তুলছে এবং ফলে অনেকের ধারণা হয় যে আল্লাহ তায়ালার এ ভান্ডার থেকে তো তারাই বেশী বেশী পায়, যাদের মান মর্যাদা আল্লাহ তায়ালার কাছে বেশী এবং এই কারণে সে সম্পদশালী ব্যক্তিরাও এ কথা বলার সুযোগ পায় যে, তারাই আল্লাহ তায়ালার প্রিয়পাত্র । আবার অনেক মানুষ সত্য-ন্যায় ও সংশোধিত জীবন যাপনের মূল্য সম্পর্কেও সন্দেহ করে যে, এ সবের আসলেই তেমন মূল্য নেই; বরং খাও, পান কর ও ফুর্তি করো এতে যে যেভাবে সুযোগ করে নিতে পারে নিক, এসব বিষয়ে ধরপাকড় করারও কেউ নেই । সত্যপন্থা হতে হলে চতুর্দিক থেকে বাধা আর বাধা, তার থেকে আর দশ জনের মতো ‘যখন যেমন তখন তেমন’ করলেই জীবনটা সহজ হয়ে যায় । এই পর্যায়ে এসে আল কোরআন চূড়ান্তভাবে দুনিয়ার সুখ আহলাদের আকর্ষণ ও সেই মূল্যবোধের মধ্যে পার্থক্য দেখিয়েছে, যা আল্লাহ তায়ালা নিজে চান ৷ তারপর আল্লাহ তায়ালা স্থির করে দিচ্ছেন যে, তিনি যার জন্য ইচ্ছা তার জন্য রেযেকের ভান্ডার প্রশস্ত করেন, আবার যার জন্য ইচ্ছা সংকুচিত করেন। আর এই বিষয়টিই এখানে শুধু তার সন্তুষ্টির সাথে জড়িত । তার ক্রোধের বিষয়টি সম্পূর্ণ পৃথক একটি ব্যাপার, এ দুয়ের মধ্যে কোনো সম্পর্ক নেই ৷ রেযেক দেয়ার ব্যাপারটা সম্পূর্ণ আলাদা ৷ যার ওপর তিনি ক্রুব্ধ তাকেও তিনি রেযেক দেন, তাকেও দেন যার ওপর তিনি সন্তুষ্ট । সংকীর্ণ যখন করেন তখন উভয়ের জন্যই সংকীর্ণ করেন। এখানে নেক ও বদের মধ্যে তিনি কোনো পার্থক্য করেন না । তিনি কি জন্য কি করেন এবং কোন উদ্দেশ্যে তিনি কি করেন তা শুধু তিনিই জানেন । কারণ ও উদ্দেশ্য সকল সময়ে এক হয় না। পুরে যায়, অহংকারের পেয়ালা ভরে যায়, ফেতনা ফাসাদ ছড়ানোর ব্যাপারে তারা যেন চূড়ান্ত অবস্থায় পৌছে যায় এবং তাদের গুণাহ খাতা ও অপরাধ অসংখ্য গুণ বৃদ্ধি পায়। তারপর তাদের তিনি, তার জ্ঞান ও পূর্ব নির্ধারিত ফায়সালা অনুযায়ী দুনিয়া অথবা আখেরাতে পাকড়াও করেন- এই ভাবে ওঁৎ পেতে থেকে তাদের অপরাধের খতিয়ান বের করা হয়। আবার কখনও তাদের প্রতি রুজি রোজগারের উপায়-উপাদান নিষিদ্ধ করা হয়, ফলে তাদের অন্যায় কাজ ও আচরণ আরও বাড়তে থাকে, তাদের গুনাহ বৃদ্ধি পেতে থাকে, তাদের অস্থিরতা সংকট বিপদ-আপদ বাড়ে এবং তারা আল্লাহ তায়ালার রহমত থেকে নিরাশ হয়ে যায়। এইভাবে তাদের থেকে তার মেহেরবানীর দৃষ্টি তুলে নিয়ে তিনি তাদেরকে বহুগুণে অন্যায় ও অপকর্ম এবং তিনি চূড়ান্তভাবে তাদেরকে বিপথগামী হওয়ার সুযোগ করে দেন। একইভাবে আল্লাহ রব্বুল আলামীন নেক পথের পথিকদের তার ভান্ডার থেকে তাদের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী দান করেন, যেন তারা ভাল কাজগুলো স্থায়ীভাবে করে যেতে পারে, কারণ এসব সুযোগের অভাবে সেসব ভাল কাজ করা সম্ভব নয়। তাদের মন ও চেষ্টা আছে, প্রয়োজন শুধু সুযোগ করে দেয়ার, তাই পরম দয়াময় তাদের এসব সুযোগ থেকে বঞ্চিত রাখেন না । তারা যেন দিক থেকে তাদের এসব অনুকূল অবস্থা সরবরাহ করেন, যেন তারা পরম পরিতৃপ্তির সাথে ভাল কাজ করতে পারে এবং এ সবের বিনিময়ে তারা তাদের পরওয়ারদেগারের কাছ থেকে অফুরন্ত পুরস্কার পাবেন, অভাবের মধ্যে ভাল কাজের প্রতি তাদের আকর্ষণের কথা আল্লাহ তায়ালা জানেন । তাদের সংশোধিত জীবন যাপনের সংকল্পের কথাও তিনি জানেন; এরপর, উদারচেতা এবং নেক দিল বান্দাদের থেকে তিনি বঞ্চনার অনুভূতি দূর করে, আল্লাহর মোহব্বতপূর্ণ অবদানের ত সব ক্লাছ নাযিল € যিল্লাল্ল ১ভতম ৩১ www.pathagar.com
— পৃষ্ঠা ২৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।