যিলালিল কুরআন — যিলালিল কুরআন 16
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

হাদীসে বর্ণিত আছে, সুরা লোকমানের এই আয়াত ও একই ধরনের সূরা আনকাবুত ও সূরা আহকাফের আয়াতসমুহের শানে নযুল হচ্ছে, হযরত সা'দ ইবনে আবি ওয়াক্কাস ও তার মা সম্পর্কিত ঘটনা, তিনি ঈমান গ্রহণের পর তার মা ঈমান বর্জন করার দাবীতে অনশন ব্রত পালন শুরু করে এবং বলে যে, তুমি পিতামাতার ধর্মে ফিরে না আসলে আমি অনাহারে মরে যাবো । তার মৃত্যুবরণের হুমকি প্রদানের পর এ আয়াতটি অবতীর্ণ হয়। অপর রেওয়ায়েতে রয়েছে যে, এই আয়াত সা'দ ইবনে মালেক (রা.)-এর ঘটনা সম্পর্কে অবতীর্ণ হয়েছে। তাবরানীর বর্ণনায় সা'দ ইবনে মালেক (রা.)-এর ঘটনার উল্লেখ রয়েছে। মুসলিম শরীফে হযরত সা'দ ইবনে আবি ওয়াক্কাস-এর ঘটনার কথা উল্লেখ রয়েছে। সনদ ও বর্ণনার দিক থেকে হযরত সা'দ ইবনে আবি ওয়ন্ধাস (রা.) ও তার মা সম্পর্কিত ঘটনার প্রেক্ষিতে এ আয়াত নাযিল হয়েছে বলে মনে হয় । এটিই বেশী প্রামাণ্য ও গ্রহণযোগ্য । (এ সম্পর্কে আমি সূরায়ে আনকাবুতের তাফসীরে আলোচনা করেছি ।) আলোচ্য আয়াতে আল্লাহর আনুগত্যের গুরুত্বকে প্রথমে প্রাধান্য দেয়া হয়েছে। আল্লাহর সাথে সম্পর্ক সুদৃঢ়করণ, আল্লাহর সাথে সুদৃঢ় বন্ধন, আল্লাহর হক্বের প্রতিরক্ষাকে প্রথম ফরয হিসাবে নির্ধারণ করা হয়েছে। কোরআনুল কারীমে পুন পুন আল্লাহর আনুগত্যের গুরুত্বের প্রতি তাকিদ করা হয়েছে। আল্লাহ তায়ালার সার্বভৌমত্ব, তাওহীদকেই প্রাধান্য দেয়া হয়েছে। আল্লাহর আনুগত্যের এর মুূলনীতিকে সর্বাধিক ও সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে। সন্দেহাতীতভাবে কোরআনে হাকীমের বিভিন্ন সূরায় এ চিরস্তন শাশ্বত মূলনীতির চেতনা বিশ্বাস, প্রত্যয় ও অনুভূতিকে উপস্থাপিত করা হয়েছে। জীবনের শ্রুদ্রাতি ক্ষুদ্র কর্মের ও হিসাব দিতে হব্বে আলোচ্য আয়াতে হযরত লোকমানের ওসীয়াতের মধ্যবর্তী স্তরে আল্লাহ সোবহানাহু তায়ালা তাওহীদ, শেরেক ও আনুগত্য সম্পর্কিত শাশ্বত মূলনীতি উপস্থাপনের পর পরবর্তী আয়াতসমূহে পুনরায় হযরত লোকমানের ওসীয়াতের ধারাবাহিক বর্ণনা শুরু করেছেন। উপদেশমূলক ওসীয়াতের আয়াতে মানব জীবনের বিভিন্ন সুক্ষবিষয়ের বিবরণ, আখেরাতের ইনসাফপূর্ণ বিচার, জীবনের ক্ষুদ্রাতিক্ষুদ্র কর্মের হিসাব, মানুষের এ জীৱনে মৃত্তিকার তলদেশে, সমুদ্রে, মহাশূন্যে সর্বত্রকৃত কর্মকান্ডের সূক্ষ্মতিসূৃক্ষ্ম হিসাব ইত্যাদি অত্যন্ত হৃদয়গ্রাহী প্রাণস্পর্ষী শব্দ দ্বারা অলংকৃত করা হয়েছে। অনুপম এই রচনাশৈলী মানব হৃদয় ও অনুভূতিতে বিসশ্বয়কর আলোড়ন সৃষ্টিকারী ভাব ও শব্দ সন্তারে সজ্জিত করে পরিবেশন করেছে। জীবস্ত ও প্রাণবন্ত চেতনা সৃষ্টিকারী, আল্লাহ সোবাহানাছহু তায়ালার জটিল ও সুক্ষ সংরক্ষণ পদ্ধতিকেও সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। এ ওসিয়াতটি শুধু সাদামাটা এক উপদেশ আকারেই উপস্থাপিত হয়নি; বরং তাকে এক অসাধারণ ভাব গষ্ঠটীর সুকুমার ভাষাশৈলী, পান্ডিত্যপূর্ণ বক্তব্য অনুভূতিসূহ পেশ করা হয়েছে। অনস্ত জগতে আল্লাহ তায়ালার ন্যায় ও ইনসাফভিত্তিক সুক্ষ বিচারের ও তার দৃশ্য জগতের জ্ঞানের বিবরণও তাতে সন্নিবেশিত রয়ে'ছে। এরশাদ হচ্ছে, ‘হে আমার বৎস । কোন 'বস্তু যদি- তা সরিষার বীজসম হয় অতপর তা যদি প্রস্তর খন্ডের ভেতরেও থাকে.......... ।' (আয়াত ১৬) আয়াতে শুধু আল্লাহ তায়ালার সকল ব্যাপারে অবগতির জ্ঞান সম্পর্কেই উল্লেখিত হয়নি, বরং আল্লাহ তায়ালার জ্ঞানের গভী'ন্তা, অসীমতা ও সুক্ষাতিসুক্ষভাবে সকল ব্যাপারে অবগতির ও গোপন রহস্য সম্পর্কে তার সম্যক জ্ঞানের বিষয়ও এতে শামিল রয়েছে। এতদসংগে আল্লাহ সোবহানাহু তায়ালার অনন্ত কুদ্ারত, বিচার দিবসে সুক্ষাতিসুক্ষ, অণুপরমাণু, সরিষাবীজ পরিমাণ ৩১> সূক্বা ব্লোক্কমান www.pathagar.com

— পৃষ্ঠা ৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।