যিলালিল কুরআন — যিলালিল কুরআন 16
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

কৰ্মশক্তি স্থবির হয়ে পড়ে তখন সন্তান জীবিত থাকলে মাতাপিতা তাদের ত্যাগ কোরবানীর বিনিময়ে সন্তানের কাছ থেকে সে দয়া অনুগ্রহ ফিরে পাওয়ার ন্যায্য অধিকার রাখেন। সন্তানের কাছ থেকে সদ্ব্যববহার ও সৌজন্যমূলক আচরণ প্রাপ্তি মাতা-পিতার প্রকৃতিগত পাওনা । এ পর্যায়ে আয়াতে উপদেশের মাধ্যমে মা-বাপের এ প্রকৃতগত পাওনা সন্তানের তরফ থেকে বিনিময় প্রাপ্তির হিসেবেও দেখানো হয়েছে, ‘তার মা তাকে যাতনার পর যাতনা সহ্য করে গর্ভ ধারণ করেছে। অতপর মাতৃগর্ভ থেকে প্রসবের পর তার মধ্যে মায়ের দুধপান হতে বিচ্ছিন্ন হওয়ার মেয়াদ দু বছর ৷’ (আয়াত ১৪) আয়াতে মায়ের এ মহান ত্যাগ ও কষ্টকে অত্যন্ত প্রাণস্পর্শী ভাষায় চিহ্নিত করা হয়েছে। মা-ই প্রকৃতপক্ষে গর্ভধারণ, প্রসবকালীন ও দুগ্ধ পানকালীন সময়ে শিশুর প্রতি বেশীরভাগ দায়িত্ব পালন করেন বরং বলা যেতে পারে, সম্পূর্ণ কষ্টকর দায়িত্ব স্বভাবিকভাবে মায়ের ওপরই ন্যস্ত থাকে। এ অসহনীয় বোঝা মা-ই বহন করে। মা-ই সন্তানের প্রতি অধিকতর মমতা, গভীর ও মধুময় আপাত্য স্নেহ উজাড় করে ঢেলে দেয়। তাই মার প্রতি সন্তানের খেদমতের ব্যাপারে আল কোরআন ও সুন্নাহ অধিকতর গুরুত্ব আরোপ করেছে । প্রশাসনিক ও আনুগত্যের ক্ষেত্রে পিতার প্রতি অবশ্য অধিকতর গুরুত্ব প্রদান করেছে। মায়ের হক আদায় ও খেদমতের গুরুত্ব সম্পর্কে আবু বকর বাযযার তার মোসনাদে বায্যার এ একটি হাদীস নিমোক্ত সনদে সংকলিত করেছেন, ‘আবু বকর বায়যার বুরাইদ থেকে, বুরাইদ তার পিতা থেকে রেওয়ায়েত করেছেন, এক ব্যক্তি কাবাঘরের তাওয়াফ করার সময়ে তার বৃদ্ধা মাতাকে কাধে বহন করে তাওয়াফ করছিলো। এ অবস্থা দেখে নবী কারীম (স.) তাকে প্রশ্ব করলেন, তুমি কি তোমার মায়ের হক আদায় করতে পেরেছো? যে ব্যক্তি বললো, ইয়া রাসূলাল্লাহ । আমি সে হক বিন্দুমাত্রও আদায় করতে পারিনি। এমনকি মায়ের যাতনাজড়্িত একটি শ্বাসগ্রহণের ‘হক’ও আদায় করতে পারিনি। মা গর্ভধারণকালীন অথবা প্রসবকালীন সময়ে কষ্টের কারণে একটি শ্বাস প্রশ্বাস নিক্ষেপ ও গ্রহণ যে কষ্ট করেছেন সে পরিমাণ হকটুকুও আমি আদায় করতে পারিনি । (মোসনাদে রাযযার) তাই আয়াতে বলা হয়েছে ‘মা তাকে যন্ত্রণার পর যন্ত্রণা সহ্য করে গর্ভ ধারণ করেছে ।' আল্ত্াহর কুক্ুমের বিক্ষনদ্ধে কারোতহ্‌ আনুগত্য নেই কোরআনে কারীমে উল্লেখিত আয়াতের প্রেক্ষিতে সন্তানের প্রতি সর্বপ্রথম করুণাময় আল্লাহ তায়ালার শ্রেষ্ঠতম অবদানের কৃতজ্ঞতা প্রকাশের সাথে মাতা-পিতার প্রতি কৃতজ্ঞতার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এ দ্বারা ইসলামের মহান নীতিমালার দুটো ফরয আদায়ের দায়িত্ব সন্তানের প্রতি অৰ্পিত হয়েছে । প্রথম হচ্ছে আল্লাহর শোকর আদায়, অতপর মাতাপিতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ । আল্লাহ তায়ালা বলছেন, ‘সর্ব প্রথম আমার অতপর তোমার মাতাপিতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো ৷’ (আয়াত ১৪) এতদসংগে আরেকটি গুরুত্বপূর্ণ দিকের সংযোজনকেও সম্পৃক্ত করা হয়েছে। আর তা হচ্ছে, ‘অতপর আমার কাছেই তোমাদের প্রত্যাবর্তনস্থল ।' (আয়াত ১৪) বস্তুত মাতা-পিতার সাথে সন্তানের সম্পর্ক সকল অবস্থায়ই স্নেহ মমতা ও শ্রদ্ধার সম্পর্ক আর প্রকৃত পক্ষে শর্তহীন আনুগত্য আকীদার দিক থেকে আল্লাহ তায়ালা ও তদীয় রাসূলের সাথে সপক্ত । স্তর বিন্যাসের দিক থেকে আল্লাহ তায়ালার আনুগত্যের গুরুত্বই সকলের আগে আল্লাহর ৩১> সুরা শোক্কমান যিল্লান্স ১৬তম ৫ www.pathagar.com

— পৃষ্ঠা ৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।