যিলালিল কুরআন — যিলালিল কুরআন 16
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

এবং কৃত্রিম ও বানোয়াট মূল্যবোধ কোনটি যা নিয়ে ওরা পার্থিব জীবনে গর্ব করে থাকে । সাথে সাথে আল্লাহ পাক এও জানিয়ে দিচ্ছেন যে, দারিদ্র্য ও স্বচ্ছলতা হচ্ছে এমন একটি বিষয় যা সম্পূর্ণরূপে আল্লাহর ইচ্ছার ওপর নির্ভরশীল দারিদ্র কখনও আল্লাহর সন্তুষ্টি অথবা অসন্তুষ্টির মাপকাঠি হতে পারে না । তক্রুপ এর দ্বারা আল্লাহর নৈকট্য প্রাপ্তিও প্রমাণ করা যায় না এবং আল্লাহর রহমত হতে বঞ্চিত হওয়াও প্রমাণ করা যায় না। মোটকথা, দারিদ্র্য ও স্বচ্ছলতা হচ্ছে ‘| আল্লাহর পক্ষ থেকে এক ধরনের পরীক্ষাস্বরূপ । নববীর দায়িত্বও সীমাবদ্ধতা ‘আমি তোমাকে সমগ্র মানব জাতির জন্যে সুসংবাদদাতা ও সতর্ককারীরূপে পাঠিয়েছি EE (আয়াত ২৮, ২৯ ও ৩০) পূর্ববর্তী আয়াতে হকপস্থী ও বাতিলপস্থীদের ব্যক্তিগত করণীয় বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে, উভয় শ্রেণীর লোকেরা নিজ নিজ আদর্শের প্রতি মানুষকে আহ্বান করা ছাড়া তাদের আর কিছুই করার নেই । কারণ চূড়ান্ত ফলাফল আল্লাহর হাতেই ন্যস্ত । আলোচ্য আয়াতে রসূলুল্লাহ (স.)-এর নবুওতি দায়-দায়িত্বের বর্ণনার সাথে সাথে সেই দায়িত্ব সম্পর্কে মানুষের অজ্ঞতার বিষয়েও আলোচনা করা হয়েছে। আয়াতে বলা হয়েছে যে, অজ্ঞতা ও অপরিণামদর্শিতার বশবর্তী হয়ে মানুষ অনেক সময় আল্লাহ নির্ধারিত পুরস্কার অথবা শাস্তি দ্রুত কামনা করে থাকে । অথবা এ সব ব্যাপারে সম্পূর্ণরূপে আল্লাহর ইচ্ছার ওপর নির্ভর করে। তিনি এ সবের জন্য যে সময়সীমা নির্ধারণ করে রেখেছেন, তার কখনও ব্যতিক্রম ঘটবে না। নবুওতের দায়িত্ব প্রসংগ বলতে গিয়ে আলোচ্য আয়াতে বলা হয়েছে, ‘তোমাকে সকল মানব জাতির জন্যে সুসংবাদদাতা ও সতর্ককারীরূপে পাঠিয়েছি, ...... অর্থাৎ সুসংবাদ দান করা ও সতর্ক করা হচ্ছে একজন নবীর অন্যতম মূল দায়িত্ব । তবে এই সুসংবাদ ও সতর্কবাণীর বাস্তবায়ন নবীর দায়িত্ব নয়। বরং এ দায়িত্ব হচ্ছে স্বয়ং আল্লাহর ‘কিন্তু অনেক মানুষই তা জানে না তারা বলে থাকে, তোমরা যদি সত্যবাদী হও, তবে বলো, এ ওয়াদা কখন বাস্তবায়িত হবে?’ এ সব প্রশ্ন দ্বারা বুঝা যায় যে, প্রশ্বকারীরা একজন নবীর মূল দায়িত্ব সম্পর্কে অজ্ঞ । এমনকি নবুওত ও রেসালতের সীমারেখা সম্পর্কেও এরা অজ্ঞ । এই অজ্ঞতা তাওহীদের আকীদার পরিপস্থী । তাই তাওহীদের বিশ্বাসকে কুসংস্কারমুক্ত রাখার জন্য পবিত্র কোরআন ঘোষণা দিয়ে জানিয়ে দিচ্ছে যে, মোহাম্মদ (স.) হচ্ছেন একজন রসূল, তাকে নির্ধারিত কিছু দায়িত্ব দিয়ে প্রেরণ করা হয়েছে। এই দায়িত্বের বাইরে তার করার মতো কিছুই নেই । চূড়ান্ত ফয়সালার মালিক তিনি নন; বরং আল্লাহই হচ্ছেন এর মালিক । তিনিই রসূলকে মানুষের হেদায়াতের দায়িত্‌ দিয়ে পাঠিয়েছেন। তার দায়িত্ব ও কর্তব্যের সীমারেখাও তিনি নির্ধারণ করে দিয়েছেন। কোনো আসমানী ওয়াদা বা শাস্তির বাস্তবায়নের দায়িত্ব নবীর হাতে ন্যস্ত নয়। এমনকি এসব বিষয়ের সঠিক জ্ঞানও তার নেই । কারণ এসব বিষয় হচ্ছে নিতান্তই আল্লাহর জানার বিষয়। তিনিই এসব বিষয়ের সঠিক জ্ঞান রাখেন এবং এসব বিষয়ের বাস্তবায়নও তার হাতেই ন্যস্ত । কাজেই রসূলকে যে বিষয়ের জ্ঞান ও দায়িত্ব দেয়া হয়নি, সে বিষয়ে তাকে কোন প্রশ্ন করাই সমীচীন নয়। এর পরও যদি কেউ প্রশ্ব করে তাহলে তার উত্তর এ ভাবে দেয়ার জন্য নবীকে নির্দেশ দেয়া হয়েছে, ‘বল, তোমাদের জন্যে একটি দিনের ওয়াদা রয়েছে যাকে তোমরা এক মুহুর্তও বিলম্বিত করতে পারবে না এবং ত্বরাতিতও করতে পারবেনা... (আয়াত ৩০) অর্থাৎ আল্লাহ পাক যে সব বিষয়ের জন্যে চূড়ান্ত সময়সীমা নির্ধারণ করে রেখেছেন তা সেই নির্ধারিত সময়েই ঘটবে ৷ এর ব্যতিক্রম হবে না । ব্যক্তি বিশেষের ইচ্ছায় তা পূর্বেও ঘটবে না এবং www.pathagar.com

— পৃষ্ঠা ২৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।