‘নিশ্চয় যারা 'ঈমান এনেছে ও সৎকাজ করেছে, তাদের জন্য রয়েছে নেয়ামতে পরিপূর্ণ পবিত্র কোরআনের যেখানেই ভালো প্রতিদানের কথা উল্লেখ করা হয়েছে, সেখানে তার পূর্বে ঈমানের সাথে সৎকাজ করার উল্লেখ রয়েছে। বস্তুত ইসলামী আকীদা বিশ্বাসের প্রকৃতিই এমন যে, তার প্রতি ঈমান বা বিশ্বাস নিছক সুপ্ত, নিক্রিয় ও নিশ্চল বিশ্বাস হিসাবেই থেকে যেতে প্রস্তুত হয় না বরং তা একটা জীবস্ত সক্রিয় ও সচল বিশ্বাসে পরিণত হতে চায় এবং নিজেকে কাজে, কর্মে ও আচরণে প্রকাশ না করে অন্তরে নিশ্চুপ হয়ে বসে থাকতে রাযী হয় না। বিবেক ও মনমগযের জগতে তা যে রূপ ও প্রকৃতি নিয়ে বিরাজমান, বাস্তব জগতে লক্ষণীয় আলামতের মাধ্যমে নিজের সেই রূপ ও প্রকৃতিকে প্রকাশ না করে সে ক্ষান্ত হয় না। ‘যারা ঈমান এনেছে ও ঈমানকে সৎ কাজের মধ্য দিয়ে বাস্তবায়িত করেছে, তাদের জন্য নেয়ামতে পরিপূর্ণ জান্নাত রয়েছে, যার মধ্যে তারা চিরদিন বসবাস করবে আল্লাহ তায়ালার সত্য ওয়াদা হিসাবে ৷’ অর্থাৎ আল্লাহ তায়ালার অভ্রান্ত ও অলংঘনীয় ওয়াদা বাস্তবায়নের উদ্দেশ্যেই এই জান্নাত ও করুণা যে, তিনি তার বান্দাহদের সাথে ওয়াদা করে তাদের প্রতি অনুগ্রহ করাকে বাধ্যতামূলক ও অপরিহার্য করে নিয়েছেন । অথচ এ কাজটা করেছেন তাদের সেই সৎকর্মের প্রতিদান হিসাবে, যা তারা আল্লাহ তায়ালার কোনো উপকারের জন্য নয় বরং নিজেদের উপকারের জন্যই করে থাকে । কেননা তিনি কারো কাছ থেকেই কোন উপকার বা অনুগ্রহের মুখাপেক্ষী নন। সৃষ্টিজগতের পাতায় পাতায় আল্লাহর নিদর্শন ‘আর তিনি মহাপরাক্রমশালী মহাকুশলী ।' অর্থাৎ নিজের প্রতিশ্রুতি বাস্তবায়নের ক্ষমতা তার রয়েছে এবং সৃষ্টি করা, ওয়াদা করা ও ওয়াদা বাস্তবায়নের কলাকৌশল তার জানা আছে। প্রশ্ উঠতে পারে যে, মহান আল্লাহ যে এতো ক্ষমতার অধিকারী এবং এত বিজ্ঞ কুশলী তার লক্ষণাদি ও নিদর্শনাবলী কোথায়? আর এ সূরায় তাওহীদ, আখেরাত, রেসালাত ও অন্য যেসব বিষয় আলোচিত হয়েছে তার প্রমাণই বা কী? এর জবাবে পরবর্তী আয়াতে বলা হয়েছে যে, এ সবের নিদর্শনাবলী ও সাক্ষাৎ প্রমাণ হলো এই বিশাল ও প্রকান্ড মহাবিশ্ব, যার সম্পর্কে কোনো মানুষ দাবী করতে পারে না যে, এটাকে সে অথবা আল্লাহ তায়ালা ছাড়া অন্য কেউ সৃষ্টি করেছে। এ বিশ্বজগতের পরিচালনা ব্যবস্থা এত সুষ্ঠু সুশৃংখল ও ভারসাম্যপূর্ণ যে, তা সকলের মনমগযকে স্তম্ভিত করে দেয় । প্রতিটি সুস্থ স্বাভাবিক মানুষের সামনে তা এতো স্পষ্ট ও স্বচ্ছ যে, কেউ তা উপেক্ষা করতে পারে না এর মহান সষ্টার একত্ব কেউ অস্বীকার করতে পারে না এবং তার সাথে যারা অন্য কাউকে শরীক করে তাদেরকে সুস্পষ্ট ও অকাট্য সত্যের প্রতি অত্যাচারকারী ও বিপথগামী বলে আখ্যায়িত না, করে পারে না। (আয়াত ১০-১১) এখানে যে আকাশের কথা বলা হয়েছে, তার সম্পর্কে জটিল বৈজ্ঞানিক আলোচনায় না গিয়েও নিছক বাহ্যিক অর্থের আলোকেই বলা যায় যে, এই সুপ্রশস্ত আকাশ মানুষের দৃষ্টি ও অনুভূতি আকৃষ্ট ও প্রভাবিত করে। যে মহাশূন্যের প্রকৃত রহস্য ও চতুঃসীমা আল্লাহ তায়ালা ছাড়া আর কেউ জানে না, সেই মহাশূন্যে প্রদক্ষিণরত ও পরিভ্রমণরত গ্রহনক্ষত্র, ছায়াপথ ও নিহারীকাগুলোকেই আকাশ মনে করা হোক অথবা খালি চোখে দৃশ্যমান আমাদের মাথার ওপরের www.pathagar.com
— পৃষ্ঠা ২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।