বুঝা যায় যে, এরা ছিল সমাজের সুবিধাভোগী বিত্তবান ও ক্ষমতাগর্বী লোক, যারা মিথ্যার বেসাতি করে মানুষকে বিভ্রান্ত করে নিজেদের প্রাধান্য কায়েম রাখার জন্য নিশিদিন মিথ্যা রচনা করতো । তারা ভালো করেই জানতো, আল-আমীন মোহাম্মদ (স.) প্রৌঢ়ত্বের বয়স পর্যন্ত যার দিকে গুল তুলে কথা বলার সাহস কেউ করত না, আপামর জনসাধারণের হৃদয়ে যার আসন ছিলো সুপ্রতিষ্ঠিত, তাকে সহজে বদনাম করা যাবে না, তার থেকে মানুষকে খুব বেশীদিন ফিরিয়ে রাখাও যে সম্ভব হবে না- তাও তারা বুঝতো, তবুও তারা ভাবতো দেখা যাক, মিথ্যার ওপর মিথ্যা ছড়িয়ে কতদিন পারা যায়! আল কোরআন যে সর্বশক্তিমান আল্লাহ তায়ালারই কালাম, এ কথা কি তারা বুঝতো না? অবশ্যই বুঝতো । এ কালামের আহ্বানকে ঠেকিয়ে রাখা মানুষের পক্ষে অসাধ্য, অসাধ্য কোনো কুট তার্কিকের পক্ষে এ পাক কালামের মধুর বচন থেকে মানুষদের দূরে সরিয়ে রাখা । তবু দেখা যাক যতদিন পারা যায়! ‘ফী যিলালিল কোরআন’ এ ইতিমধ্যে মোহাম্মদ (স.)-এর সম্পর্কে কাফের মোশরেকদের কিছু সংখ্যক নেতার কথা বিভিন্ন জায়গায় বর্ণনা করা হয়েছে। এই তেজোদীপ্ত ভাষণের কথা এই মহাগ্রন্থের বিভিন্ন স্থানে বর্ণিত হয়েছে। এগুলোর সংস্পর্শে এসে তারা বিমোহিত হয়ে যেত এবং তাদের অন্তর প্রাণ বশীভূত হয়ে যেতো । তারপর তা এই অলৌকিক আকর্ষণ থেকে জনগণকে ঠেকানোর অসদুদ্দেশ্যে এবং তার আহ্বানকে প্রতিহত করার জন্য সজ্ঞানে ও সম্পূর্ণ সচেতনভাবেই তার বিরোধিতা করে আসছিলো ।(১) সাধারণভাবে নিরক্ষর । আগে তাদের কখনও কেতাব দেয়া হয়নি, অর্থাৎ মক্কায় অবস্থিত কোরায়শ জনপদের নিকট কোনোকালেই কোনো নবীর আগমন হয়নি এবং এশী গ্রন্থ নাযিল হয়নি যার শিক্ষার আলোকে আসমানী কেতাবসমূহকে কিংবা এর ওহীকে তারা যাচাই করতে পারতো এবং এর দ্বারা পরখ করে এই কেতাব সম্পর্কে তারা মন্তব্য করতে পারতো যে, আজকে নাযিল হওয়া এ কেতাব আসমানী কেতাব বা ওহী নয় এবং আল্লাহর কাছ থেকেও আসেনি । ইতিপূর্বে তাদের কাছে কোন রাসূল আসেননি এ সম্পর্কে কোন জ্ঞানও নেই । এরশাদ হচ্ছে, ‘আমি তাদের কোনো কেতাব দেইনি, যা তারা পড়তে পারতো এবং তোমার পূর্বে তাদের কাছে কোন সতৰ্ককারীও পাঠাইনি ৷' সমানবজ্জাতিকর জনে ক্কোরআনের তপপনদেশ যখন পূর্ববর্তী লোকদের সত্য বিরোধী সংগ্রামের কথা তারা শোনে, তখন তাদের অন্তর এসব কথা অনুভব করে, অথচ তাদের পূর্বের লোকদের যে ধন-দৌলত, শক্তি এবং নির্মাণ ক্ষমতা দেয়া হয়েছিলো তার দশ ভাগের এক ভাগও তাদের দেয়া হয়নি । এরপর যখন তারা রসূলদের প্রত্যাখ্যান করেছে তখন তাদের কঠিন শাস্তি এসে পাকড়াও করেছে । ভয়ংকর ঝড় তুফান অথবা ভীষণ ও দুরারোগ্য ব্যধির রূপ নিয়ে তাদের ওপর শাস্তি নেমে এসেছে । এরশাদ হচ্ছে, ‘ওদের আগে লোকেরাও রসূলদের প্রত্যাখ্যান করেছে ........ কেমন (কঠিন) হয়েছিলো তাদের পরিণতি?’ অবশ্যই তাদের পরিণতি হয়েছিল অত্যন্ত ধ্বংসকর । কোরায়শরা আরব উপদ্বীপে অবস্থিত তাদের অনেকের ধ্বংসাবশেষেরই খবর রাখতো, সুতরাং স্মারক হিসাবে এগুলোই তাদের জন্য ছিল যথেষ্ট । ‘অতপর খেয়াল করে দেখো, কি ভয়ংকর হয়েছিল সে শাস্তি?’ এ একটা জীবন্ত প্রশ্র যা শ্রোতাদের হৃদয়কে গভীরভাবে আকর্ষণ করে, যেহেতু তারা জানে যে, যে সে শাস্তি কেমন হতে পারে! (১) যেমন ওলীদ ইবনে মুগিরা, আবু সুফিয়ান ইবনে হারব এবং আনাস ইবনে শুরায়েক-এর হাদীস থেকে জানা যায় । | ৩৪ সূরা সাবা (১২৯৪৮১) পারা ২২ মনখিল ৫ www.pathagar.com
— পৃষ্ঠা ২৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।