এ কাহিনীর পুনরাবৃত্তি পৃথিবীতে বারবারই হয়েছে এবং যুগ যুগান্তর ধরে এই ধরনের ব্যবহার আল্লাহ তায়ালার পথে আহ্বানকারীদেরকে বারবারই সইতে হয়েছে। .... এ সব ঘটনাকে সামনে রাখলে সহজে যে জিনিসটি বুঝা যায় তা হচ্ছে, মানুষ যখন সচ্ছল হয়, যখন কোনো ব্যাপারে তার কোন অভাববোধ থাকে না তখন তাদের হৃদয় মন শক্ত হয়ে যায়, তাদের স্বাভাবিক বুদ্ধি-বিবেক লোপ পেয়ে যায়৷ তারা যেন আর ভাল-মন্দের বিচার করতে পারে না, উপস্থিত অবস্থার বাইরে তাদের দৃষ্টি আর প্রসারিত হয় না; তাদের স্বাভাবিক প্রকৃতিতে যেসব বিষয় অনুভূত হওয়া উচিত ছিলো তা যেন আর সম্ভব হয় না, অনুভূতি শক্তি জমাট বেধে যায়, যার কারণে সত্য-সঠিক পথের প্রমাণ তারা দেখেও আর দেখতে পারে না, তাদের চোখের ওপর পর্দা পড়ে যায়, আর এই কারণেই তারা হেদায়াতের নিদর্শনগুলোকে অবজ্ঞাভরে প্রত্যাখ্যান করে এবং অন্যায় ও মিথ্যার ওপর জমে থাকে, এর ফলে হেদায়াতের আলো তাদের দৃষ্টি আকর্ষণ করতে ব্যর্থ হয় । একবার সে সম্পদশালী ও অভাবমুক্ত ব্যক্তিদের দিকে তাকিয়ে দেখুন, কেমন করে জীবনের মিথ্যা মূল্যবোধ তাদের ধোকার মধ্যে ফেলে রেখেছে, নশ্বর পৃথিবীর এসব ক্ষণস্থায়ী সহায় সম্পদ হয়ে রয়েছে, দুঃখ-যাতনা অভাব অভিযোগ না থাকায় এবং অঢেল সম্পদের প্রাচুর্য থাকায় তাদের মধ্যে বদ্ধমূল ধারণা সৃষ্টি হয়ে রয়েছে যে, এসব রাশি রাশি অর্থের বিনিময়ে তারা আল্লাহ তায়ালার আযাব থেকে রেহাই পেয়ে যাবে, তারা আরো ধারণা করে যে, আল্লাহর প্রিয় না হলে কি এমনি এমনি তারা এতো সচ্ছল হতে পেরেছে! অথবা তারা এ ধারণা করে যে, তারা যাবতীয় হিসাব নিকাশের উর্ধে । এরশাদ হচ্ছে, ‘আর ওরা বলে, সম্পদ ও সন্তানাদিতে আমরাই বেশী, কাজেই আমাদেরকে কোন আযাব দেয়া হবে না ।' মর্যাদা পাওয়ার সঠিক মানদন্ড কি আল কোরআন তাদের তা সুস্পষ্ট বক্তব্যে জানিয়ে দিচ্ছে এবং এ বিষয়ে একটা নীতিমালা নির্ধারণ করে দিয়েছে। তাদেরকে জানিয়ে দিয়েছে যে, রেযেকের প্রশস্ততা এবং তার সীমিতকরণ, এসব কারও এখতিয়ারাধীন নয় এবং কোনো গোষ্ঠী বা জনপদকে এগুলোর ইজারাদারী দেয়া হয়নি যে, তারাই স্থায়ীভাবে এগুলোর মালিক হবে। সহায়-সম্পদ কমবেশী হওয়ার ওপরই আল্লাহর রেযামন্দি ও শাস্তিদান নির্ভর করে না, এগুলোর আধিক্যের কারণে আযাব আসা বন্ধ হবে বা এগুলোর অভাবে আযাবে নিক্ষিপ্ত হবে, তাও নয়। হিসাব-নিকাশ বা কাকে কী প্রতিদান দেয়া হবে, এ বিষয়টির সাথে কার কতোটা ধন-সম্পদ আছে- তার কোনো সম্পর্ক নেই, নেই এগুলোর সাথে আল্লাহ তায়ালার সন্তুষ্টি বা গযবের কোনো সম্পর্ক । এ বিষয়ে আল্লাহ তায়লার বিধানে অন্য আইন রয়েছে; এরশাদ হচ্ছে, ‘বল, নিশ্চয়ই আমার রব যার জন্য ইচ্ছা তার জন্য রেযেক সম্প্রসারিত করেন এবং যার জন্য ইচ্ছা তার জন্য সংকুচিত করেন; কিন্তু অধিকাংশ মানুষ জানে না ।' (আয়াত ৩৬) সচ্ছলতা ও অভাব, ধন সম্পদ ও সহায়-সম্পত্তি এবং সুখ-সোন্দর্যের অধিকারী হওয়া বা এসব থেকে বঞ্চিত হওয়া এসব কিসের ভিত্তিতে হয় বা এসবের জন্য কি কি যোগ্যতা বা অযোগ্যতা প্রয়োজন? অনেকের কাছেই এটা একটা জটিল প্রশ্ব । অনেক সময়ই দেখা যায়, অন্যায়কারী ও এগুলোর মালিক হয়ে গেছে- যারা ফেতনা ফাসাদ এবং অশাপ্তিতে মানুষের জীবনকে ভরে দিচ্ছে এবং ভাল লোক ও আল্লাহর নেক বান্দাদের জীবনকে সমস্যা ও অভাব অভিযোগে দুর্বিষহ করে ৩৪ সুলাসাব _ ০১ সাকা ছং মলমিল ৫ www.pathagar.com
— পৃষ্ঠা ২৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।