যিলালিল কুরআন — যিলালিল কুরআন 16
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

‘আজ তোমাদের একে অন্যের .......... মজা ভোগ করো ।’ (আয়াত ৪২) আল্লাহ তায়ালাকে বাদ দিয়ে এই ফেরেশতাকুলের পূজা করতো, অথবা মনে করতো যে, ফেরেশতারা তাদের জন্য কেয়ামতের দিন সুপারিশ করবে। কাজেই কেয়ামতের সেই দিনে আল্লাহ রব্বুল আলামীন তাদের সাথে ওদের মোকাবেলা করাবেন, আর তখন তারা সবাই আল্লাহ তায়ালার তসবীহ (পবিত্রতা বর্ণনা) করতে থাকবে, যাতে করে ওদের আশা ভুল বলে প্রমাণিত হয় এবং তারা বুঝতে পারে যে, আল্লাহ তায়ালার ইচ্ছা ছাড়া ফেরেশতাদের কারও কোনো উপকার করার কোনো ক্ষমতা নেই৷ কে তাদের পূজা করত না করতো- সে বিষয় তারা কিছুই জানে না। এইভাবে তাদের পূজা-অৰ্চনা সবই তখন অলীক ও ভুল বলে প্রমাণিত হবে। এ ধরনের সকল কাজই অসার ও ভিত্তিহীন হবে- যে, তারা শুধু শয়তানের পায়রুবীই করতে থেকেছে । কখনও শয়তানের আনুগত্য ও তার প্রভাবে প্রভাবিত আবার কখনও বা আল্লাহ তায়ালাকে বাদ দিয়ে তার শ্ষমতায় অন্যদের শরীক জেনে তাদের পূজা পার্বন করার মাধ্যমে তা প্রমাণিত হয়ে । এটা তো সত্য কথা, যখন তারা ফেরেশতাদেরকে পূজা করতো, প্রকারান্তরে সে পূজা তারা করত শয়তানের! তৎকালীন আরবে জ্বিনদের এবাদত করা সম্পর্কে লোকেরা জানতো, এ জন্য তাদের মধ্যে একদল লোক জ্বিনদেরও পূজা করত এবং তাদের কাছে সাহায্য চাইত ৷ এরশাদ হচ্ছে, ‘বরং ওরা (যারা) জ্বিনদের পূজা করত তাদের অধিকাংশই তাদেরকে শক্তি, ক্ষমতার মালিক বলেও বিশ্বাস করত ৷' এই পর্যায়ে এসে এই সূরার মধ্যে সোলায়মান (আ.) এর ঘটনাটা উল্লেখিত হয়েছে যেখানে দেখা যায়, জ্বনিদের সাথে কাজ কারবার করার বেশ কিছু দৃষ্টান্ত রয়েছে এবং এখানে আল-কোরআনের মধ্যে অতীতের বিভিন্ন কাহিনী বর্ণনার এক বিশেষ পদ্ধতি অবলম্বিত হয়েছে। এ দৃশ্যের মধ্যে দেখা যাচ্ছে কাহিনী ও গুণ বর্ণনার ধারা পরিবর্তন করে সম্বোধন ও মুখোমুখি কথা বলার পদ্ধতি গ্রহণ করা হয়েছে এবং অন্যায়ের জন্য তাদের দোষারোপ করা হয়েছে। এরশাদ হচ্ছে, ‘আজকের দিনে তোমাদের কেউ কারও কোনো উপকার করতে পারবে না এবং পারবেনা কেউ কারো কোন ক্ষতি করতে ।' অর্থাৎ ফেরেশতারা মানুষের ওপর কোন কর্তৃত্ব খাটানোর মালিক নয়, এই কাফেররাও কেউ কারও ওপর কর্তৃত্বশীল নয়! যে আগুন বা দোযখের কথা যালেমরা প্রত্যাখ্যান করে বলত, তোমরা যদি সত্যবাদীই হয়ে থাক তাহলে বল না কখন আসবে সেই ওয়াদা করা দোযখ! হ্যা, অবশ্যই ওরা সে দোযখের বাস্তব দৃশ্য দেখতে থাকবে এবং এর মধ্যে কোনই সন্দেহ নেই এরশাদ হচ্ছে, ‘যালেমদের বলবো, তোমরা দোযখের আযাবের স্বাদ গ্রহণ করো, যাকে তোমরা অস্বীকার করতে ৷’ এইভাবে এই সফর শেষ হচ্ছে। অন্যান্য আরও বিষয়ের মত পুনরুথান দিবস, হিসাব ও প্রতিদান দেয়া সম্পর্কিত আলোচনা নিয়েই তা কেন্দ্রীভূত হয়ে রয়েছে। www.pathagar.com

— পৃষ্ঠা ২৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।