ব্যাপক বিস্তৃতি লাভ করে, যার কোন সীমা-সরহদ মানুষের জানা থাকে না। তাহলে সেই রহস্য কতো বড় হয়ে দাড়ায় ভেবে দেখার মতো । তথাপি মানুষ এসব বিস্ময় ও রহস্য দেখেও না দেখার ভান ফরে। এমনভাবে এর পাশ দিয়ে চলে যায়, যেন একটা নগন্য জিনিসই দেখেছে এবং তা নিয়ে ভাবনা চিন্তার কিছু নেই৷ পক্ষান্তরে তারা মানুষের তৈরী একটা অতি সাধারণ যন্ত্রপাতির ওপরই হুমড়ি খেয়ে পড়ে এবং তা দেখে তাদের সংজ্ঞা লোপ পাওয়ার উপক্রম হয়। অথচ একটা জীবস্ত প্রাণকোষ এবং তার বিস্ময়কর ও সুসংবদ্ধ তৎপরতা মানুষের তৈরী যে কোন যন্ত্রের তুলনায় অত্যন্ত ক্ষুদ্ু, এবং তার নির্মাণ শৈলী মানুষের জ্ঞানের সীমারেখারই বাইরে । জটিল প্রাণীগুলোর কথা এবং মানুষের কথা না হয় বাদই থাকুক- যাদের দেহে শত শত বিস্ময়কর রাসায়নিক কারখানা, বন্টন ও সংরক্ষণের জন্য শত শত রক্ষণাগার । তথ্য প্রেরণ ও গ্রহণের জন্য শত শত বেতার কেন্দ্র এবং শত শত এমন ধরনের জটিল কর্মকান্ড রয়েছে, যার রহস্য একমাত্র মহাজ্ঞানী ও মহাকুশলী আল্লাহ ছাড়া আর কেউ জানে না। ‘আমি আসমান থেকে পানি বর্ষণ করেছি ............ সুন্দর জিনিসপত্র উৎপাদন করিয়েছি । (আয়াত ১০) এখানে আল্লাহ তায়ালার অসীম কুদরত মেঘমালা থেকে বৃষ্টিধারা বর্ষণের বর্ণনা দেয়া হয়েছে, আসমান থেকে পানি বর্ষণ প্রকৃতি জগতে আল্লাহ তায়ালার বিস্ময়কর কুদরত ও অসীম ক্ষমতারই এক নিদর্শন বারিধারার এ প্রবাহ বে-খবর লোকদের শিক্ষার জন্য এক অনুপম দৃষ্টান্ত । আসমান থেকে বর্ষিত এ বৃষ্টির পানির প্রবাহ বৃক্ষরাজীকে সজীব করে তোলে । নদ নদী ও সমুদ্বকে কানায় কানায় ভরে তোলে, আর ঝর্ণাধারাকে করে তোলে প্রবাহমান । আসমান থেকে বৃষ্টিধারা বর্ষণের মাধ্যমে আকাশ ও পৃথিবীর মধ্যে মহান আল্লাহ তায়ালার ক্ষমতার এক অতীব সুক্ষ সম্পৃক্ততার প্রক্রিয়ার প্রমাণ পাওয়া যায়, অথচ আসমান ও যমীনের মধ্যে এর নিয়মাবলীর মধ্যে অনেক দূরত্ব ও ব্যবধান বিদ্যমান, আর তার প্রকৃতি ও কৌশলগত | দিকের মধ্যেও রয়েছে সুস্পষ্ট পার্থক্য । বর্ষণের পর সে পানির সাহায্যে যমীনের বুক চিরে চারাগাছ উদগমের মধ্যেও আল্লাহ্ তায়ালার অভিনব কৌশলের প্রমাণ নিহিত রয়েছে। এ এমন এক বিস্ময়কর প্রক্রিয়া, যার অব্যাহত ধারা অনন্তকাল পর্যন্ত আর সমাপ্ত হয় না। সে চারাগাছের উদ্তাবন, তার পরিবর্ধন, তার সজীবতা, তার বৈচিত্রময় আকৃতি, পৃথক পৃথক বৈশিষ্টমন্ডিত ডালপালার দিকে তাকিয়ে দেখুন, তাদের বংশধারা বিস্তারের অভিনব পদ্ধতি, প্রথম উদগমের পর কচি চারাগাছ আকৃতি থেকে বিশাল বৃক্ষে পরিণত হওয়া এ বৃক্ষরীঁজীর নানাবিধ রূপ ও আকৃতি ধারণ বিচিত্র স্বাদের বর্ণের ও আকৃতির ফলফুল, পুষ্টি ও হৃদয়ের শক্তিবর্ধক রোগ প্রতিষেধক মূল্যবান ফল ফলাদির প্রতিও লক্ষ্য করুন, এ সব কিছু কি আন্তাহ তায়ালার অসীম কুদরতের গভীর উপলব্ধি ও চেতনাকে বিকশিত করে আল্লাহর প্রতি দৃঢ় প্রত্যয়কে উন্ক্ত ও প্রশস্ত করে দেয় না? মূলত এসব কিছুই হচ্ছে আল্লাহর অস্তিত্বের প্রতি, তার সীমাহীন কুদরতের প্রতি বিশ্বাস স্থাপন ও বিশ্বাসবাদী জীবন চেতনার উৎস । এখানে আল কোরআন তার এ সুস্পষ্ট ভাষ্য দ্বারা এ মহাসত্যকে স্বতসিদ্ধভাবে প্রমাণ করে যে, আল্লাহ তায়ালা কর্তৃক উৎপাদিত এ গাছগুলোকেও তিনি যুগলভাবে সৃষ্টি করেন । যেমন আয়াতে বলা হয়েছে, '‘কল্যাণকরভাবে তিনি সব কিছুই যুগল সৃষ্টি করেছেন ৷' | ৩১ সূরা লোকমান (৯১: পাস্মা ২১ অনখিল ৫ www.pathagar.com
— পৃষ্ঠা ২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।