যিলালিল কুরআন — যিলালিল কুরআন 16
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

প্রকৃতপক্ষে সন্তানের প্রতি মাতা-পিতার উপদেশমালার মধ্যে কোন প্রকার স্বার্থপরতা ও উদ্দেশ্য প্রণোদিতা নয় বরং তার আড়ালে এক অবর্ণনীয় অকল্পনীয় আপাত্য স্সেহ-মমতা ও | সন্তানের কল্যাণ কামনার মধুর সম্পর্কই লুকায়িত থাকে । আর এ সম্পর্ক হচ্ছে সন্তানের প্রতি পিতৃন্নেহের এক জীবন্ত রূপ । তাই আল্লাহ তায়ালা বলছেন, টী আর আমি তোমাদের সকল কর্মতৎপরতা সম্পর্কে অবগত করাবো ।' (আয়াত ১৪) আল্লাহ্‌ তায়ালা সন্তানদেরকে মাতাপিতার প্রতি সৌজন্যমূলক আচরণ ও সদ্ব্যবহার সম্পর্কে গুরুত্ব সহকারে উপদেশ প্রদান করেছেন। বিশেষ করে মায়ের প্রতি সন্তানের খেদমতের ব্যাপারে অধিকতর গুরুত্বসহ উপদেশ দেয়া হয়েছে অথচ সন্তানের তার পিতার প্রতি কর্তব্য সম্পর্কে তেমন কিছু এখানে উল্লেখ করেননি । কেননা সন্তানের গর্ভ ধারণ, প্রসবকালীন ও শিশুর দুগ্ধপান করানো ও লালন পালনের ক্ষেত্রে পিতার চেয়ে মা-ই বেশী কষ্ট ও যাতনা ভোগ করেন। বিশেষ করে উল্লেখিত বিশেষ অবস্থায় সন্তানের রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে ও গর্ভে সন্তান ধারণের ক্ষেত্রে মা-ই অবর্ণনীয় দুঃখ কষ্ট সহ্য করেন। আল্লাহ তায়ালা প্রকৃতিগতভাবেই পিতার চেয়ে মায়ের প্রতি এ সুনির্দিষ্ট সময়ে সন্তান লালন-পালনের অধিকতর দায়িত্ব অর্পণ করেছেন। তাই প্রকৃতিগতভাবেই ভাবী বংশধরের লালন পালন ও তাদের সুন্দর জীবন গঠনের দায়িত্ব জীবনের প্রথম স্তরে মায়ের ওপরই অর্পিত হয়েছে। আল্লাহ সোবহানাহু তায়ালা মাতাপিতার হৃদয়ে সন্তানের প্রতি মায়া মমতার এক অনুপম চেতনা সৃষ্টি করে রেখেছেন। মা-বাপ তাদের সন্তানের জন্য তাদের দেহের প্রতিটি রক্তকণা, অংগ-প্রত্যংগ, জীবন ও অর্থ সম্পদ- আল্লাহ প্রদত্ত এ মমতা ও স্েহের কারণেই অকাতরে বিলিয়ে দিতে পারেন। সন্তানের প্রতি এসব ত্যাগের মধ্যে তাদের অন্তরে কোন মানসিক উদ্বিগনৃতা-দুশ্চিন্তা আফসোস থাকে না । বরং মাতা-পিতা প্রফুল্ল হৃদয়ে হাসি খুশী ও পরম আনন্দের সাথে সন্তানের জন্য সকল কিছু পরিত্যাগ করেন। নিজে কষ্টে ও দারিদ্র্যের মধ্যে জীবন যাপন করেও সন্তানকে তা বুঝতে দেন না । অনেক কষ্ট সহ্য করেও সন্তানের সকল দাবী, আবদার ও প্রয়োজন পূরণ করেন। তাই মাতা-পিতার প্রতি এ ব্যাপারে উপদেশ প্রদানের প্রয়োজনীয়তাকে এতো গুরুত্বপূর্ণ করে দেখানো হয়েছে। মা-বাপ যেন প্রকৃতিগতভাবেই এ বোঝা বহনের দায়িত্ব নিয়ে পৃথিবীতে আগমন করেছেন । স্বেচ্ছায় সানন্দে এ দায়িত্ব স্বীয় স্কন্ধে তারা তুলে নিয়েছেন। তাই প্ৰকৃতিগতভাবে সন্তানের প্রতি পিতামাতার সাথে আচরণের ক্ষেত্রে উপদেশসমূহের প্রয়োজনীয়তা ও গুরুত্ব রয়েছে। সন্তানদের জন্যই উপদেশের প্রয়োজন 'মাতা-পিতাই ভাবী বংশধরদের চিন্তা, গবেষণা, পরিকল্পনা শ্রম সাধনা দুঃখ যাতনায় স্বেচ্ছা প্রণোদিত হয়ে সকল কিছু অকাতরে বিলিয়ে দেন। সন্তানের জীবন গঠনের পথে এমন কিছু নেই, যা তারা অকাতরে বিলিয়ে দিতে কাপণ্য করেন। প্রিয় সন্তানের জীবনকে সুখী ও আনন্দময় করে তোলার জন্য ভাবী বংশধরদের ভবিষ্যৎ গড়ে তোলার জন্য তারা তাদের হৃদয় নিংড়ানো সকল স্মেহমমতা উজাড় করে দেন । জীবনের সবচেয়ে মূল্যবান সময়, রক্ত ঝর শ্রম দেহের শোনিত ধারাকে ঘামরূপে প্রবাহিত করে সন্তান লালন পালন ও শিক্ষিত করে তোলেন মাতাপিতার বিরামহীন প্রানাস্তকর শ্রমের পর ও এ নযীরবিহীন ত্যাগ ও কোরবানীর পর যখন তারা বার্ধক্যে উপনীত হন যখন তাদের অস্থি গ্রন্থ দুর্বল হয়ে তাদের www.pathagar.com

— পৃষ্ঠা ৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।