করেন। কে আছে এমন যে এ সত্যের শক্তি প্রয়োগ ক্ষমতাকে রোধ করতে পারে? এই যে বর্ণনাভংগী, এ যেন এক জীবন্ত ও চলমান দেহের বাস্তব ছবি । আর সত্য? সে যেন প্রচন্ড এক ক্ষেপণান্ত্র, যা ভেংগে চুরমার করে দেয়। তা অসত্যের সকল শক্তিকে ভেদ করে চলে যায়, শত্রুর সকল ব্যুহ ভেদ করে দূরস্ত বেগে এগিয়ে যায় এবং ধীরে ধীরে তার অমোঘ বিধানসমূহকে প্রবর্তন করতে থাকে যা পথের সকল বাধা অতিক্রম করার পর নিজ শক্তিতে প্রতিষ্ঠিত হয়, আল্লাহ তায়ালা প্রদত্ত এ শক্তির সামনে কেউ দাড়াতে পারে না মহাজ্ঞানী আল্লাহ তায়ালা নিজেই তার অসীম জ্ঞানের শক্তি দ্বারা সত্য বিরোধী সকল তৎপরতার মোকাবেলা করেন, কে কোন উদ্দেশ্যে কী করছে সবই তো তার জানা রয়েছে এবং তার কাছে কারও কোন কিছু গোপন নেই । যে সত্য সকল যুক্তিবাদীর সব রকমের চ্যালেঞ্জ ছুড়ে ফেলে দেয়, তার সামনে কেউ কোনো কিছু নিয়ে দাড়াতে পারে না, পারে না কেউ তার কাজকে থামিয়ে দিতে বা বাধাগ্রস্ত করতে! সকল পথই তার সামনে সদা-সর্বদা উন্ক্ত রয়েছে এবং কোন পথই তার থেকে গোপন বা রহস্যাবৃত নয়। আল্লাহ রব্বুল আলামীন সে হঠকারী যালেমদের জন্য নির্ধারিত এবার চতুর্থ শাস্তির কথা জানাচ্ছেন, কত কঠিন হবে সে শাস্তি এবং কত দ্রুতগতিতে সেই ভয়ংকর শাস্তি তাদেরকে ঘেরাও করে ফেলেবে তাও জানাচ্ছেন। এরশাদ হচ্ছে, ‘বলো, সত্য সমাগত হয়েছে এবং বাতিল শক্তি না কিছু সৃষ্টি করতে পারে, আর না পারে কাউকে পুনরায় জীবন দান করতে ৷’ অর্থাৎ, সত্য আল্লাহ তায়ালার দেয়া বহু উপায়ের মধ্যে একটি উপায়ে আমাদের কাছে এসেছে, যা সবার সামনে হাযির রয়েছে, সে সত্য রাসূলুল্লাহ (স.)-এর প্রতি এক মহামুল্য বার্তা (রেসালাত) আকারে এসেছে । এ রেসালাত মানুষের কাছে এক অভিনব পদ্ধতির মধ্য দিয়ে এসেছে । এ রেসালাত অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন জনতার কাছে পৌছানোর এক বিস্ময়কর পথ রয়েছে। বলা হচ্ছে, বলো, সত্য এসে গেছে, এ ঘোষণা দিয়ে দাও এবং সত্যের অভূতপূর্ব এ অবস্থাকে প্রতিষ্ঠিত করো, এ খবরকে ছড়িয়ে দাও । হ্যা অবশ্যই সত্য এসে গেছে, সত্য তার পূর্ণ শক্তি নিয়ে এসেছে, বড়ত্ ও বিজয়ী ক্ষমতা নিয়েই তা এসে গেছে। বাতিল শক্তি কোনো কিছু সৃষ্টি করতে পারে না এবং মৃত্যু বা ধ্বংস এসে যাওয়ার পর সে জীবনকে কোনভাবেই আর সে ফিরিয়ে দিতে পারে কিনা তা অবশ্যই ভেবে দেখার বিষয় । এটা সবার কাছে প্রমাণিত হয়ে রয়েছে যে, সবাইকে একদিন এ জীবন ছেড়ে চলে যেতে হবে এবং অবশেষে সব কিছুরই শেষ বা ধ্বংস অনিবাৰ্য । এ হচ্ছে প্রচন্ডভাবে কাপিয়ে তোলার মতো এক ভীষণ শাস্তি, যার ওপর এ শাস্তি নেমে আসে সেইই বুঝতে পারে যে, এ চূড়ান্ত শাস্তি নেমে আসার পর এর থেকে পরিত্রাণ পাওয়ার আর কোন উপায় থাকবে না। এ শাস্তির ভয়ংকর ধ্বনি যার কর্ণকুহরে প্রবেশ করে সেই এর ভয়াবহতা অনুধাবন করতে পারে এবং সেইই বুঝতে পারে যে, শাস্তির এ চূড়ান্ত ফায়সালা এসে যাওয়ার পর এর থেকে বাচার আর কোনো উপায় থাকবে না । এ শাস্তির ধ্বনি যার কাছে পৌছে সেইই বুঝে যে, শাস্তির এ ফায়সালাই চূড়ান্ত, আর এ শান্তির বিনিময়ে অন্য কিছু গ্রহণ করার সাধ্য কারো নেই । এই কারণেই আল-কোরআন এসে মানুষের মাঝে সত্য জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার কাজ শুরু করল এবং এ ব্যবস্থার প্রয়োজন ও যোক্তিকতা সুস্পষ্ট করে তাদের জানিয়ে দিল । এর মোকাবেলায় যখনই কোনো বাতিল শক্তি আক্রমণাত্মক তৎপরতা চালাতো শুরু করল, তখন তারা প্রায় প্রতিটি ক্ষেত্রে চূড়ান্ত ও অপ্রতিরোধ্য হাতে উপরযুঁপরি পরাজয়ের পর পরাজয়ের গ্রানি ভোগ করতে থাকল । হ্যা, কখনও কখনও দু একটি ঘটনা যদি এমন ঘটে থাকে যে, বস্তুগত প্রস্তুতির অভাবে বা বিরূপ পরিবেশের কারণে বাতিল শক্তি কিছু সুবিধাজনক অবস্থায় পৌছুতে সক্ষম www.pathagar.com
— পৃষ্ঠা ২৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।