বব তাফসীর কী যিলালিল কোরআন আনুগত্যের বিপরীত হলে মাতা-পিতার প্রতি আনুগত্য এক্ষেত্রে লুপ্ত হয়ে যায়। অবশ্য মাতা-পিতার প্রতি দায়িত্ব ও শ্রদ্ধার সম্পর্ক সকল অবস্থায়ই বিদ্যমান থাকবে। তবে আল্লাহর আনুগত্যের বিপরীত হলে মাতা-পিতার আনুগত্যের সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। কোরআনে হাকীমে এরশাদ হচ্ছে, ‘মাতা-পিতা যদি তোমাকে আমার সাথে শেরেকে লিপ্ত হওয়ার ক্ষেত্রে, যে ব্যাপারে সঠিকভাবে তুমি কোন কিছুই অবগত নও, প্রাণাসন্তকরভাবে প্রচেষ্টা চালায় তবে এক্ষেত্রে তাদের আনুগত্য করো না ৷’ (আয়াত ১৫) এ আয়াত দ্বারা পরিস্কারভাবে আল্লাহর আনুগত্যের খেলাফ হলে মাতা-পিতার আনুগত্যের ফরয বিলুপ্ত ঘোষিত হয়। সব কিছুর উর্ধে শেরেক বর্জিত তাওহীদের আকীদার প্রাধান্যই সর্বাধিক গুরুত্ব সহকারে প্রতিষ্ঠিত হয়। সন্তান প্রতিপালনের ক্ষেত্রে মাতা-পিতার স্রেহ মমতা, তাদের অবদান, তাদের শ্রম সাধনা কিছুতেই আল্লাহ তায়ালার উলুহিয়াতের চেয়ে বেশী প্রাধান্য পেতে পারে না । আল্লাহ তায়ালার তাওহীদের আকীদা সম্পর্কে অজ্ঞতা-প্রসৃত কোন কারণে মাতা-পিতার স্মেহ মমতা ও অনুগ্রহের কারণে আল্লাহর সাথে শেরেকে কখনো লিপ্ত হওয়া যাবে না। আল্লাহ তায়ালার সার্বভৌমত্বের বিপরীত সকল কর্তৃত্বকেই বর্জন করতে হবে। এ আয়াতে আল্লাহ তায়ালার আনুগত্যের সাথে প্রতিদ্বন্বী ও বিপরীত সকল আনুগত্য বর্জন ও বিলুপ্তির নির্দেশ দেয়া হয়েছে । আল্লাহ তায়ালার আনুগত্যের অধিকারই সর্বপ্রথম ও সর্বাধিক প্রাধান্য পাবে। আয়াতের নির্দেশনার এ ব্যাপারটি গভীরভাবে প্রণিধানযোগ্য যে, আকীদার ক্ষেত্রে আল্লাহর আনুগত্যের সাথে সাংঘর্ষিক হওয়ার কারণে মাতা-পিতার আনুগত্য বর্জনের নির্দেশ সত্বেও ব্যবহারিক জীবনে তাদের প্রতি শ্রদ্ধা পোষণ, মার্জিত আচরণ ও সদ্ব্যবহার ও তাদের সামাজিক সম্পর্ক সংরক্ষণের ব্যাপারে তাদের অধিকার আদায়ের ফরয যথাযথ অব্যাহত থাকবে । আয়াতে বলা হয়েছে, (শেরেকে লিপ্ত হওয়ার ক্ষেত্রে তাদের আনুগত্য বর্জনের নির্দেশনা সত্ত্বেও) তোমরা পৃথিবীতে সামাজিক জীবন যাপনের সময় তাদের সাথে সহ অবস্থান ও সৌজন্যমূলক উত্তম আচরণের ভিত্তিতে বসবাস করবে ৷’ সামাজিক সহ অবস্থানের ভিত্তিতে জীবন যাপনের উত্তম আচরণভিত্তিক জীবন পরিচালনার গুরুত্বপূর্ণ একটি বিষয় । মার্জিত আচরণ মূলত শেরেক বর্জিত তাওহীদভিত্তিক বিশ্বাস ও প্রত্যয়ের ক্ষেত্রে কোন ক্রিয়াশীল প্রভাব সৃষ্টি করে না। আয়াতের পরবর্তী অংশে তাই বলা হয়েছে, ‘আর তাদের পথ অনুসরণ করো, যারা আমার অভিমুখে ধাবিত হয় ।' (আয়াত ১৫) অর্থাৎ মোমেনদের পথে, যারা আমার প্রদর্শিত পথের অনুগামী, যাদের জীবনের সকল চেতনা, প্রেরণা, লক্ষ্য ও উদ্দেশ্যের উৎস আমি, যারা আমার সন্তুষ্টির লক্ষ্যেই আমার প্রতি ধাবিত হয় তাদের কথাই তোমরা মেনে চলো। ‘তোমাদের প্রত্যাবর্তনের স্থূল আমার নিকট’ । (আয়াত ১৫) অর্থাৎ দুনিয়ার জীবনে স্বল্পকালীন অবস্থানের পর তোমরা অনন্ত জীবনে আমার নিকটেই ফিরে আসবে। অতপর তোমরা দুনিয়ার স্বল্প পরিসর জীবনে যা কিছুই করেছো তার সকল কিছুই অনন্ত আখেরাতে আমি তোমাদেরকে অবগত করবো । অর্থাৎ তোমাদের ভালোমন্দ সকল ক্রিয়াকান্ড তোমাদের কৃতজ্ঞতা ও অবাধ্যতার সকল পরিণাম ও পরিণতি শাস্তি ও পুরস্কার, তাওহীদ ও শেরেকের সকল আকীদা-আমল তথা সকল ব্যাপারেই আমি তোমাদেরকে সম্যকভাবে অবগত করাবো। | ৩১ সুস্না লোকমান (৩৪১) পান্না ২১> মনযিল ৫ www.pathagar.com
— পৃষ্ঠা ৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।