যিলালিল কুরআন — যিলালিল কুরআন 16
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

পরেও ঘটবে না। এখানে খাম খেয়ালীর কোনো অবকাশ নেই এবং চমক দেখানোরও কোনো সুযোগ নেই ৷ যা কিছু ঘটছে বা ঘটবে তা সম্পূর্ণরূপে নির্দিষ্ট নিয়মের মধ্যেই ঘটছে বা ঘটবে ৷ প্রতিটি ঘটনা বা বিষয় পরস্পর সম্পৃক্ত । আল্লাহ পাকের কুদরতী নিয়ম-নীতিই সকল ঘটনাবলী ও তার স্থান কাল নিয়ন্ত্রণ করে থাকে৷ এ সব বিষয় মানুষের জ্ঞানের আওতাধীন নয়। তবে আল্লাহ পাক তার কোনো বিশেষ বান্দাকে এ ব্যাপারে কিছু জানালে জানাতেও পারেন। এই সত্যটুকু যারা অনুধাবন করতে পারে না, তারাই আসমানী ওয়াদা বা শাস্তির ব্যাপারে তাড়াহুড়ো করে, এর দ্রুত বাস্তবায়ন দাবী করে। এরা অজ্ঞ বলেই এমনটি করে থাকে। পথভ্রষ্ট জনগণ ও নেতাদের ব্মপড়া ‘কাফেররা বলে, আমরা কখনও এ কোরআনে বিশ্বাস করবো না এবং এর পূর্ববর্তী কেতাবেও নয় ........ (আয়াত ৩১) কাফেরদের এই বক্তব্য তাদের গৌড়ামি ও গোমিয়ার্তুমিরই সাক্ষ্য বহন করে। এরা সত্যের ধারই ধারে না। হেদায়াত এদের কাম্য নয়। এরা কোরআনকেও বিশ্বাস করে না এবং পূর্ববর্তী অন্য কোনো আসমানী কেতাবও মানে না । অর্থাৎ কোনো আসমানী কেতাবের প্রতি বিশ্বাস করার জন্য এরা কখনই প্রস্তুত নয়। বর্তমানেও নয় এবং ভবিষ্যতেও নয়। এরা কুফরী মতবাদের ওপরই অটল ও অবিচল থাকতে চায় । তাই ইচ্ছা করেই তারা সত্যের প্রতি, সত্যের দলীল প্রমাণের প্রতি দৃষ্টিপাত করবে না বলে স্থির করে রেখেছে । তাদের এই কার্যকলাপ ইচ্ছাকৃত অপরাধেরই শামিল । তাই পরকালে এই অপরাধের শাস্তি কিরূপ হতে পারে তার একটা চিত্র নিচের আয়াতে তুলে ধরা ‘তুমি যদি পাপিষ্ঠদেরকে দেখতে যখন তাদেরকে তাদের পালনকর্তার সামনে দাড় করানো হবে, তখন তারা পরস্পর কথা কাটাকাটি করবে ........... ' (আয়াত ৩১-৩৩) পৃথিবীর বুকে দম্ভ ভরে তারা বলতে পারে, ‘আমরা কখনও এই কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করবো না’ কিন্তু পরকালে এ কথা বলা তাদের পক্ষে মোটেও সম্ভবপর হবে না। কারণ তখন তাদেরকে আসামীর মতো মহান আল্লাহর দরবারে এনে হাযির করা হবে। নিজেদের কৃতকর্মের জন্য তাদেরকে অপেক্ষায় ভীত সন্ত্রস্ত থাকতে হবে। তখন তাদের করার কিছুই থাকবে না। সেই মুহূর্তে তারা পরস্পরকে দোষারোপ করতে থাকবে, গালমন্দ করতে থাকবে এবং কথা কাটাকাটি করতে থাকবে । তাদের বক্তব্য হবে এরূপ, ‘যাদেরকে দুর্বল মনে করা হতো, তারা অহংকারীদেরকে বলবে, তোমরা না থাকলে আমরা অবশ্যই মোমেন হতাম ৷' অর্থাৎ পরকালের এই দুৰ্গতি ও লজ্জাজনক পরিণতির জন্য তারা তখন প্রভাবশালী লোকদেরকে দায়ী করবে। পরকালে দুর্বল লোকেরা প্রভাবশালী লোকদের এভাবে প্রকাশ্যে দোষারোপ করতে পারবে । অথচ দুনিয়ার জীবনে এমনটি করা তাদের পক্ষে কখনও সম্ভবপর নয় । কারণ জাগতিক জীবনে এদের অবস্থান হয় দুর্বল, হীন ও আপোষকামী । এদের ব্যক্তিস্বাধীনতা বলতে কিছু থাকে না, আত্মমর্যাদা বলতে কিছু থাকে না এবং থাকে না সচেতনতা বলতে কোনো কিছু । এরা সম্পূর্ণরূপে পরাধীন । কিন্তু পরকালে যখন কঠিন শাস্তির সম্মুখীন হবে এবং নিজেদের মনগড়া আদর্শের ধস নামবে তখন তারা নির্ভয়ে ও নির্বিঘ্বে বলে উঠবে, ‘তোমরা না থাকলে আমরা অবশ্যই মোমেন হতাম ৷' দুর্বল লোকদের এসব কথায় বড় লোকেরা খুবই বিবিতকর অবস্থায় পড়ে যাবে। কারণ তারা আজ একই পরিস্থিতির শিকার । এর ওপর দুর্বল লোকেরা তাদের দোষারোপ করছে। নিজেদের দুর্গতির জন্য তাদেরকে দায়ী করছে। কাজেই এখন আর চুপ থাকা যায় না। কঠিন ভাষায় এর www.pathagar.com

— পৃষ্ঠা ২৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।