যিলালিল কুরআন — যিলালিল কুরআন 16
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

কোন কিছুর ক্ষেত্রেও ন্যায় দন্ডের তাৎপর্য ও বিশ্লেষণের দৃশ্য এতে সন্নিবেশিত রয়েছে। এ হচ্ছে অলৌকিক গ্রন্থ আল কোরআনে কোনো বিষয়কে অনুপম বর্ণনাভংগী ও রচনাশৈলীতে উপস্থাপনের এক নিজস্ব প্রক্রিয়া পদ্ধতি । এ অপরূপ সোন্দর্যময় রচনা ও উপস্থাপন পদ্ধতি প্রকৃত পক্ষে আল কোরআনের একক বৈশিষ্ট ।(১) ‘সরিষার বীজ বা দানা পরিমাণ ।' অংশদ্বারা এমন এক ক্ষুদ্র বস্তু বুঝানো হয়েছে, যার তেমন কোন ওযন, মূল্য বা গুরুত্ব নেই; অথচ তাও সেখানে উপস্থিত করা হবে । ‘তা যদি প্রস্তরখন্ডের অভ্যন্তরেও থাকে’ অর্থাৎ বাহ্য দৃষ্টিতে যা পরিদৃষ্ট হয় না, যা প্রকাশ্যে দৃশ্যমান নয়, যাকে খুঁজে পাওয়া যায় না, যা ধরা ছোয়ার বাইরে, অথচ সে কর্মটুকুরও হিসাব গ্রহণ করা হবে, এমন ক্ষুদ্রাতিক্ষুদ্র ব্যাপারেও আল্লাহর আদালতে মানুষদের জবাবদিহি করতে হবে। ‘অথবা থাকে যদি আসমানের কোথাও’ অর্থাৎ আকাশপুঞ্জে, দূরদূরান্তে মহাশূন্যে যার অবস্থান । যে জগতে বিশাল গ্রহ, উপগ্রহ, নক্ষত্ররাজী নিজ নিজ কক্ষপথে আবর্তিত হচ্ছে। এমন জগতের একটি পরমাণু ও বিন্দু পরিমাণ একটি অবহেলিত ছোট্ট অপরাধও গুরুত্ব সহকারে মহান আদালতে সেদিন বিচারের জন্য উপস্থিত করা হবে। ‘কিংবা থাকে যদি যমীনের কোথাও’ খুবই সামান্য যা ধূলিকণা বা পাথর কুচির সাথে মিশ্রিত বা আচ্ছাদিত হয়ে আছে, যা প্রকাশ্যে দৃষ্টিগোচর হয় না তাও সেখানে উপস্থিত করা হবে। ‘তাকেও আল্লাহ তায়ালা এনে হাযির করবেন' এমন ক্ষুদ্রাতিক্ষুদ্ব কণা পরিমাণ বিষয়ের জ্ঞানও আল্লাহর এলেমের বাইরে থাকবেনা । তা বাদ পড়বে না । তাও আল্লাহ তায়ালার অসীম জ্ঞান ও অনন্ত কুদরাতের আয়াত্তাধীন থাকবে । এ ছোট্ট বাক্যটির অন্তরালে আল্লাহ সোবহানাহু তায়ালার ক্ষুদ্র সৃক্মাতিসূক্ষ্ম ব্যাপারে অবগতির দিককে তুলে ধরা হয়েছে। আল্লাহ তায়ালা যে সব কিছুই উপস্থিত করবেন তার ঘোষণাও রয়েছে। মহাশূন্যে, প্রস্তর খন্ডের অভ্যন্তরে, যমীনের বালুকারাজি পাথর কুচির সংমিশ্রণে যেখানে বিন্দু পরিমাণ কোন তৎপরতা ও ক্রিয়াকান্ড বিদ্যমান রয়েছে, তার সকল কিছুকে নিজ নিজ অবস্থান থেকে ন্যায়দন্ড ও বিচারমঞ্চে সেদিন উপস্থিত করা হবে। কোন সুক্ষাতিসুক্ষু ব্যাপারও সুক্ষুদশী, শক্তিমান সত্বা আল্লাহর জ্ঞান ও অবগতির বাইরে থাকবে না, আল্লাহ তায়ালার জ্ঞানের পরিধি, অনন্ত অসীম ৷ অদৃশ্য জগতের কণা পরিমাণ বস্তুও তার জ্ঞান ও অবগতির বাইরে নয়। তিনি সকল কিছুকেই স্ব-স্ব অবস্থান থেকে বিচার দিবসে সংশ্লিষ্ট জায়গায় এনে হাযির করবেন । আল কোরআনের এই বর্ণনা ভংগীও এ উপস্থাপনা মানবচিত্তে আল্লাহর কাছে জবাবদিহিতার প্রত্যয় ও ভীতি সৃষ্টি করে। মানুষের মনে আল্লাহর কাছে প্রত্যাবর্তন, আল্লাহর কাছে রুজু হওয়া, আল্লাহ তায়ালার নৈকট্য লাভের অনুপ্রেরণা মানব হৃদয় উদ্বেলিত ও অনুপ্রাণিত করে। সে সুক্ষাতিসূক্ষ দষ্টা গোপন রাজ্যের সব কিছু সম্পর্কেই অবগত রয়েছেন তার কাছে কোন কিছুই গায়ব নয়, অনুপস্থিত নয়, অদৃশ্যমান নয়; বরং সব কিছুই তার কাছে দৃশ্যমান ও গোচরীভূত । আল কোরআন অভিনব বিস্ময়কর পদ্ধতিতে এ মহাসত্যকে মানব হৃদয়ে প্রতিষ্ঠিত করেছে, এ সত্যকে স্বীকৃতি প্রদান করে তাকে সুদৃঢ় বিশ্বাস ও প্রত্যয়রূপে গ্রহণের শিক্ষাও আলোচ্য এই আয়াতে আমাদের দেয়া হয়েছে । (১) তরীকাতুল কোরআন পরিচ্ছদে ‘আত্তাছওয়ীরুল ফান্নী ফিল কোরআন' অধ্যায় দ্রষ্টব্য । ৩১ লাকমল __ ১ লক হত অলযিল ক www.pathagar.com

— পৃষ্ঠা ৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।