যিলালিল কুরআন — যিলালিল কুরআন 16
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

অতপর পরবর্তী আয়াতসমূহে এ বিশ্বনন্দিত প্রজ্ঞাবান ব্যক্তি লোকমান কর্তৃক সমকালীন তরুণ সমাজকে লক্ষ্য করে উপদেশ প্রদান তথা ওসীয়তের ভাষায় বলা হচ্ছে, ‘যখন লোকমান তার সন্তানদেরকে (সমকালীন যুব সমাজকে সমবেত করে) বললেন, হে আমার সন্তান! আল্লাহর সাথে শেরেকে লিপ্ত হয়ো না৷ নিশ্চয়ই শেরেক হচ্ছে জঘন্যতম যুলুম ৷” (আয়াত ১৩) এ ছিল সমাজের শীর্ষস্থানীয় এক জ্ঞানী পিতা কর্তৃক তার সন্তানদের (তথা সমকালীন যুব সমাজের প্রতি) প্রতি গুরুত্বপূর্ণ উপদেশ বাণী । তিনি উপদেশ স্থলে তাদের প্রতি এ নসীহত প্রদান করেছেন। পিতা আসলে কখনও সন্তানের কল্যাণ ব্যতীত আর কিছুই কামনা করেন না । পিতা কখনও সন্তানকে নসীহত করা ছাড়া থাকতে পারে না। তাই প্রসিদ্ধ জ্ঞানী লোকমান সন্তানদেরকে শেরেক থেকে বিরত থাকার নির্দেশ প্রদান করেছেন, আর এ বিরত থাকার কারণ উল্লেখ করে বলেছেন, শেরেক হচ্ছে সবচেয়ে বড় ধরনের যুলুম ৷ এর প্রতি অধিকতর গুরুত্ব প্রদান করে তিনি দু-দু'বার জোর দিয়ে বাক্যটি বলেছেন । প্রথম হচ্ছে ‘ইন্না’ শব্দটি সুনিশ্চিত অর্থে প্রয়োগ করা হয়েছে। আবার যুলুম শব্দের পূর্বে ‘লাম’ শব্দটি ‘অবশ্য’ অর্থে ব্যবহৃত হয়েছে। যার অর্থ দাড়ায় ‘সুনিশ্চিতভাবে অবশ্যই শেরেক হচ্ছে সবচেয়ে মারাত্মক অপরাধ ৷' আয়াতটি তৎকালীন আরব সমাজের শেরেক তথা এ জঘন্য অপরাধে লিপ্ত থাকার প্রতি ইংগিত করা হয়েছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম ও তার সম্পর্দায়ের মধ্যে সংঘাত ও দ্বন্দ্বের মূল বিষয়টিই ছিলো তারা তাওহীদকে বর্জন করে এ জঘন্য পাপাচার তথা শেরেকে লিপ্ত ছিলো। অথচ কোরায়শসহ তৎকালীন আরব সম্পরদায় রাসূলের বিরুদ্ধে এ অপবাদ ও অভিযোগ উত্থাপন করেছিলো যে, তাদের শেরেকমুক্ত খালেস তাওহীদের দাওয়াতের তিনি তাদের কর্তৃত্ব, প্রাধান্য ও শ্ৰেষ্ঠতৃ হতে অপসারিত করে নিজ কর্তৃত্ব প্রাধান্য প্রতিষ্ঠা ও রাষ্ট্র ক্ষমতা দখল করতে চান। শেরেক বর্জন করে রাসূল কর্তৃক উত্থাপিত তাওহীদের দাওয়াতকে গ্রহণ করলে তাদের কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব, প্রাধান্য ও কায়েমী স্বার্থ ধূলিসাৎ হয়ে যাবে এ আশংকা তারা করছিলো। তাই রাসূলের বিরুদ্ধে শেরেক বর্জনের দাওয়াতের আড়ালে ক্ষমতা দখলের প্রয়াসের অভিযোগ তারা উত্থাপন করেছিলো । এখানে স্বাভাবিকভাবে এ প্রশ্ন উত্থাপিত হয় যে, এ আয়াতের বক্তব্য অনুযায়ী সমকালীন যুব সমাজের কাছ থেকে ক্ষমতা দখল ও নিজ প্রাধান্য প্রতিষ্ঠার অভিপ্রায় কি লোকমানের মনেও বিদ্যমান ছিলো? সমাজে প্রভাব, প্রাধান্য ও কর্তৃত্ব তো তার প্রতিষ্ঠিত ছিলই । অথচ হযরত লোকমান তার সন্তানদেরকে উপদেশ প্রদানের মধ্যে কোন স্বার্থপর মানসিকতাই বিদ্যমান ছিলো না। পিতা কর্তৃক সন্তানদের উপদেশ বাণীর মধ্যে কোনো প্রকার স্বার্থপরতার সাথে দূরতম সম্পর্কও কল্পনা করা যায় না! বরং আয়াত থেকে এ মহাসত্য উদ্ভাসিত হচ্ছে যে, এ চিরন্তন কালজয়ী নীতিই আবহমানকাল থেকে চলে আসছে যে, সৃষ্টিকূলের মধ্যে যাদের আল্লাহ তায়ালা প্রকৃত হেকমাত ও প্রজ্ঞার অধিকারী করেন তারা নিস্বার্থভাবে স্বীয় সন্তানদের কল্যাণ কামনাই করে থাকেন । তাদের উপদেশ ও নসীহতের আড়ালে মানব সমাজের কোনো ক্ষতির চিন্তা লুকায়িত থাকে না। কোনো খারাপ উদ্দেশ্য চরিতার্থ করার লক্ষ্যে তারা কাউকে নসীহত করেন না। এ মনস্তাত্তিক যুক্তিটিও আলোচ্য আয়াতে বিদ্যমান রয়েছে। ত লললকলন ত লন লক নমিল ও] www.pathagar.com

— পৃষ্ঠা ৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।