চেয়েও ব্যাপকতর ক্ষেত্রে প্রযোজ্য । এতে স্পষ্টতই বিশেষ ধরনের গুণবৈশিষ্ট সম্বলিত এমন এক শ্রেণীর মানুষের ছবি এঁকে দেয়া হয়েছে, যা সর্বকালেই পাওয়া যায়। মক্কী যুগের মাঝামাঝি সময়ে, যখন এ আয়াতগুলো নাযিল হয়েছিল, তখনই এ শ্রেণীর কিছু লোক মক্কায় বিদ্যমান ছিল। ‘কিছুলোক মন ভোলানো কথা খরিদ করে ।' অর্থাৎ নিজের অর্থ সম্পদ, সময় ও আয়ু্কালের ন্যায় বহু মূল্যবান জিনিসের বিনিময়ে এই সস্তা জিনিস খরিদ করে। তাদের সীমাবদ্ধ জীবন এতে ব্যয়িত হয় অথচ তা আর কখনো ফিরে আসবে না এবং ফিরিয়ে আনাও যাবে না । এই সব দামী দামী সম্পদ দিয়ে তারা এই মনভোলানো কেসসা কাহিনী খরিদ করে শুধু এই উদ্দেশ্যে যেন, ‘তারা আল্লাহ তায়ালার পথ থেকে মানুষকে বিপথগামী করতে পারে.......... বস্তুত এ ধরনের লোকেরা হয়ে থাকে সৰ্ম্পূণ অজ্ঞ ও মূর্খ । কোন জ্ঞানের ভিত্তিতে তারা কোনো কাজ করে না এবং সুবিবেচনার আলোকে তারা কোন লক্ষ্য স্থির করে না । তারা যা-ই করে খারাপ উদ্দেশ্যে করে। আল্লাহর পথ থেকে নিজেকেও বিচ্যুত করতে চায়, অন্যকেও বিচ্যুত করতে চায়। আর এই কদর্য উদ্দেশ্যে তারা নিজেদের মূল্যবান আয়ুষালকে এই নিকৃষ্ট ধরনের মন ' ভোলানো কাজে ব্যয় করে। তারা বেয়াদব ও উচ্ছংখল । তাই আল্লাহ তায়ালার পথ তাদের কাছে উপহাসের ব্যাপার । তিনি মানুষের জন্য যে জীবন বিধান রচনা করে দিয়েছেন, তা তাদের ংগ-বিদ্রপের বিষয় । এ জন্য এই শ্রেণীর পূর্ণাংগ পরিচয় দেয়ার আগেই তাদেরকে অপমানজনক শাস্তির দুঃসংবাদ দিয়েছে, ‘তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি ।' এখানে শাস্তিকে ‘অপমানজনক’ বিশেষণে বিশেষধিত করা হয়েছে এই উদ্দেশ্যেই যে, তারা মহান আল্লাহর মহিমান্বিত দ্বীনকে ঠাট্টা-বিদ্বপের মাধ্যমে যেভাবে অবমাননার শিকার করতো, ঠিক সেইভাবে আল্লাহ তায়ালাও তাদের জন্য অবমাননাকর শাস্তি নির্ধারণ করে রেখেছেন। এরপর এই শ্রেণীর বাদ বাকী পরিচয় দেয়া হচ্ছে ৭ নং আয়াতে, ‘আর যখন তাকে আমার আয়াতগুলো পড়ে শোনানো হয় তখন এমন দম্তের সাথে তা প্রত্যাখ্যান করে যেন তা সে শোনেইনি' এখানে এমন একটা সচল দৃশ্য তুলে ধরা হয়েছে, যা তাচ্ছিল্যের সাথে ও অবমাননাকর পন্থায় সদম্তে প্রত্যাখ্যানকারীর আচরণকে চিত্রিত করে। তাই এমন একটা অপমানজনক ভাষায় তার বর্ণনা দেয়া হয়েছে; যা তার এই আচরণকে আরো হীন ও তুচ্ছ আকারে তুলে ধরে। বলা হয়েছে, আর তার কানের এই ভারী জিনিস যেন তাকে আল্লাহ তায়ালার আয়াত শুনতে বাধা দেয় । নচেত যার কান আছে, সে এগুলো শুনে এমন জঘন্যভাবে মুখ ফিরিয়ে নিতে পারে না। অতপর এই তাচ্ছিল্যজনক বর্ণনাকে পূর্ণতা দেয়া হয়েছে বিদ্বপাত্মক হুমকির মধ্য দিয়ে, ‘অতএব তাকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিয়ে দাও ।' এই বিষয়ে সুসংবাদ দান এক ধরনের অপমানজনক হুমকি ছাড়া কিছু নয় । এ ধরনের হুমকি একমাত্র দাম্ভিক বিদ্বপকারীদেরই উপযুক্ত । প্রত্যাখ্যানকারী দাম্ভিক কাফেরদের আলোচনা প্রসংগে এবার সৎকর্মশীল মোমেনদের বিষয় আলোচিত হচ্ছে, যাদের সম্পর্কে সূরার শুরুতেই বক্তব্য এসেছে। তবে সেখানে তাদের পুরস্কার সংক্ষেপে এবং এখানে কিঞ্চিৎ বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। | ৩১ সূরা লোকমান (২৫১) পান্না ২১ মল্ল ৫ যিল্লান্লণ ১ভতম ৪ www.pathagar.com
— পৃষ্ঠা ২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।