চাইবে ‘কিন্তু কোথাও হারিয়ে যেতে পারবে না’ অর্থাৎ কোনো অবস্থাতেই তারা রেহাই পাবেনা । তাদেরকে নিকটবর্তী স্থান থেকেই ধরে আনা হবে। অর্থাৎ তারা পালিয়ে যাবে কোথায়? পালিয়ে দূরে চলে যাওয়ার যতো চেষ্টাই করুক না কেন এবং যতো দিশেহারা অবস্থাই তাদের হোক না কেন আল্লাহর পাকড়াও থেকে তারা বেশী দূরে “যেতে পারবে না, সাথে সাথে ধরা পড়ে যাবে। এরশাদ হচ্ছে, ‘তখন ওরা বলবে, আমরা তাঁর প্রতি ঈমান আনলাম ৷' ........ এখন? সকল সুযোগ শেষ হয়ে যাওয়ার পর? সেদিন এতো দূরে সরে যাওয়ার পর এতো দূর থেকে তা আর কি করে সম্ভব? অর্থাৎ, এতদূরের স্থান থেকে তারা আর কিভাবে ঈমান আনবেঃ ঈমান আনার জায়গা তো দুনিয়া, তা তো অনেক দুরে সরে যাবে সেদিন, ওরা নিজেরাই সে সুযোগ হেলায় হারিয়েছে। ‘ওরা তো ইতিপূর্বে ঈমানকে অস্বীকার করেছিল !'...............- সুতরাং বিষয়টি তো শেষই হয়ে গেছে। আর কখনও তাদেরকে চেষ্টার সুযোগ দেয়ার জন্য সে হারানো দিন আর ফিরে আশা হবে না। ‘ওরা সত্য থেকে অনেক অনেক দূরে সরে থেকে তাদের নযরের বাইরের বিষয় সম্পর্কে মন্তব্য করতো !' অর্থাৎ, আজকের এই কেয়ামতের দিন সম্পর্কে যখন তারা মন্তব্য করত তখন তো সেই দিন ছিলো তাদের থেকে অনেক অনেক দূরে । তাদের এই অস্বীকারের পেছনে কোনো যুক্তি প্রমাণ ছিলো না, তারা বহু দূরের স্থান থেকে সেই গায়বের বিষয় সম্পর্কে মন্তব্য করতো ....... আজকের দিনে তারা ঈমান আনার চেষ্টা করবে সত্য, কিন্তু সেও তো এখন অনেক দূরে ...... সেই কেয়ামতের মাঠে বহু দূরত্বের ব্যবধান সৃষ্টি হয়ে যাবে.............. তখন তাদের ও যা তারা "চাইবে, এই দুই-এর মাঝে বন্থ দূরত্বের ব্যবধান সৃষ্টি হয়ে যাবে। ঈমান থেকে তাদেরকে আড়াল করে দেয়া হবে, যেহেতু তখন তারা ঈমান আনার ক্ষেত্র থেকে অনেক দূরে অবস্থান করবে। যে আযাব সেদিন তারা দেখতে থাকবে, সেই আযাব থেকে রেহাই পেয়ে যাওয়া এবং বিপদ থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে না- যা তাদের চোখের সামনে ভাসতে থাকবে, ‘যেমন করে তাদের পূর্ববর্তী দলগুলোর সাথে ব্যবহার করা হয়েছে ।' তাদের মধ্য থেকেই তো বিভিন্ন জনপদকে শাস্তি দ্বারা পাকড়াও করা হয়েছে, তখন (শাস্তি শুরু হয়ে যাওয়ার পর) তারাও বাচতে চেয়েছিল, বাচতে চেয়েছিল যখন পালানোর আর কোন পথ ছিলো না, ঠিক তখন ৷ তাই এরশাদ হচ্ছে, ‘অবশ্যই ওরা ছিলো সন্দেহের মধ্যে পতিত- সন্দেহ সৃষ্টিকারী !'........... সুতরাং কি হবে আর সন্দেহের মধ্যে পড়ে থেকে এবং সন্দেহের পর সন্দেহ সৃষ্টি করার পর (মুক্তির প্রয়াসী হওয়ার?) এইভাবে সূরাটি এই আসন্ন শাস্তির বিবরণ দান করার পর কেয়ামতের দৃশ্যসমূহের মধ্য থেকে একটি কঠিন দৃশ্যের বর্ণনার সাথে সাথে শেষ হয়ে যাচ্ছে। এই ভাবে সেই বিষয়টিরও মীমাংসা হয়ে যাচ্ছে, যাকে কেন্দ্র করে সূরাটি নাযিল হয়েছিলো এবং সূরাটির মধ্যে যেই বিষয়টিকে বেশী গুরুত্ব দেয়া হয়েছিলো .......... প্রত্যেক অধ্যায়ের শেষে সেই একই বিষয়ের কথা জানানো হয়েছে, যা দিয়ে এ সূরাটি আরম্ভ করা হয়েছিলো পুনরায়, সেই কঠিন শাস্তির বিবরণের সাথেই সূরাটির বক্তব্য শেষ হচ্ছে। www.pathagar.com
— পৃষ্ঠা ২৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।