‘এ ব্যক্তি তো একজন মানুষ ছাড়া আর কিছু নয়, তোমাদের বাপ-দাদারা যে ধর্মের ওপর প্রতিষ্ঠিত ছিল- এ লোক তো দেখছি সেই সব ব্যবস্থার বিরোধিতা করতে চায় ৷' কিন্তু সে তো একা একজন ব্যক্তি, কি সে করতে পারে! এক জনমাত্র ব্যক্তি বাপ-দাদার ধর্মের বিরোধিতা করতে গিয়ে নিশ্চয়ই কারও মন পরিবর্তন করতে পারবে না, পিতৃ-ধর্মকে বদনাম করতে পারবে না বা মানুষের মন-মগজের সকল খেয়াল পরিবর্তন ঝরে তার অনুগত বানিয়ে নিতে পারবে না । এরই কারণে তারা প্রথম আনুগত্যকে দ্বিতীয় আনুগত্যের আহ্বানের ওপর অন্ধভাবে প্রাধান্য দিলো, যদিও তারা বুঝছিলো যে, তাদের কাছে পৌছে যাওয়া এক আমানতের তারা খেয়ানত করছে । তারা এই নতুন ও চিত্তাকর্ষক দাওয়াতকে এই বলে প্রত্যাখ্যান করতে লাগলো যে আল্লাহর কাছ থেকে সে লোকটি এটা একটা ফালতু কথা নিয়ে এসেছে। ওদের কথাটি উদ্ধৃত করা হচ্ছে, ‘ওরা বললো, এটা তো নিছক মনগড়া একটা কথামাত্র!' ওপরের এ বাক্যটির মধ্যে ব্যবহৃত ‘ইফকুন’ শব্দটির অর্থ হচ্ছে মিথ্যা ও মনগড়া কথা । কিন্তু কথাটাকে সাধারণভাবে উচ্চারণ না করে জোর দিয়ে বলার জন্য তারা বলত, ‘এটা মিথ্যা মনগড়া কথা ছাড়া আর কিছু নয়।' এই দৃঢ় প্রত্যয় যুক্ত কথা দ্বারা মানুষের মনকে সত্যের প্রতি সন্দিগ্ধ করে তুলতে চাইতো এবং চাইতো যেন লোকেরা নবাগত এই সত্যের মূল্যকে তুচ্ছ জ্ঞান করে, একইভাবে তারা এ মূল্যবান সত্যের উৎস, অর্থাৎ বিশ্বজাহানের সৃষ্টিকর্তা, মালিক ও প্রভু সম্পর্কে মানুষকে সন্দিহান করে তুলতে চাইতো । তারপর তারা আল কোরআন সম্পর্কেও অলীক ও কাল্পনিক প্রচারনা করতে দ্বিধাবোধ করতো না । এরশাদ হচ্ছে, ‘আর কাফেররা, সত্য সমাগত হওয়ার পর বলে উঠলো, ‘এটা নিছক এক যাদু ছাড়া আর কিছু নয় ৷’ আসলে লোকদের মন নড়বড়ে করে দেয়ার জন্যই এ ধরনের বাচনভংগী ব্যবহার করা হয় । তাই তারা শুধু মনগড়া কথা বলেই ক্ষান্ত হয়নি, বরং হৃদয়ানুভূতির মধ্যে এক তীব্র বিষক্রিয়া সৃষ্টি করার জন্য আল্লাহ পাকের মর্মস্পর্শী আয়াতগুলোকে যাদু বলে আখ্যায়িত করল, বলল, ‘এতো সুস্পষ্ট এক যাদু ছাড়া আর কিছুই নয় ।' এই ভাবে মহাগ্রন্থ আল-কোরআনের প্রতি তাদের তীব্র আক্রমণ মিথ্যা দোষারোপের এক বিরাট অভিযান চললো, মিথ্যা এই জন্য যে, যা তারা মুখ দিয়ে বলতে শুরু করলো তার প্রতি তাদের হৃদয়াভ্যন্তরে বিশ্বাসের লেশমাত্র ছিল না তারপরও তাদের এ অভিযান সহজে থামেনি, যুক্তির ধোপে একটি যদি না টেকে এবং মানুষ যদি একটি দ্বারা বিভ্রান্ত না হয় তাহলে তারা আর একটি পদ্থা উদ্ভাবন করে, এইভাবে তারা বিভিন্ন আয়াতকে চিহ্নিত করে সেগুলোকে নানাপ্রকার আখ্যা দিতে লাগলো, যেন মানুষের হৃদয় দ্বিধাগ্রস্ত হয়ে যায় এবং সে আয়াতগুলো প্রতি তারা আকৃষ্ট না হয়ে পড়ে । অথচ তারা যখন স্ববিরোধী এইসব অভিযান চালাচ্ছিল তখন তাদের কথা বা মতের সপক্ষে তারা কোন যুক্তি-প্রমাণ পেশ করতে পারছিল না (এ জন্যে যত জোরেশোরে তারা এ সব মিথ্যা অভিযান চালানোর চেষ্টা করছিলো, সেভাবে তারা পারছিলো না । কেননা, অন্তরে তাদের কোনো শক্তি ছিল না) জনসাধারণকে বিভ্রান্ত করার জন্য এবং মানুষকে পথভ্রষ্ট করার উদ্দেশ্যে তারা মিথ্যার ওপর মিথ্যার জাল বুনে চলছিল । এখন দেখতে হবে, কারা ছিলো এসব জ্ঞানপাপী, যারা জেনে-বুঝে সত্য বিরোধী অভিযানে আদা পানি খেয়ে লেগেছিলো এবং এখানে তাদের উদ্দেশ্যই বা কী ছিলো! একটু খেয়াল করলেই তত লনল্লব ভন লাল সলিল ক www.pathagar.com
— পৃষ্ঠা ২৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।