যিলালিল কুরআন — যিলালিল কুরআন 16
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

‘আমি লোকমানকে হেকমত (প্রজ্ঞা) দান করেছি; যেন সে, আল্লাহ তায়ালার শোকর আদায় করে।......... তিনি পরম প্রশংসিত ।' (আয়াত ১২) এ পর্যায়ে আল্লাহ সোবহানাহু তায়ালা হযরত লোকমানের প্রসিদ্ধ ঘটনাকে কোরআনুল কারীমে তাওহীদের জ্বলন্ত প্রমাণ হিসাবে তার নিজের ভাষা দিয়েই প্রমাণ করার জন্য বাছাই করে নিয়েছেন। এ ছাড়া আরও বিভিন্ন প্রসংগও হযরত লোকমানের ঘটনায় তিনি উপস্থাপন করেছেন । হযরত লোকমান সম্পর্কে কারো কারো অভিমত হচ্ছে, তিনি নবীদের অন্তর্ভুক্ত ছিলেন । অনেকেরই মত হচ্ছে তিনি আল্লাহ তায়ালার একজন নেক বান্দা, জ্ঞানী পন্ডিত ও বুযুর্গদের অন্তর্ভুক্ত ছিলেন- তিনি নবী ছিলেন না । অধিকাংশের নিকট দ্বিতীয় অভিমত গ্রহণযোগ্য । কেউ কেউ বলেছেন, তিনি শাসক ও বিচারক ছিলেন। বলা হয়ে থাকে যে, তিনি বনী ইসরাঈল সম্প্রদায়ের বিচারক মন্ডলীর একজন বড়ো বিচারক ছিলেন। আবার কেউ কেউ তাকে ইরিত্রিয়ার কাফ্রী ক্রীতদাস বলে উল্লেখ করেছেন। এ পর্যায়ে আমরা অত্যন্ত সতর্কতার সাথে আল কোরআনের ভাষ্যের ওপর যথার্থ গুরুত্ব আরোপ করে এ মতকেই প্রাধান্য দিতে পারি যে, কোরআনে হাকীমে দ্ব্র্থহীন ভাষায় আল্লাহ জাল্লা-শানুহু উল্লেখ করেছেন যে, আমি লোকমানকে এমন প্রজ্ঞা দান করেছি যে প্রজ্ঞা তাকে আল্লাহর শোকর আদায়ের জন্য উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত করে। ‘আমি অবশ্যই লোকমানকে আল্লাহর শোকর আদায়ের জন্য হেকমত (প্রজ্ঞা) দান করেছি ৷' (আয়াত ১২) এ হচ্ছে এমন এক শিক্ষা ও ব্যাখ্যা যাতে কোরআনে হাকীমে ইংগিত করা হয়েছে যে, লোকমান-এর পান্ডিত্য ও গভীর জ্ঞান তাকে আল্লাহ তায়ালার শোকর আদায়ের বৈশিষ্টমন্ডিত করেছে । মানুষের মধ্যে যারা প্রকৃত জ্ঞান ও পান্ডিত্যের অধিকারী প্রজ্ঞাবান, তারাও এ প্রসিদ্ধ জ্ঞানী ব্যক্তির অনুসরণ করে আল্লাহ সোবহানাহু তায়ালার কৃতজ্ঞতা প্রকাশ করবে। পান্ডিত্যের প্রমাণ নাস্তিকতা নয়; পান্ডিত্যের ও প্রজ্ঞার নিদর্শন ও প্রমাণ হচ্ছে, আল্লাহ তায়ালার অস্তিত্বের প্রতি স্বীকৃতি ও আস্থাবান হওয়া এবং আল্লাহর শোকর আদায় করা । আল্লাহ তায়ালা উল্লেখিত আয়াতে প্রজ্ঞাবান গভীর পান্ডিত্যের অধিকারী লোকমানের এ ঘটনাকে পরবর্তী মানব গোষ্ঠীর মধ্যে যারা প্রকৃত জ্ঞানী- তারা অবশ্যই আল্লাহর শোকর আদায় করার শিক্ষা গ্রহণ করবে, এ জন্যই তিনি এ ঘটনাকে বাছাই করেছেন। আয়াতের শেষ অংশটুকু দ্বারা মহান রাব্বুল আলামীন অপর একটি শিক্ষা ও তাৎপর্যকে মানুষের সামনে তুলে ধরেছেন । বলা হয়েছে মানুষ কর্তৃক রাশি রাশি শোকর ও কৃতজ্ঞতা প্রকাশ দ্বারা মহান আল্লাহ তায়ালার কোনো ফায়দা নেই । বরং এ কৃতজ্ঞতা প্রকাশ ও শোকরিয়া আদায়ের মধ্যে আদায়কারীরই উপকার নিহিত রয়েছে। মানুষ তার শোকরিয়া আদায় করুক এ জন্য আল্লাহ তায়ালা লালায়িত ও মুখাপেক্ষী নন। বান্দার কৃতজ্ঞতা প্রকাশ দ্বারা বান্দাই লাভবান ও উপকৃত হয়। আল্লাহ তায়ালার কৃতজ্ঞতা ও প্রশংসা প্রকাশের দ্বারা বান্দার নিজেই উপকার সাধিত হয় । আল্লাহ তায়ালা বে-নিয়ায ও অভাবমুক্ত । আল্লাহ তায়ালা ও তার সত্বা এমনিই প্রশংসিত । সৃষ্টিলোকের কেউ তার হামদ ও শোকর আদায় না করলেও তিনি প্রশংসিত । তাই কোরআনে হাকীমে সুম্পষ্টভাবে বলা হয়েছে, " “যে শোকর করে সে তা নিজের জন্যই করে, আর যে কুফরীতে লিপ্ত হয়েছে (তার জেনে রাখা উচিৎ যে) আল্লাহ তায়ালা অভাবমুক্ত ও প্রশংসিত ৷’ (আয়াত ১২) এ ঘোষণা থেকে স্বতসিদ্ধভাবে প্রমাণিত হয় যে, যারা তাদের প্রজ্ঞা ও পান্ডিত্যের দ্বারা আল্লাহর অস্তিত্বের স্বীকৃতি ও তার কৃতজ্ঞতা ও প্রশংসার মহামূল্যবান সম্পদকে অস্বীকার করে তাদের চেয়ে আহমক আর কেউ হতে পারে না । www.pathagar.com

— পৃষ্ঠা ৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।