একটা. উত্তর দিতেই হয়। তাই তারা দুর্বলদেরকে উদ্দেশ্য করে বলছে অহংকারীরা দুর্বলকে বলবে, তোমাদের কাছে হেদায়াত আসার পর আমরা কি তোমাদেরকে বাধা দিয়েছিলাম’ ররং তোমরাই তো ছিলে অপরাধী’ (আয়াত ৩২) উত্তরে তারা বলতে চায় যে, এই পরিস্থিতির জন্য তারা আদো দায়ী নয়। তারা কাউকে হেদায়াত গ্রহণে বাধা দেয়নি। অথচ দুনিয়ার বুকে এই বড় লোকেরাই দুর্বলদেরকে দমিয়ে রাখতো । তাদেরকে মূল্যহীন মনে করতো । তাদের মতামতের কোনোই তোয়াক্কা করতো না। এদের অস্তিত্বকেই স্বীকার করতো না । এদের কোনো কথাই তারা মানতো না এমন কি শুনতেও চাইত না । কিন্তু আজকের এই ভয়াবহ কঠিন শাস্তির মুখোমুখি দাড়িয়ে সেই বড় লোকেরাই দুর্বল লোকদের কথার প্রতিবাদ জানিয়ে প্রশ্ব রাখছে, তোমাদের কাছে হেদায়াত আসার পর আমরা SE অপরাধপ্রবণ জাতি ৷ (আয়াত ৩২) এই অপরাধীরা যখন দুনিয়াতে ছিলো তখনও তারা বিবেকের দংশন জ্বালায় অস্থির থেকেছে এবং মনের দিক দিয়ে এত দুর্বল থেকেছে যে, মাথা উঁচু করে কখনো কথা বলতে পারেনি, কথা বলতে গেলে তাদের ঠোট কেঁপে উঠেছে, কিন্তু আখেরাতে আজ তাদের সকল মিথ্যা মর্যাদা শেষ হয়ে যাবে অলীক মর্যাদা ও সম্মানবোধ নিয়ে দুনিয়াতে বন্ধ চোখে যে দিবা স্বপ্ন তারা দেখেছে সেখানে তাদের সে মিথ্যার পর্দা সরে যাবে এবং তাদের সকল গোপন আচরণ তাদের আমলনামার আকারে সামনে এসে যাবে। সেদিন যারা দুর্বল ছিলো, নানা চাপে পড়ে দুনিয়াতে যারা কথা বলতে পারেনি, তারা সোচ্চার হয়ে উঠবে । তারা সেদিন আর চুপ থাকবে না এবং পৃথিবীর মতো অবনত মাথায়ও থাকবে না; বরং পৃথিবীর সেসব অহংকারী ও দাপট প্রদর্শনকারী যালেমদের মুখোমুখি দাড়িয়ে তাদের সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে দেবে, ছাফ ছাফ তাদের মুখের ওপর তাদের সত্য বিরোধিতার কথা তাদের হঠকারিতা ও সত্যকে গোপন করার কথা ঘোষণা করতে থাকরে, শক্তি-ক্ষমতা ব্যবহার করে অন্যায় কাজে মানুষকে উঙ্কানি দেয়ার কথা জানাতে থাকবে অন্যায় কাজের দিকে মানুষকে এগিয়ে দেয়ার জন্য এবং মানুষকে পথভ্রষ্ট করার জন্য তারা তাদের সকল ক্ষমতা যেভাবে ব্যবহার করেছে সেসব কথা সেদিন সবই প্রকাশ করে দেয়া হবে । তাই এরশাদ হচ্ছে, ‘দুর্বল লোকেরা (কেয়ামতের দিন) অহংকারী লোকদেরকে বলবে ....,. আল্লাহ তায়ালার ক্ষমতায় আরও কেউ অংশীদার আছে বলে মেনে নেই !’ (আয়াত ৩৩) হাশরের সেই ভয়ানক দিনে তারা দেখবে দুনিয়ার বুকে অমুক তমুক যারা ক্ষমতার দাপট এবং যারা কেয়ামতের আযাব থেকে বাচিয়ে নেবে বলে গলাবাজি করতো, তাদের কোনোই ক্ষমতা নেই, তারা কোনো বলদ্পী ও আত্বন্তরী ব্যক্তিকে বাচাতে পারবে না, না পারবে কোনো দূর্বল ও অসহায় ব্যক্তিকে উদ্ধার করতে ৷ প্রত্যেককেই তার নিজের ভুল-ভ্রান্তি ও ইচ্ছাকৃত অপরাধের জন্য দায়ী হতে হবে। যারা নিজের শ্রেষ্ঠত্ব প্রদর্শন করেছে তাদের ঘাড়ে তাদের গোনাহের বোঝা থাকবে- আরও থাকবে অন্য সেসব লোকদের বোঝা, যাদেরকে তারা পথভ্রষ্ট করেছিলো এবং ধোকা দিয়ে সঠিক পথ থেকে সরিয়ে নিয়ে গিয়েছিল। দুর্বলতায় যারা ঘেরাও হয়েছিলো তাদেরকেও কিছু বোঝা বইতে হবে। তাদেরকে জিজ্ঞাসা করা হবে, কেন তারা এ বিদ্রোহী ও নাফরমান লোকদের তাবেদারী করেছিলো? শুধু এতটুকু অজুহাতে তাদেরকে ছেড়ে দেয়া হবেনা যে, তারা দুর্বল ছিলো এবং নানা প্রকার অসুবিধার কারণে তারা ওদের কথা মানতে বাধ্য হয়েছিলো আল্লাহ রব্বুল আলামীন তাদেরকে বুঝ শক্তি তো দিয়েছিলেন, যার দ্বারা তারা ভাল www.pathagar.com
— পৃষ্ঠা ২৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।