এসব কিছুকে তিনি সন্দেহাতীতভাবে এমন প্রক্রিয়ায় নির্দেশনা প্রদান করেছেন, তারা যুগলডাবে উদগম হওয়ার পর অত্যন্ত অস্তরংগ পরিবেশে কাছাকাছি থেকে যুগলভাবেই বেড়ে ওঠে । প্রতিটি উদগত কচি চারাগাছই পৃথক পৃথক স্বাতন্ত্র ও বৈশিষ্ট সংরক্ষণ করে নর ও মাদা হিসাবে বর্ধিত হতে থাকে । কখনও এক বৃত্তে বা একই ডালে, নর-নারী একত্রে তাদের শিশু থেকে কৈশোরে, কৈশোর থেকে যৌবনে, যৌবন থেকে পূর্ণতা ও বার্ধ্যকে উপনীত হয়। আবার কখনও একই কলি ও বৃত্তে একই ডাল ও শাখায় অথবা পৃথক পৃথক বৃত্তে, ডালে ও আলাদা আলাদা বৃক্ষ রূপে পরিবর্ধিত হতে থাকে। এমনভাবে যুগল উদ্ভিদ ও বৃক্ষরাজী তাদের কর্ম তৎপরতাকে অব্যাহত রাখে, ফলফুল ফসল প্রদান করে। পূর্ণতার স্তরে উপনীত হয়ে মানব সমাজের ও প্রাণীকূলের অনুরূপ তাদের প্রাকৃতিক জীবন ধারা অতিবাহিত করে। এখানে “যাত্তজ' শব্দটিকে ‘কারীম' শব্দ-এর বিশেষণে ভূষিত করা হয়েছে। এর তাৎপর্য হচ্ছে এই যে, যুগল সৃষ্টি এক মহান উদ্দেশ্যে আল্লাহ তায়ালা বিশেষ মেহেরবাণীতে সৃষ্টি করেছেন। এর মাধ্যমে এক বিশেষ প্রক্রিয়ায় আল্লাহ তায়ালার আশ্রয়ে মানব বংশের সৃষ্টি বর্ধিত হচ্ছে এবং এর সাথে প্রতিটি নব নব সৃষ্টি সংযোজিত হচ্ছে। আন্পাহ তায়ালা প্রচ্ছন্নভাবে মানবকূলের দৃষ্টির সামনে এ প্রশ্ন উত্থাপন করছেন, এ যে সম্প্রসারিত সৃষ্টিকূল যে বৃক্ষ ও তৃণলতার প্রতিটি প্রভাবে নব নব সংস্করণ বৃদ্ধি ও সম্প্রসারণ হচ্ছে এ সব কি একমাত্র আমারই সৃষ্টি নয়? মানব সমাজকে চ্যালেঞ্জ ও হুমকির ভাষায় এ প্রশ্ব উথাপন করা হচ্ছে, বলো আমার সৃষ্টির বাইরে যাদেরকে তোমরা আমার সাথে শরীক বানাচ্ছো আমার অংশীদারিত্বে যাদের জড়িত করছোঁ তাদের সৃষ্ট বস্তু প্রাণীকূল কোথায়? বলা হয়েছে, ‘আমাকে দেখিয়ে দাও, আমি আল্লাহ ছাড়া অপর যে সকল শক্তির সৃষ্টির ক্ষমতা রয়েছে বলে তোমরা মনে করো তাদের সৃষ্টি কোথায়?’ (আয়াত ১১) অতপর এ চ্যালেঞ্জের পর সমকালীন লোকদের অবস্থা সম্পর্কে আল্লাহ সোবহানাহু তায়ালা ‘এসবই তো আল্পাহর সৃষ্টি, অতপর আমাকে দেখাও আল্লাহ ব্যতীত যাদেরকে স্রষ্টা মনে কর তাদের সৃষ্টি কোথায়? আসলেই এ সকল যালেমরা প্রকাশ্য বিভ্রান্তিতে ও গোমরাহীতে লিপ্ত রয়েছে ।' এখানে বিভ্রান্তি ও যুলুম বলতে আল্লাহর সাথে শেরেকের যুলুম-এর বিত্রান্তিকে বুঝানো হয়েছে। আর যুলুম হচ্ছে আল্লাহর সাথে শেরেকে লিপ্ত হওয়ার অনধিকার চর্চা । আল্লাহর সাথে শেরেক করার চেয়ে বড় যুলুম আর কী হতে পারে? প্রকৃতির বুকে আল্লাহর অনন্ত সৃষ্টিকূলই তো আল্লাহ্ তায়ালার তাওহীদ তথা একক একচ্ছত্র ক্ষমতার সুস্পষ্ট ও জ্বলন্ত প্রমাণ ৷ এ সকল শক্তিশালী সুস্পষ্ট প্রমাণ উত্থাপনের মাধ্যমে এ সূরার হৃদয়গ্রাহী প্রাণস্পর্শী প্রভাব সৃষ্টিকারী প্রথম স্তরের উজ্জ্বল দৃষ্টান্তগুলো সমাপ্ত করা হয়েছে। হযরত শ্লোকুমানের উপদেশনামা অতপর দ্বিতীয় স্তরের প্রমাণ ও তার প্রভাবকে উত্থাপন করে নতুন পদ্ধতিতে নতুন ঘটনাসমূহ ও তাৎপর্যের আলোকে বর্ণনা পেশ করা হয়েছে। এক আল্লাহর শোকর আদায়ের ক্ষেত্রে সৃষ্ট রোগের প্রতিষেধক, শেরেক থেকে পবিত্র হওয়ার পন্থা এবং ঘটনার পশ্চাতে অপর একটি প্রসংগ উল্লেখ করা হয়েছে । বলা হয়েছে, www.pathagar.com
— পৃষ্ঠা ২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।