যিলালিল কুরআন — যিলালিল কুরআন 16
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

এই আয়াতের বক্তব্য দ্বারা খুব সম্ভবত, রসূলুল্লাহ (স.) ও সাহাবায়ে কেরামদের সম্পর্কে মোশরেকদের মিথ্যা অপবাদের উত্তর দেয়া হয়েছে। মোশরেকরা রসূলুল্লাহ (স.) ও তীর সাহাবায়ে কেরামকে ভ্রান্তবাদী ও ধর্মত্যাগী বলে অপবাদ দিতো । আসলে বাতিলপস্থীরা এভাবেই লজ্জা-শরমের মাথা খেয়ে যুগে যুগে হকপস্থীদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ রটিয়ে আসছে, তাদেরকে দোষারোপ করে আসছে তাই রসূলকে উদ্দেশ্য করে বলা হয়েছে, ‘বল, আমাদের অপরাধের জন্যে তোমরা জিজ্ঞাসিত হবে না........ j অর্থাৎ প্রত্যেকেই নিজ নিজ কর্মের ফল ভোগ করবে। কাজেই প্রত্যেকেই নিজের ব্যাপারে চিন্তা করা উচিত এবং তলিয়ে দেখা উচিৎ যে, সে মঙ্গলের পথে ধাবিত হচ্ছে, না অমঙ্গলের পথে? এই হৃদয়গ্রাহী বর্ণনাভংগী মানুষের মনকে নাড়া দেয়, তার মাঝে চিন্তা-ভাবনার উদ্রেক ঘটায় । এর ফলে সে সত্যকে উপলব্ধি করতে পারে এবং স্বতস্কুর্তভাবে তা গ্রহণ করতে সম্মত হয় । কণ প্রথম পর্যায়ে আল্লাহ পাক হকপন্থী ও বাতিল পন্থাদেরকে একত্রিত করবেন যেন হক ও বাতিল মুখোমুখি হতে পারে। এর ফলে হকপস্থীরা তাদের সত্য আদর্শের প্রতি অবিচল থাকতে পারবে। তবে প্রথম দিকে হক ও বাতিলের মাঝে সংমিশ্রণ ঘটবে । ফলে বিভ্রান্তির সৃষ্টি হবে । হক ও বাতিলের পার্থক্য নির্ণয় করা কঠিন হয়ে পড়বে । সংশয়-সন্দেহ জন্ম নেবে । এমনকি হকের ওপর বাতিলের প্রাধান্য লক্ষ্য করা যাবে। কিন্তু তা হবে ক্ষণিকের জন্য । এরপর উভয় শ্রেণীর মধ্যকার ব্যবধান আল্লাহ পাক সুস্পষ্টরূপে নির্ণয় করে দেবেন। উভয়ের ব্যাপারে তার চূড়ান্ত ফয়সালা ঘোষণা করে দেবেন । তার ফয়সালা হবে বস্তুনিষ্ঠ ও সত্যনির্ভর । কারণ তিনি হক ও বাতিলের পার্থক্য জেনেই সে ব্যাপারে তার চূড়ান্ত রায় ঘোষণা করবেন । তিনি ফয়সালাকারী, সর্বজ্ঞ ৷’ সে কারণেই আল্লাহ তায়ালা ফয়সালা ও সিদ্ধান্তের প্রতি আস্থা রাখা যায় তিনি কেবল বিচারকই নন, বরং তিনি মীমাংসাকারী এবং সত্য মিথ্যার পার্থক্য নির্ণয়কারীও ৷ তিনি ক্ষণিকের জন্যই বিভ্রান্তিকে প্রশ্রয় দেন না এবং হক ও বাতিলের মধ্যকার সংমিশ্রণকে মেনে নেন না। এর ফলে সত্যের ধারকরা নিজ সাধনা বলে, নিজ দাওয়াতী কর্মকান্ডের মাধ্যমে এবং নিজ অভিজ্ঞতার | বলে সত্যকে প্রতিষ্ঠিত করার সুযোগ পাবে। এর বাইরে তো আল্লাহ পাকের চূড়ান্ত শক্তি আছেই । তিনি অবশ্যই সত্য ও মিথ্যা এবং হক ও বাতিলের পার্থক্য সুস্পষ্টরূপে নির্ণয় করে থাকেন । হক ও বাতিলের মাঝে চূড়ান্ত ফয়সালা কখন হওয়া উচিত, এ ব্যাপারে একমাত্র আল্লাহ্‌ পাকই ভালো জানেন । এর সময়সীমা নির্ধারণ করার শক্তি কারও নেই । কারণ হক ও বাতিলকে একত্রিত করেন আল্লাহ পাক নিজেই ৷ এবং এর মীমাংসাও করেন তিনি নিজেই । পরের আয়াতে পুনরায় কল্পিত শরীকদের প্রসংগের অবতারণা করে অত্যন্ত জোরালো ভাষায় ও চ্যালেঞ্জের সুরে বলা হয়েছে, ‘বল, তোমরা যাদেরকে আল্লাহর সাথে অংশীদার রূপে সংযুক্ত করেছো, তাদেরকে এনে আমাকে দেখাও ......... ” (আয়াত ২৭) প্রশ্নের মাঝে নিন্দা ও তাচ্ছিল্যের সুর ধ্বনিত হয়েছে। অর্থাৎ ওরা কারা? ওদের মূল্য কি? ওদের গুনাগুণ কি? ওদের মান-মর্যাদা কি? কিসের ভিত্তিতে ওদেরকে তোমরা আল্লাহর শরীক মনে করছো? এই তাচ্ছিল্য ও অবজ্ঞাপূর্ণ প্রশ্ব রেখে অত্যন্ত কঠোর ভাষায় ও ধমকের সুরে বলা হয়েছে, ‘অবশ্যই নয়’ ..... ওরা কখনও আল্লাহর শরীক হতে পারে না । কারণ, তার কোন শরীকের প্রয়োজন নেই বরং তিনিই আল্লাহ্‌, পরাক্রমশালী প্রজ্ঞাময়’ কাজেই এই গুণের অধিকারীও কেউ হতে পারবে না এবং তার শরীকও কেউ হতে পারবেনা । www.pathagar.com

— পৃষ্ঠা ২৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।