এখানে আল্লাহ্ তায়ালা মানুষদের সত্য সম্পর্কে আলোচনার খীটি পদ্ধতি জেনে নেয়ার জন্য আহ্বান জানাচ্ছেন, আহ্বান জানাচ্ছেন সত্য ও বাস্তবতা থেকে- মনগড়া কথা কাকে বলে তাকে আলাদা করে বুঝার জন্য, এ ব্যাপারে কোনোপ্রকার মিথ্যার আশ্রয় না নিয়ে বা কারও অধিকারে হস্তক্ষেপ না করেই যেন এ চেষ্টা করা হয় তাই বলা হয়েছে। এরশাদ হচ্ছে, ‘বলো, অবশ্য অবশ্যই আমি তোমাদের একটি বিষয়ে উপদেশ দিচ্ছি ........... সে তো কঠিন আযাবের সামনে তোমাদের জন্য একজন সতর্ককারী মাত্র ।' (আয়াত ৪৬) এ দাওয়াত হচ্ছে আল্লাহ তায়ালার দরবারে দাড়ানোর দাওয়াত । অর্থাৎ কূপ্রবৃত্তি ও সর্ব প্রকার পার্থিব চিন্তা থেকে নিজেকে মুক্ত করে একান্তভাবে আল্লাহ তায়ালার স্মরণে সুখ নিদ্রা পরিত্যাগ করার জন্য ও তার সামনে দাড়িয়ে তওবা করার আহব্বান। দুনিয়ার কোনো স্বার্থ পাওয়ার অজুহাতে কোনো অন্যায়ের সাথে আপোষ না করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হওয়ার আহ্বান, বাজে সংস্রব থেকে দূরে থাকার আহ্বান, বাজে শোরগোল ও গান-বাজনা পরিহার করার আহ্বান । সর্বোপরি যাবতীয় প্ররোচনামূলক কাজ ও ব্যবহার যা মনকে সত্য থেকে দূরে সরিয়ে দিতে চায়- তার থেকে দূরে থাকার আহ্বানও এর মধ্যে শামিল রয়েছে, কেননা এইসব জিনিসই মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দেয়, প্রচলিত নিয়ম কানুন এবং জনশ্রুতিও মানুষকে অনেক ভ্রান্তির দিকে ধাবিত করে। ওপরের আয়াতে আল্লাহ তায়ালা দিগন্তে বিভ্তৃত এই বাস্তবতার সাথে সামঞ্জস্য রেখে কাজ করে জীবনকে পরিচালনা করার আহ্বান জানিয়েছেন। কিন্তু তাই বলে মানুষের মনগড়া ফায়সালা গ্রহণ করা নয়, বা লাগামছাড়া উপস্থিত আনন্দের জোয়ারে গা-ভাসিয়ে দেয়া নয় এবং মানুষের মনগড়া বিস্তৃত ব্যাখ্যার জালে নিজেকে আবদ্ধ করাও নয়। কেননা এসব কিছু মানুষের অন্তর ও বুদ্ধি সত্যকে গ্রহণ করতে ও সঠিক সিদ্ধান্ত নিতে বাধা প্রদান করে। আলোচ্য আয়াতটি মানুষের প্রকৃতির মধ্যে অবস্থিত আবিলতাহীন সুস্থ বিবেক বুদ্ধির দিকে আহ্বান জানায়, সর্বদা মানুষকে সঠিক পথ দেখায় এবং লোভ লালসা চরিতার্থ করার জন্য মানুষের মজ্জাগত প্রবণতা নিয়ন্ত্রিত করে। ন্যায়-অন্যায়ের মধ্যে পার্থক্য নির্ণয়ে শক্তি যোগায় এবং সেইসব প্রবণতা থামিয়ে দেয় যা সত্যকে ঢেকে দিয়ে মন্দের দিকে মানুষকে ধাবিত করে, সেইসব আপত্তিকর দৃশ্য থেকে তাদের বাঁচায় । আলোচ্য আয়াতটি সত্য সম্পর্কে এমনই এক বিশ্ময়কর পথ প্রদর্শন করছে, যা জীবনের সকল ব্যাপারেই প্রযোজ্য । এটা এমনই এক প্রশস্ত পথ, যা মানুষের তৈরী জাহেলী যামানার অবশিষ্ট সকল প্রভাবকে প্রতিহত করে এবং মোমেনদের হৃদয়কে আল্লাহ তায়ালার হুকুম পালন করা ও এ আয়াতে যে বিপ্নবী আকীদার প্রতি ইংগীত করা হয়েছে সে আকীদা একটিই ........ এই আকীদা যদি ঠিক হয়ে যায় তাহলে জীবনের চলার পথ সময়ই স্থির হয়ে যায় এবং সাফল্যে পৌছে দেয়ার জন্য তা মযবৃতভাবে দাড়িয়ে যায় .......... আর সে উপায় হচ্ছে মনে-মগযের দিক থেকে আল্লাহমুখী হয়ে যাওয়া অর্থাৎ যা কিছু করবে একমাত্র আল্লাহ তায়ালার জন্য করবে, অন্য কোন উদ্দেশ্যে নয় ৷ মন ভুলানো অন্যান্য খেলাধূলা বা আমোদ-প্রমোদের কাজে সময় ব্যয় নয়, পার্থিব কোন সুযোগ-সুবিধার খাতিরেও নয়, বা এমন কোনো বিনোদনের জন্যও নয়, যা মন মগযকে পুরোপুরিভাবে মজিয়ে ফেলে এবং আল্লাহ্ তায়ালার স্মরণ ও তার বিধান থেকে বেপরওয়া হয়ে এমন কোনো বিষয়ে নিজেকে নিয়োজিত করা সেখানে ন্যায়-অন্যায়ের অনুভূতি পর্যন্ত বিলুপ্ত হয়ে যায়। তাই এরশাদ হচ্ছে, ‘যেনো তোমরা আল্লাহর জন্য দুজন দুজন করে এবং একাকী অবস্থায় দাড়াতে পারো ৷’ সানা হব সলিল = যিন্লপান্ল ১৬তম ৩২ www.pathagar.com
— পৃষ্ঠা ২৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।