যিলালিল কুরআন — যিলালিল কুরআন 16
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

এই বর্ণনাধারায় আর একটি রেওয়ায়েত এসেছে বর্ণনাকারী বলছেন, রাসূলুল্লাহ (স.) সংঘটিত হয়ে যাবে৷’ এই ভাবে প্রথম হাদীসটিতে যে ঘটনার উল্লেখ হয়েছে তা দ্বিতীয় ঘটনা থেকে মনের ওপর বেশী দাগ কাটে এবং তাকে বেশী জীবস্ত বলে মনে হয়। দ্বিতীয় হাদীসটিও মনের ওপর প্রভাব বিস্তার করে । এরশাদ হচ্ছে, ‘বলো, আমি তো তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, সে প্রতিদান তো তোমাদের জন্যই রয়েছে (যদি তোমরা আমার ডাকে সাড়া দাও) । আমার প্রতিদান আল্লাহর কাছেই রয়েছে, তিনি সব কিছু দেখেন ৷' প্রথমবারে আল্লাহ রব্বুল আলামীন তাদের এমনভাবে চিন্তা করার আহ্বান জানিয়েছেন যেন সে চিন্তা তাদের সঠিক পথ দেখাতে পারে এবং আযাব থেকে বাচাতে পারে................ সে আহ্বানে বলা হয়েছে, তোমাদের নেতার মধ্যে কোনো পাগলামী নেই, তার মধ্যে নেই কোনো মস্তিষ্ক বিকৃতি ........... এইভাবে এই আয়াতটিতে আল্লাহ রববুল আলামীন তাদেরকে আবারো চিন্তা করার আহ্বান জানাচ্ছেন এবং তাদেরকে সেই বিষয়ে আত্মজিজ্ঞাসা করতে বলছেন, যে বিষয়ের কারণে তাদের ওপর এক কঠিন আযাব আসা আসন্ন হয়ে গেছে এবং যে বিষয়ে তাদেরকে আগে থেকেই সতর্ক করা হচ্ছে। এইভাবে তাদেরকে কেন চিন্তা-ভাবনা করতে বলা হচ্ছে? এতে তাদের কী ফায়দা হবে? এর উদ্দেশ্যই বা কি? এই সতকীর্করণের ফলে তাদের মধ্যে কী পরিবর্তন আসবে? স্বাভাবিকভাবেই এসব প্রশ্ব আসে আল্লাহ রব্বুল আলামীন এমনভাবে তাদের জিজ্ঞাসা করছেন, যেন তাদের যুক্তি বুদ্ধিতে বা বিবেকে সাড়া জাগে, তাদের চেতনাবোধ জেগে ওঠে এবং আযাবের এই প্রাণবস্তু বর্ণনা তাদের এ সত্য গ্রহণ করতে উদ্বুদ্ধ করে। এরশাদ হচ্ছে, ‘বলো আমি তোমাদের কাছে কোন প্রতিদান চাই না, আমি চাই এ প্রতিদান তোমাদের জন্য থাকুক ।' অর্থাৎ তোমরা সেই প্রতিদান গ্রহণ করো যা আমি তোমাদের থেকে চেয়েছি । এ এমন এক বাচনভংগী, যার মধ্যে এক গভীর কটাক্ষ রয়েছে, রয়েছে পথনির্দেশ রয়েছে সতর্কবাণী । এরশাদ হচ্ছে, ‘আমার প্রতিদান তো আল্লাহ তায়ালার কাছেই ।' অর্থাৎ যিনি আমাকে এ কাজের দায়িত্ব দিয়েছেন তিনিই আমাকে প্রতিদান দেবেন আর সেই পুরস্কার পাওয়ার জন্যই আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। আল্লাহ তায়ালার কাছে যা আছে তা পাওয়ার জন্য যে ব্যক্তি চেষ্টা চালিয়ে যাবে তার কাছে দুনিয়ার ভোগবিলাস বড়ই তুচ্ছ এবং বড়ই ক্ষণস্থায়ী অর্থাৎ এত সামান্য যার সম্পর্কে কোন চিন্তাই করা যায় না। আল্লাহু তভায়ান্লা সত্যের আঘাতে মিথণ্যাকেহ ধ্বৎস করেন ‘সবকিছু সম্পর্কেই তিনি অবগত ৷’ তিনি জানেন ও দেখেন, তার কাছে কোনো কিছুই গোপন নেই, আর তিনি আমার সকল ব্যাপারেই প্রত্যক্ষদর্শী ৷ তিনি দেখছেন, আমি যা কিছু করছি এবং যা কিছু করার নিয়ত করছি । যা কিছু আমি বলছি তাও তিনি শুনছেন। আর এ ছাড়া তৃতীয় যে বিষয়টি তার পদক্ষেপকে দুর্বল করে দেয় তা হচ্ছে, ‘বল আমার রব সত্য দ্বারা অসত্যকে উত্খাৎ করেন, তিনি গায়বের সবকিছু জানেন ।' এই হচ্ছে সেই মহাশক্তি, যা আমি তোমাদের কাছে নিয়ে এসেছি । এটাই প্রকৃত সত্য, এটা সকল শক্তি থেকে মযবুত সত্য, যার দ্বারা আল্লাহ তায়ালা সকল অসত্য ও অসুন্দরকে উৎখাত www.pathagar.com

— পৃষ্ঠা ২৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।