যিলালিল কুরআন — যিলালিল কুরআন 16
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

মন্দ পার্থক্য করতে পারতো এবং তাদেরকে তিনি আযাদীও দিয়েছিলেন, যার কারণে তারা তাদের আনুগত্যেও বাধ্য ছিল না । ‘সামান্য কিছু বৈষয়িক অসুবিধা হবে’, এ জন্য তাদের বোধশক্তিকে তারা খর্ব করে দিয়েছিলো এবং তাদের স্বাধীনতাকে তারা বিক্রি করে দিয়েছিল। তাদের ওপর গিয়ে স্বেচ্ছায় নির্ভরশীল হয়ে পড়েছিলো বা নিজের ইচ্ছাতেই তাদের প্রিয়পাত্র হওয়ার জন্য তাদের লেজুড়বৃত্তি করতে রাযি হয়ে গিয়েছিল । আল্লাহ তায়ালার আযাবের ভয় যদি তাদের অন্তরে থাকতো, তাহলে নিশ্চয়ই তারা এ বিদ্রোহীদের অন্ধ আনুগত্য করত না। অতএব সবাই আজ শাস্তির হকদার হয়ে যাবে। তাদেরকে দুঃখ ও গ্লানি স্পর্শ করবে এবং তারা দেখতে পাবে তাদের জন্য আজ শাস্তির ব্যবস্থা উপস্থিত রয়েছে । এরশাদ হচ্ছে, ‘ যখন তারা আযাবকে দেখবে তখন তারা লঙজ্জাকে গোপন করে রাখতে চাইবে' এ হবে এমন এক দুঃখজনক অবস্থা, যা তারা প্রকাশ করতে পারবে না, বুকের মধ্যে তাদের কথা আটকে যাবে, মুখে কথা উচ্চারণ করতে গিয়ে জিহ্বা আড়ষ্ট হয়ে যাবে এবং ঠোট নড়তে চাইবেনা। তারপর তাদেরকে অপমানজনক এক কঠিন আযাব স্পর্শ করবে। এরশাদ হচ্ছে, ‘আমি কাফেরদের গলায় শেকল পরিয়ে দেবো ৷' এরপর প্রসংগ এগিয়ে চলেছে তাদের কথার দিকে যাদেরকে গলায় শেকল পরিহিত অবস্থায় টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হবে। তাদেরকে অবহেলা ভরে সেইভাবে সম্বোধন করা হবে যেমন কোন পরিদর্শক কাউকে সম্বোধন করে। বলা হবে, ‘তাদেরকে সেই কাজের প্রতিদান কি দেয়া হবে না, যা তারা করেছে?” তারপর যালেমদের মধ্য থেকে যারা অহংকারী এবং দুর্বল ছিলো তাদের থেকে পর্দা সরিয়ে নেয়া হবে, কারণ তারা উভয়েই ছিলো যালেম। তাদের একদল লোক যুলুম করেছে, তারা অন্য মানুষকে অন্যায় করার জন্য মজবুর করেছে, তারা নিজেরা অহংকার ও বিদ্রোহ করেছে এবং মানুষকে পথভ্রষ্ট করেছে। আর একদল যুলুম করেছে, তারা অন্যায়কারীদের কাছে নতি স্বীকার করে নিজেদের আত্ম-সন্মানবোধকে ক্ষুণু করেছে, সত্যিকার অর্থে তারা তাদের মানবতাবোধকে অপমান করেছে, মানবতার আযাদীকে তারা পর্যুদস্ত করেছে, বিদ্রোহী ও নাফরমানদের কাছে নতি স্বীকার ও আত্মসমর্পণের মাধ্যমে তারা নিজেদের সন্মান করেছে, এ জন্য উভয়পক্ষই আজ সমানভাবে শাস্তির মধ্যে থাকবে । তাদের সেই পরিমাণ শাস্তিই দেয়া হবে যে পরিমাণ অন্যায় তারা করেছে। প্রাচুর্য ও দৈন্য আল্লাহর সস্তুন্টি অসস্তুষ্টির মাপক্কাঠী নয় আবারও এ দৃশ্য থেকে পর্দা সরিয়ে নেয়া হবে। এবারে যালেমরা তাদের নিজেদেরকে জীবন্ত দৃশ্যের মধ্যে দেখতে পাবে। এ পরিস্থিতি দেখে তাদের চোখ উল্টে যাবে, সেখানে তারা তাদের নিজেদের দেখবে । সেখানে তারা অন্যদেরকে এমনভাবে দেখতে থাকবে যেন, তারা নিজেদেরকেই দেখছে। এখানে কোরায়শদের সচ্ছল ব্যক্তিরা তাদের পূর্ববর্তীদের মতোই কথা বলেছে। আর এভাবেই প্রত্যেক যামানার বিত্তশালী লোকেরা তাদের কাছে আগত রসূলদের সাথে কথা বলেছে। এরশাদ হচ্ছে, ‘আমি যখনই কোনো এলাকায় কোনো সাবধানকারী কোনো রসূল পাঠিয়েছি সেগুলোকে আমরা মনি না।' (আয়াত ৩৪) www.pathagar.com

— পৃষ্ঠা ২৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।