠীর ওপর আহবানকারীর কর্তৃত্ব ও প্রাধান্য প্রতিষ্ঠা নয়, তাদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করাও নয়; বরং মানব সমাজের সার্বিক www.pathagar.com

— পৃষ্ঠা ৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।