হয়েছে, কিন্তু তার অর্থ কখনও এটা নয় যে, তারা সত্যের ওপর বিজয়ী হয়েছে, বরং বলা যায়, সত্যের কিছু ধারক ও বাহকদের ওপর শক্রুরা সাময়িকভাবে কিছু বিজয় অর্জন করেছে। এটা কিছু ংখ্যক লোকের পরাজয়- সত্য ও আদর্শের পরাজয় এটা মোটেই নয়, নয় এটা কোনো চূড়ান্ত উদ্দেশ্য ও লক্ষ্যের পরাজয় । এটা নিছক সাময়িক দূর্ঘটনা, এর পরবর্তীতে সত্য আবার গা ঝাড়া দিয়ে উঠে দাড়িয়েছে ৷ কারণ সত্য তো চির সুন্দর এবং যারা সত্যের উপাসক, যারা সত্য প্রতিষ্ঠার সংগ্রামে নিবেদিত, তাদের জন্য আল্লাহ তায়ালার এ সত্য জীবন ব্যবস্থা একমাত্র শুভ্র সমুজ্জল ও সুস্পষ্ট সাফল্যের পথই হাযির করে। সত্য বিরোধীদের জন্য শেষ শাস্তির কথা এভাবে বলা হয়েছে। বল, যদি আমি পথভ্রষ্ট হয়ে গিয়ে থাকি, তাহলে......... নিশ্চয়ই তিনি সব কিছু শুনেন, তিনি নিকটবর্তী ৷’ আমি বিপথগামী হয়ে গেলে তাতে তোমাদের কি? তোমাদের তো এতে কোনো দায়িত্ব বা ক্ষতি নেই । আর যদি আমি হেদায়াতের পথ অনুসরণকারী হয়ে থাকি, তাহলে অবশ্যই মানতে হবে যে আল্লাহ তায়ালাই ওহী দ্বারা আমাকে সঠিক পথ দেখিয়েছেন। তার হুকুম ছাড়া আমার নিজের ওপর আমার নিজের কোনোই কর্তৃত্ব নেই । তার মেহেরবানীর ছায়াতলে আমি একজন অসহায় গোলাম মাত্র । এরশাদ হচ্ছে, ‘অবশ্যই তিনি অতি নিকট থেকে শুনেন ।' এইভাবেই তৎকালীন মুসলমানরা আল্লাহ্ তায়ালাকে বড়ই কাছে অনুভব করতেন। এইভাবে তারা তীর গুণাবলী তাদের অন্তরের মধ্যে অনুভব করতেন । তার গুণাবলীর সজীবতা তাদের বাস্তব জীবনে দেখতে পেতেন। তারা অনুভব করতেন যে, আল্লাহ তায়ালা অবশ্যই তাদের কথা শুনেন এবং তিনি তাদের অতি নিকটে রয়েছেন। তাদের সকল কাজের সাথে তার সম্পৃক্ততা- সেটা অবশ্যই তার সরাসরি মেহেরবাণী ৷ তাদের অভিযোগ তাদের ফরিয়াদ কোন মধ্যস্থতা ছাড়াই তার দরবারে পৌছায় । তিনি তাদের ভুলে যান না, অবহেলা করেন না এবং অন্য কারও হাতে ছেড়েও দেন না। আর এইভাবে তারা তাদের রব-এর সাথে মোহব্বতের বাধনে আবদ্ধ হয়ে ছায়াতলে ও তার নিজস্ব পরিচালনায় । তারা আল্লাহ তায়ালার এসব মেহেরবানী তাদের বাস্তব জীবনে হামেশা অনুভব করে, তারা যেন মেহেরবান আল্লাহর সুবিস্তীর্ণ অস্তিত্বকে বাস্তবে দেখতে পায়। এই দেখা শুধু দেখার অর্থে দেখা নয়, নয় শুধু চিন্তার ক্ষেত্রে হৃদয়ের চোখ দিয়ে দেখা, ‘নিশ্চয়ই তিনি শুনেন (সকল কিছু) নিকটেই অবস্থিত ৷’ ক্ৰেম্মাসতের ময়দোনে কেয়ামত অস্কবীকারকাক্সীদের অবস্থা অবশেষে সূরাটির কেয়ামতের দৃশ্যাবলীর মধ্য থেকে এমন একটি দৃশ্যের ছবি দিয়ে পরিসমাপ্তি আকা হচ্ছে যার বর্ণনার সাথে মনে হচ্ছে দুনিয়া ও আখেরাতের মধ্যে অবস্থিত সকল কিছু পাঠকের সামনে একত্রে হাযির হয়ে যাচ্ছে এবং সে দৃশ্যের বর্ণনা পাঠকালে পাঠক অনুভব করছে- দুনিয়া ও আখেরাত-এর জীবনগুলোর মধ্যে কোনো পার্থক্য নেই, এই দুই-এ মিলে তাদের জীবন এক ও অভিন্ন হয়ে গেছে। এ দুনিয়ার গোলকটি যেন অপসারিত হয়ে আখেরাতের প্রান্তরের সাথে মিশে গেছে এবং তা সুবিশাল এক ময়দানে পরিণত হয়েছে। এরশাদ হচ্ছে, ‘আর তুমি যদি তাদের সেই অবস্থাটা দেখতে পেতে যখন তারা........ ৷" (আয়াত ৫১-৫৪) ওপরের আয়াতগুলোতে বলা হয়েছে, ‘আর যদি তুমি দেখতে পেতে'......... এই দৃশ্যটি যেন চোখের সামনে হাযির রয়েছে,............. ‘যখন তারা ভয় পেয়ে যাবে'................ সেই ভয়ংকর অবস্থা দেখে যা তাদের সামনে হাযির করা হবে’ আর সেই সময় যেন তারা হারিয়ে যেতে www.pathagar.com
— পৃষ্ঠা ২৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।