প্রাচূর্যে তাদের হৃদয় পরিপূর্ণ করে দেন এবং রহমানুর রহীম আল্লাহর ওপর তাদের অনাবিল আস্থা সঞ্চার করে দেন। করুণাময় আল্লাহ পাকের নেক নযর ও অযাচিত বরাদ্দ দানে তাদের হৃদয়মন পরম পরিতৃপ্তিতে ভরে থাকে এবং এক ও অদ্বিতীয় পাক পরওয়ারদেগারের সস্তুষ্টিতে তারা ধন্য হয়ে যায়, কেননা, তিনিই চিরস্থায়ী সকল কল্যাণের আধার । সেসব লোক নেক বান্দাদেরও তিনি তার কল্যাণ ও সন্তোষের ভান্ডার থেকে বহু গুণ বাড়িয়ে দিয়ে থাকেন, যার কোন সীমা সংখ্যা নেই । আল্লাহ তায়ালার হেকমতের দরুণ রেযেক বন্টন করা, প্রশস্ত করা আবার কখনও সেগুলোকে সংকুচিত করার কারণসমূহ যাইই হোক না কেন, সেটা একটা বিচ্ছিন্ন প্রশ্ন এবং আল্লাহ তায়ালা যখন যা দিতে চাইবেন তাই দেবেন। কার প্রতি কোন কারণে তিনি সন্তুষ্ট হবেন, তা একমাত্র তিনিই জানেন, এ বিষয়টি আমরা আমাদের বুদ্ধি দ্বারা মাপতে পারব না। তবে যে তার সন্তুষ্টিপ্রাপ্তির আশায় তার বান্দাদের কল্যাণে আত্মনিবেদন করবে, তার প্রতি তার নেক নযর পড়ার আশা করা যায় । কিন্তু তাই বলে কোনো মানুষ নিজে নিজে এই সব নেক কাজ সামনে নিয়ে দাবী করতে পারে না যে, সে আল্লাহ তায়ালার নেক নযর পাবেই । ধন-দৌলত, খাদ্য খাবার, সন্তানাদি সব তীর মেহেরবানীর দান, এসব কারও অর্জিত প্রতিদান নয় যে, কেউ দাবী করে বলতে পারবে- আমি এই এই ভাল কাজ করে এসব নেয়ামত অর্জন করেছি । আগে পরে যা কিছু প্রাপ্তি ঘটেছে সবই আল্লাহ তায়ালার পক্ষ থেকে এবং তারই মেহেরবানীতে এসেছে এবং অবশেষে তার কাছেই সব ফিরে যাবে। তবে সাময়িকভাবে তাদেরকে কিছু দেয়া হয়েছে, যেন তারা এগুলো থেকে খরচ করতে পারে, সেখানেও কাউকে দেয়া হয়েছে বেশী এবং কাউকে দেয়া হয়েছে কম । যাকে আল্লাহ্ পাক ধন সম্পদ ও সন্তানাদি দিয়েছেন, তারা যদি এসব নেয়ামতের সঠিক ব্যবহার করে, তাহলে আল্লাহ রববুল আলামীন তাদেরকে এ সব নেক কাজের বিনিময়ে সর্বোত্তম প্রতিদান দেবেন, কিন্তু, আমাদেরকে আল্লাহ তায়ালার সাথে নিকটবর্তী করে দেয়ার ব্যাপারে ধন-সম্পদ এবং সন্তানাদির কোন ক্ষমতা নেই, বরং সম্পদ ও সন্তানাদির সাথে যে ব্যবহার করা হবে, সেই ব্যবহারের ওপরই তার প্রতিদানকে কম বা বেশী করা হবে। এরশাদ হচ্ছে, ‘আর তোমাদের ধন-সম্পদ ও সন্তানাদি তোমাদেরকে আমার নিকটস্থ করতে পারবে না ৷’ রেযেকের প্রশস্ততা ও সংকুচিত হওয়ার মূলনীতি সম্পূর্ণ ভিন্ন ভিন্ন জিনিস । এর দ্বারা আল্মাহ রব্বুল আলামীন ভিন্ন হেকমত প্রদর্শন করতে চান। এ সম্পদ থেকে যা কিছু আল্লাহর পথে খরচ করা হবে তা পূজি আকারে জমা হতে থাকবে, যা পরকালীন জীবনের দুঃসময়ে তাদের ফায়দা দেবে। এ কথা এ জন্য জানিয়ে দেয়া হচ্ছে, যাতে করে অন্তরের মধ্যে এ সত্যটি সুস্পষ্টভাবে জাগরুক থাকে এবং মানুষকে আল্লাহ তায়ালার পথে ব্যয় করতে উৎসাহ যোগাতে পারে। এরশাদ হচ্ছে ‘হে নবী তুমি বলো আমার মালিক ........... সর্বোত্তম রেযেক দাতা ৷’ (আয়াত ৩৯) কেয়ামতের বিশাল জনতার দৃশ্যের ছবি পেশ করে আপাতত এই পরিক্রমাটি সমাপ্ত করা হচ্ছে। সেখানে তিনি তাদেরকে সেই ফেরেশতাকুলের সাথে মুখোমুখি করাবেন আল্লাহ সোবহানাহু ওয়া তায়ালাকে বাদ দিয়ে যাদের ওরা পূজা করতো এবং তাদের কাছে সাহায্য প্রার্থনা করতো । তারপর তাদের সেই আগুনের আযাব স্পর্শ করবে যার জন্য তারা বড়ই তাড়াহুড়ো করতো এবং বলতো, কখন আসবে সেই প্রতিশ্রুত দিনঃ সূরাটির প্রথম অধ্যায়ে এই বর্ণনা পেশ করা হয়েছে। এরশাদ হচ্ছে, [৩৪ সলা ভে সাক লহ সলিল < www.pathagar.com
— পৃষ্ঠা ২৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।