যিলালিল কুরআন — যিলালিল কুরআন 16
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

এই আকাশকেই আকাশ বলা হোক- এর কোলে বহু অতিকায় সৃষ্টি কোন স্তম্ভ বা খুঁটি ছাড়াই ঝুলন্ত রয়েছে। মানুষ তার দৃষ্টিসীমার ভেতরে এ সব সৃষ্টির কোনো কোনোটা দিনে বা রাতে দেখতে পায়। এসব সৃষ্টির বিশালত্বের প্রকৃত পরিমাণ উপলব্ধি না করলেও খালি চোখে এগুলোর আপাত দৃশ্যমান কুলকিনারাহীন বিশালত্ব দেখে যে কোন মানুষের স্নায়ৃতপ্ত্রী শিহরিত হয় ও মাথা ঘুরে যায়। কী বিশ্ময়কর শৃংখলা সমন্বয় এই সৃষ্টিগুলোকে অটুট বন্ধনে আবদ্ধ রাখে এবং কী অতুলনীয় সৌন্দর্য দ্বারা এগুলো দৃষ্টিকে বিমোহিত, মনকে চিন্তা গবেষণায় অনুপ্রাণিত ও স্নাযুকে আচ্ছন্ন করে রাখে, তা অভাবনীয় । এমতাবস্থায় মানুষ যদি জানতে পারে যে, মহাশূন্যে সন্তরণরত এসব সৃষ্টির প্রত্যেকটার আয়তন পৃথিবীর আয়তনের চেয়ে বহুগুণ বড় এবং পৃথিবী সেগুলোর চেয়ে লক্ষ লক্ষ গুণ ছোট, তাহলে তার মনোভাব কী হতে পারে, ভেবে দেখার মতো । মহাশূন্যের এই দুর্জেয় রহস্য সম্পর্কে অতি সংক্ষেপে ‘তিনি আকাশকে এমন কোন স্তম্ভ ছাড়াই সৃষ্টি করেছেন, যা তোমরা দেখতে পাও’ এই কথাটা বলার পর আয়াতের পরবর্তী অংশে ক্ষুদ্র পৃথিবীর দিকে মানুষের মনোযোগ আকর্ষণ করা হয়েছে। পৃথিবীটা এতই ক্ষুদ্র যে, বিশালায়তন মহাবিশ্বের সামনে তা একটা বিন্দুর সমান অথচ মানুষ এই পৃথিবীটাকেও এত প্রশস্ত দেখতে পায় যে, কোন ব্যক্তি তার সমগ্র জীবন পৃথিবী পরিভ্রমণে কাটিয়ে দিলেও সে এর শেষ প্রান্তে পৌছতে সক্ষম হবে না। আয়াতে এই পৃথিবীর দিকে মানুষের মনোযোগ আকর্ষণ করা হচ্ছে যাতে সে এদিকে সচেতন দৃষ্টি দেয় এবং যাতে এই পৃথিবীর বিস্ময়কর দৃশ্যগুলোর ওপর বারবার দৃষ্টি দেয়ার ‘আর পৃথিবীতে তিনি বহু নোঙ্গর ফেলেছেন, যাতে তা তোমাদেরকে নিয়ে ঢলে না পড়ে। নোংগর দ্বারা পাহাড় পর্বতকে বুঝানো হয়েছে। ভূ-তত্্ববিদরা বলেছেন যে, ভূ-পৃষ্ঠের কিছু উঁচু নীচু জায়গা থাকে, যা ভূ-গর্ভের প্রচন্ড ঠান্ডা থেকে জন্মে৷ ঠান্ডার জন্য ভূ-গর্ভে গ্যাস জমাট বাধে ও তার আকৃতি সংকৃচিত হয়ে যায়। ফলে ভূ-পৃষ্ঠের আকৃতি আঁকাবাকা ও উঁচু নীচু হয়ে যায়। এ কারণে কোথাও উঁচু পাহাড় পর্বত আবার কোথাও নিম্ন জলাভূমির সৃষ্টি হয় এবং সেটা ঠান্ডার দরুন গ্যাসের আকৃতির আভ্যন্তরীণ ওঠানামার তারতম্য অনুসারেই হয়। ভূ-তত্তববিদদের এ মতবাদ ভুল হোক বা শুদ্ধ হোক । আল্লাহ তায়ালার কেতাব দ্বর্থহীন ভাষায় জানিয়ে দিচ্ছে যে, এসব পাহাড় পর্বত পৃথিবীর ভারসাম্য রক্ষা করে। এগুলো থাকার কারণে পৃথিবী কোনো দিকে হেলে পড়ে না, দোদুল্যমান হয় না? বা নড়বড়ে হয় না। ভূ-তত্ত্ববিদদের মতবাদ সঠিকও হতে পারে। আভ্যন্তরীণ গ্যাসের ওঠানামা ও ভূ-পৃষ্ঠের এখানে সেখানে ছু'পসে যাওয়ার সময় হয়তো পাহাড় পর্বত তার ভারসাম্য রক্ষা করে। পাহাড় পর্বতের উচ্চতা ভূ-পৃষ্ঠের কোথাও কোথাও ধ্বসে যাওয়া বা দেবে যাওয়ার পরিপূরক হয়ে থাকতে পারে। যা হোক, আল্লাহ তায়ালার কথা সর্বাবস্থায় সবার ওপরে থাকবেই । কেননা তিনি সবচেয়ে সত্যবাদী । ‘এবং তিনি এই পৃথিবীতে সব ধরনের প্রাণী ছড়িয়ে দিয়েছেন ৷' এটা পৃথিবীর অন্যতম বিশ্ময়। পৃথিবীতে প্রাণের অস্তিত্ব এমন এক রহস্য । যার কোনো ব্যাখ্যা দিতে পারে-এমন দাবী আজ পর্যন্ত কেউ করেনি । প্রাণের প্রাথমিক ও আদি রূপ-যা একটা ক্ষুদু, মামুলী ধরনের কোষের ভেতরে অবস্থান করে, সেটাই এক মহা রহস্য । উপরন্তু সেই প্রাণ যদি বিভিন্ন রূপ ধারণ করে ও বিভিন্ন দেহের সাথে মিলিত হয়ে সর্বত্র ছড়িয়ে পড়ে এবং এত | ৩১> সুক্না লোকমান (২৭১) ____________পাক্থা ২১ মনখিল ৫ www.pathagar.com

— পৃষ্ঠা ২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।