দুজন দুজন করে বলতে বুঝানো হয়েছে, একজন অপর জনের কাজ পরখ করতে পারে, সহযোগিতা করতে পারে এবং কোনোপ্রকার প্রভাবিত না হয়ে সম্পূর্ণ যুক্তি বুদ্ধি সহকারে যা কিছু সঠিক তা সমর্থন করতে পারে। এ ব্যাপারে কোনোপ্রকার অস্বাভাবিক বা অযৌক্তিক আচরণ হয়ে গেলে তা খেয়াল করে একজনের ভুল অপর জন যেন শুধরে দেয়, যা কিছু যুক্তিপূর্ণ তা বলতে যেন কোনো দ্বিধা না করে। আবার যখন একাকী কারও সামনাসামনি আল্লাহর কোনো হুকুম পালন করবে তখন তার কাজের যথার্থতা ও যুক্তিসংগতা অপরকে প্রভাবিত করবে এবং এইভাবে সে আল্লাহর হক আদায় করবে ।০) নবী মোহাশ্মদ (স.)-একর উদাহরণ ‘তারপর চিন্তা-ভাবনা করতে থাকো, (জেনে রেখো) তোমাদের সংগীকে কোনো পাগলামী পেয়ে বসেনি ৷' তোমরা তো তাকে এতোকাল ধরে দেখছ তোমরা অবশ্যই তাকে যুক্তি বুদ্ধি নিয়ে চলাফেরা করতে দেখেছো, বরাবর তোমরা তাকে একজন ব্যক্তিত্বশীল, আত্মমর্যাদাবোধ সম্পন্ন এবং একজন গান্তীর্যপূর্ণ ব্যক্তি হিসাবে পেয়েছো। তোমরা তাকে কখনও খারাপ ধারণার বশবর্তী হয়ে অথবা কল্পনাপ্ৰসূত কথা বলতে দেখোনি ...... এখনও তোমরা দেখছো যে কথা সে বলছে তা কতো মযবুত এবং কতো স্পষ্ট ও শক্তিশালী । এরশাদ হচ্ছে, ‘সে তো এক কঠিন আযাব আসার পূর্বে তোমাদের জন্য একজন সুস্পষ্ট সতর্ককারী ব্যক্তি হিসাবে আগমন করেছে ৷' এ আয়াতাংশে এক আসন্ন আযাবের ধারণা দেয়া হচ্ছে যে, সেই কঠিন আযাব আসার আগেই একজন সতর্ককারী সে আযাব সম্পর্কে সতর্ক করছে, যাতে করে সেই ব্যক্তি সে আযাব থেকে বাচতে পারে যে তার কথা খেয়াল করে শুনবে এবং সতর্ক হবে। এ আয়াতে যা বলা হয়েছে তার উদাহরণ এই, যেন আগুন সম্পর্কে সাবধান করতে গিয়ে একজন সতর্ককারী চীৎকার করে জানাচ্ছে, হুশিয়ার করে দিচ্ছে, এ ভয়ংকর আগুন থেকে যে, না পালাবে তাকে সহসা সে আগুন এসে গ্রাস করে ফেলবে এ বিবরণ যেন ছবির মত আগুনের দৃশ্যকে তার সামনে তুলে ধরছে, যার কারণে এ অবস্থা যে আসবেই সে বিষয়ে আর কোন সন্দেহই থাকছে না এবং মনের ভেতরে সে দৃশ্যের ছবি ভেসে উঠাতে মুহুর্মুহু তার হৃদয় প্রকম্পিত হচ্ছে ৷............ | ইমাম আহমাদ বলেন, আবদুল্লাহ ইবনে বারীরের পিতা বলেন, 'রাসূলুল্লাহ (স.) একদিন আমাদের কাছে এলেন অতপর তিনি তিনবার ডাক দিয়ে বললেন, হে জনগণ, তোমরা কি আমার এবং তোমাদের উদাহরণ জানো? সবাই বললেন, আল্লাহ তায়ালা ও তার রাসূল ভালো জানেন। তখন রাসূলুল্লাহ (স.) বললেন, শোনো, আমার ও তোমাদের উদাহরণ হচ্ছে সে জাতির মতো, যারা এক দুশমন দলের আগমনের ভয় করছে, অতপর তারা এক ব্যক্তিকে খৌজ নেয়ার জন্য সেখানে পাঠালো, তারপর লোকটা সে শকত্রুদেরকে দেখলো এবং ফিরে এসে তাদের সতর্ক হতে বললো। তাদের কাছে আসার পূর্ব পর্যন্ত প্রতিমুহূর্তে তার ভয় হচ্ছিলো যে জনগণের কাছে খবরটা পৌছানোর পূর্বেই হয়তো দুশমন তাদেরকে আক্রমণ করে বসবে! তখন ভীত সন্ত্রস্ত অবস্থায় তার কাপড় চোপড় নিয়ে সে পড়ে গেলো এবং চীৎকার করে বলতে লাগলো, ‘হে জনগণ, তোমরা এসে গেছো, হে জনগণ, তোমরা এসে গেছো, হে জনগণ, তোমরা এসে গেছো ।' (১) আমাদের মনে রাখতে হবে, আলোচ্য সূরাটি মন্ধী যিন্দেগীর প্রথম দিকে অবতীর্ণ, যখন ব্যক্তিগত আকীদা, কাজ ও জন্যে পরোক্ষভাবে উদুদ্ধ করা হয়েছে দুজন একমনা লোক পরস্পর সহযোগীতা করতে পারলে অনেক জটিলতাই সহজ হয়ে যায়- একথাও এখানে ইংগীতে বুঝা যাচ্ছে ।-সম্পাদক www.pathagar.com
— পৃষ্ঠা ২৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।