"কলী কম নলালিল ককলরআল __ "] নানা আযাব ঘিরে ফেলেছে। অথচ অতীতের সেই সব জাতি এদের থেকে আরও বেশী শক্তিশালী আরও জ্ঞানী এবং আরও ধনী ছিল ৷... এরপর এসেছে আরও বেশ কিছু দুর্ঘটনা, যেন তা উপর্যুপরি আসা কতিপয় ধ্বংসযজ্ঞ । অতীতের নাফরমান জাতিসমূহের বিপর্যয়ের ইতিহাস তুলে ধরে তাদের আহ্বান জানানো হচ্ছে, তারা যেন সব দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে সর্বান্তকরণে আল্লাহ তায়ালার পথে এগিয়ে আসে এবং বাতিল ব্যবস্থার সেই সকল বাধা-বিঘ্ব ও প্রভাব থেকে মনকে মুক্ত করে নেয়, যা হেদায়াত থেকে তাদের বিরত রাখে, বিরত রাখে তাদের সঠিক চিন্তা করতে । আলোচ্য অধ্যায়টি যে বর্ণনা আমাদের কাছে পেশ করেছে, তা হচ্ছে, মানুষকে কেয়ামতের বাস্তবতা সম্পর্কে চিন্তা করতে আহ্বান জানানো । আল্লাহর রসূল (স.) যে মহান দাওয়াত নিয়ে এসেছিলেন তার মধ্যে দুটি কথাই ছিলো প্রধান । এক, সারাবিশ্বের মালিক আল্লাহ তায়ালা, সুতরাং তার ভুবনে এবং তার রাজ্যে তারই আইন-কানুন চালু করার মাধ্যমে তীর প্রভুত্বকে প্রতিষ্ঠিত করা । দুই, এ কথা বুঝা যে, দুনিয়ার এ জীবনটা চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী এ জীবন শেষে চিরস্থায়ী জীবন আসবে, সেই জীবনে শান্তি পাওয়ার জন্যই এ জীবনে শৃংখলামতে চলতে হবে। ত্যাগ-তিতিক্ষা বরদাশত করা এবং সকল ব্যাপারেই জীবন-মৃত্যুর মালিক আল্লাহ পাকের হুকুম মতো জীবন যাপন করার মধ্যেই ইহ-পরকালের সমূহ কল্যাণ ও শাস্তি রয়েছে । এর বাইরে যে কাজ ও যে আচরণ তাতে সামগ্রিকভাবে মানুষের কোনো কল্যাণই আসবে না । সুতরাং, তার দাওয়াতের মধ্যে যারা সন্দেহ আরোপ করবে অথবা সে দাওয়াত বাধাগ্রস্ত করবে তাদের পরিণতি বা তাদের শাস্তি হবে ভয়ানক । তারপর রাসূলুল্লাহ (স.)-এর প্রতি পর্যায়ক্রমে অন্যান্য নির্দেশ আসছে। ‘বলা হচ্ছে, বল, বল, বল’ ৷ যাকে আল্লাহ রব্বুল আলামীন তার প্রতিনিধি বানিয়ে সারা বিশ্বকে পরিচালনার দায়িত্ দিচ্ছেন, তিনি বারবার এই নির্দেশ পেয়ে প্রচন্ডভাবে কেঁপে উঠছেন, তার অন্তর এসব কঠিন দায়িত্বের সকল বোঝা জীবনের সকল শক্তি ও চেতনা দিয়েও যেন বহন করতে পারছেন না । এ অধ্যায়টি এখানে শেষ হচ্ছে। কেয়ামতের দৃশ্যাবলীর মধ্য থেকে একটি কঠিন দৃশ্যের উল্লেখ করা হয়েছে, তা যেন অন্যান্য ঘটনার সাথে সংযুক্ত রয়েছে । সত্যের দাওয়াতের বিক্ল্তজ্ধে পাপীদের অপপ্রচার ‘আর যখন তাদের সামনে আমার সুস্পষ্ট নিদর্শনাবলী তেলাওয়াত করে শোনানো হয়, তখন ওরা বলে ওঠে, (আয়াত ৪৩-৪৫) যখন রসূল (স.) আল কোরআনের তেলাওয়াতের মাধ্যমে তাদের কাছে সত্যকে সুস্পষ্টভাবে পেশ করেন, তখন তারা তার সাথে অতীতের সন্দেহপূর্ণ নিয়ম-কানুনের সাথে তুলনা করে দেখার সুযোগ পাচ্ছে । এই তুলনামূলক পর্যালোচনার মাধ্যমে তাদের সামনে ইসলামের যুক্তি ও সৌন্দর্য এবং বাস্তব জীবনে তার কার্যকারিতার কথা প্রমাণিত হয়ে যাচ্ছে। তারা এই যুক্তিহীন, অস্পষ্ট ও অন্ধ অনুকরণের অসারতাও দেখতে পাচ্ছে, যা কোনো মযবূৃত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত নয়, যার পেছনে কোনো শক্তিশালী যুক্তিও নেই । এমতাবস্থায় যখন কোরআনের আয়াত তাদের সম্বোধন করছিলো তখন তারা এক অশনি সংকেত অনুভব করছিলো, বুঝছিলো আকীদা-বিশ্বাসের ব্যাপারে তাদের গোজামিলের দিন বোধ হয় শেষ হয়ে আসছে, সম্ভবত এবারে তাদের অন্ধ আনুগত্য এবং অযৌক্তিকভাবে দাসত্ব করার যামানার সমাপ্তি ঘটবে, যা তারা নিছক তাদের বাপ-দাদার অনুকরণের মাধ্যমে করে আসছিলেঃ। তবুও তারা শেষ রক্ষার নিমিত্তে বলে উঠলো, | ৩৪ সূন্না সাবা__________ $৯৬১ [পারা ২২ মনখিল ৫ www.pathagar.com
— পৃষ্ঠা ২৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।