এই এহসান নামক গুণটি যাদের মধ্যে আছে, তারাই মোহসেন বা সৎলোক। এই সৎলোকদের জন্যই কোরআন হেদায়াত ও রহমতে পরিণত হয়। কেননা-তাদের অন্তর উদার ৷ নমনীয় ও স্বচ্ছ হওয়ার কারণে আল্লাহ তায়ালার এই কেতাবের সাহচর্যে তারা পরম শাস্তি ও পরিতৃপ্তি লাভ করে, কোরআনে যে হেদায়াত ও আলো রয়েছে তা অর্জন করে। তার মহৎ উদ্দেশ্যসমূহ হৃদয়ঙ্গম করে। কোরআনের সাথে তাদের গভীর পরিচিতি, ঘনিষ্ঠতা ও সমন্বয় গড়ে ওঠে এবং তারা অনুভব করে উদ্দেশ্য ও লক্ষ্যের এক্য এবং পথের স্বচ্ছতা । প্রত্যেক মানুষের অন্তরে যে পরিমাণ সংবেদনশীলতা উদারতা ও মহানুভবতা রয়েছে এবং যে পরিমাণ উচ্চাভিলাষ, মর্যাদা ও ভালোবাসা অর্জন করতে চায়, এই কোরআন ঠিক সেই পরিমাণেই তাকে হেদায়াত দান করে। তাই বলা যায় যে, কোরআন এমন একটা প্রাণবন্ত সত্ত্বা যা বন্ধু-প্রতিম হৃদয়গুলোর প্রতি সহানুভূতিশীল এবং যারা তার দিকে এগিয়ে আসে, তাদের দিকে সেও ভাবাবেগ সহকারে এগিয়ে যায়। ‘যারা নামায কায়েম করে, যাকাত দেয় ও আখেরাতে বিশ্বাস করে’ তাদের সম্পর্কেই ৫ম আয়াতে বলা হয়েছে যে, ‘তারাই তাদের প্রতিপালকের পক্ষ থেকে সুপথপ্রাপ্ত এবং তারাই সফলকাম ৷’ এ কথা স্বতসিদ্ধ যে, যে সুপথ প্রাপ্ত হয়, সে-ই সফলকাম হয়। কেননা সে আলোর পথের যাত্রী, সে গন্তব্যে পৌছে গেছে, দুনিয়ার জীবনে সে গোমরাহী থেকে মুক্ত এবং আখেরাতেও | গোমরাহীর কুফল থেকে মুক্ত । এই পৃথিবীতে জীবন যাপনকালে সে নিশ্চিন্ত যে, সমগ্র প্রকৃতি ও সৃষ্টিজগতের সাথে সে পুরোপুরি একাত্ম । তাই সে সৃষ্টিজগতের প্রতিটি সৃষ্টির প্রতি সখ্য অনুভব করে। আল্লাহ তায়ালার কেতাব দ্বারা হেদায়াত তথা সুপথপ্রাপ্ত সেসব সৎলোক যারা নামায কায়েম করে, যাকাত দেয় । আখেরাতে বিশ্বাস করে এবং দুনিয়া ও আখেরাতে সফলকাম- এরা একটা গোষ্ঠী । আর এদের বিপরীতে রয়েছে আরো একটা গোষ্ঠী । এই গোষ্ঠীটা সম্পর্কে ৬ ও ৭ নং ‘এমন কিছু লোক রয়েছে, যারা মন ভোলানো কথা কিনে আনে ........ j ‘লাহউল হাদীস’ শব্দটা দ্বারা এমন কথা বুঝানো হয়েছে যা মনকে উদাসীন করে দেয়, সময়ের অপচয় ঘটায়, কোর্ন সুফল বয়ে আনে না এবং তা দ্বারা এমন কোন জিনিস অর্জিত হয় না, যা এই পৃথিবীতে কল্যাণ, ন্যায় বিচার ও সার্বিক সংস্কারের কাজ করার জন্য খেলাফতের দায়িত্বে নিয়োজিত মানুষের মৌলিক দায়িত্ব পালনে কোন সাহায্য করে। খেলাফতের এই দায়িত্বের প্রকৃতি, চৌহদ্দী, তা পালনের উপায়-উপকরণ ও পথ-পদ্থা ইসলামই নির্ধারণ করে | দিয়েছে। আয়াতে ‘এমন কিছু লোক রয়েছে’ বলে যে শ্রেণীর মানুষের কথা বলা হয়েছে, তা সকল যুগে সকল স্থানে পাওয়া যায়। কিছু কিছু বর্ণনায় জানা যায় যে, এ দ্বারা রসূল (সঃ)-এর যুগের একটা বিশেষ ঘটনার দিকে ইংগীত দেয়া হয়েছে। নযর ইবনুল হারেস পারস্যের কীংবদনস্তী, তাদের জাতীয় বীর ও যুদ্ধ বিগ্রহের কাহিনী সম্বলিত পুস্তকাদি কিনতো, তারপর যে পথ দিয়ে মুসলমানরা রসূল (স.)-এর কাছে কোরআন শুনতে যেতো, সেই পথের পাশে বসে পড়তো । সেখানে বসে তাদেরকে সেই সব কিংবদন্তী ও কেসসা কাহিনীর দিকে আকৃষ্ট ও কোরআনের কেসসা কাহিনীর প্রতি বীতশ্রদ্ধ করার চেষ্টা করতো । আয়াতটা এই বিশেষ ঘটনার ব্যাপারে নাযিল হয়েছে-এ কথা সত্য হলেও এর ভাষা এ ঘটনার [ত ললল্লকললন ভে নম ছলিল ক www.pathagar.com
— পৃষ্ঠা ২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।