সত্য বলেছেন’, এই উত্তরটি সম্ভবত আল্লাহর খুব নিকটের ফেরেশতারা দেবেন। অত্যন্ত অর্থপূর্ণ উত্তর, ‘তিনি সত্য বলেছেন,’ তিনি তো সত্যই বলবেন, কারণ, তিনিই তো পরম সত্য । তিনি সর্ব মহান। এই হচ্ছে সেই ভয়াবহ মুহূর্তের চিত্র এবং আল্লাহর অতি নিকটের ফেরেশতাদের অবস্থা ও তাদের সংক্ষিপ্ত উত্তর । এই ধরনের ভয়াবহ মুহূর্তে কেউ কি কোনো কাফের মোশরেকের জন্য সুপারিশ করার ধৃষ্টতা দেখাতে পারবে? পরবর্তী আয়াতে স্থান পেয়েছে মানুষের জীবিকার বিষয়টি । এই জীবিকা মানুষ ভোগ করছে, অথচ এর উৎস সম্পর্কে তারা উদাসীন । এই জীবিকার ব্যবস্থা যে মহান সত্ত্বার পক্ষ থেকে করা হচ্ছে তিনি হচ্ছেন একক ও অভিন্ন সত্ত্বা । তিনি সব কিছুর স্রষ্টা ও রেযেকদাতা । তিনি দানও করতে পারেন এবং ছিনিয়েও নিতে পারেন । তার একক ক্ষমতায় কোনো অংশীদার নেই । বলা হয়েছে, ‘বলো, নভোমন্ডল ও ভূ-মন্ডল থেকে কে তোমাদেরকে রেযেক দান করে? ...... (আয়াত ২৪) বলা বাহুল্য, রেযেকের বিষয়টি মানুষের জীবনের একটা বাস্তব ও চাক্ষুষ বিষয় । আকাশ থেকে বৃষ্টি, তাপ, আলো ও. জ্যোতির আকারে মানুষ যা কিছু পাচ্ছে ও প্রত্যক্ষ করছে, তা এক প্রকারের রেযেক ৷ এর বাইরেও অসংখ্য রেষেক মানুষের জন্য আল্লাহ পাক মহাশূন্যে পুঞ্জিভূত করে রেখেছেন যা ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। পৃথিবীর বুকেও আল্লাহ্ পাক মানুষের জন্য অগণিত নেয়ামত ও রেযেক রেখেছেন। বৃক্ষ-তরুলতা, জীবজত্তু, নদ-নদী, খনিজ সম্পদ এবং আরও অজানা ও অগণিত-সম্পদ পৃথিবীর বুকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যা ধীরে ধীরে আবিষ্কৃত হচ্ছে। ‘বলো, আল্লাহ’ এটাই যথার্থ উত্তর । কারণ, এর বাইরে আর কোনো উত্তর ওদের কাছে নেই । তাছাড়া এ ব্যাপারে ওদের সন্দেহেরও কোনো অবকাশ নেই ৷ রসূলুল্লাহ (স.)-কে উদ্দেশ্য করে বলা হচ্ছে, কাফের মোশরেকদের জানিয়ে দাও যে, আল্লাহই হচ্ছেন রেযেকদাতা । এরপর যার যার পথে সেই সেই চলবে ৷ তবে সবশেষে চূড়ান্ত বিচার আল্লাহর হাতেই থাকবে । কেউ হয়তো ভুল পথে চলবে, আবার কেউ হয়তো সঠিক পথে চলবে ৷ সবাই একই পথের পথিক হবে-এমনটি হয় না। তাই বলা হয়েছে, ‘আমরা অথবা তোমরা সৎ পথে অথবা স্পষ্ট বিভ্রান্তিতে আছি ও আছ?' আলোচ্য আয়াতে বিরুদ্ধবাদীদের সাথে কিভাবে তর্ক-বিতর্কে লিপ্ত হতে হবে এবং এর ভাষা ও ভংগী কেমন হওয়া উচিত, সে সম্পর্কে শিক্ষা দেয়া হয়েছে। এখানে স্বয়ং রসূলুল্লাহ (স.) কে মোশরেকদের সাথে কথা বলার নিয়ম শিক্ষা দিয়ে বলা হয়েছে, বলো, আমাদের যে কোনো এক পক্ষ হয় সঠিক পথে আছে, অথবা ভ্রান্ত পথে আছে ।'’ কে সঠিক, আর কে ভ্রান্ত-এই বিষয়টি নির্দিষ্টভাবে বলার আর প্রয়োজন হচ্ছে না; বরং তা না বলাই উচিত । এর ফলে বিবেকবান ব্যক্তিমাত্রই চিন্তা-ভাবনার সুযোগ পাবে। অহংকার ও আত্মগরিমা না থাকলে মানুষ নিজেই অবস্থা উপলব্ধি করতে সক্ষম হবে। বস্তুত আল্লাহ পাক মানুষের হেদায়াত চান, তার মঙ্গল চান । তার অপমান ও লাঞ্ছনা কামনা করেন না। যারা অহংকারী, যারা আত্মন্ভরী, যারা ক্ষমতার দাপটে অন্ধ, যারা হার মানতে রাজি নয়-তাদের সাথে কোরআন নির্দেশিত এই পদ্থায়ই তর্ক-বিতর্ক করা উচিত৷ এর ফলে তারা সত্যকে উপলব্ধি করতে পারবে। সত্যকে মেনে নিতে প্রস্তুত হবে । এটাই হচ্ছে যথার্থ পদ্ধতি । দাওয়াত ও তাবলীগের সাথে জড়িত ব্যক্তিদের জন্য এই পদ্ধতিই উত্তম । ‘বলো, আমাদের অপরাধের জন্য তোমরা জিজ্ঞাসিত হবে না এবং তোমরা যা কিছু কর, সে সম্পূর্কে আমরা জিজ্ঞাসিত হবো না’ (আয়াত ২৫) www.pathagar.com
— পৃষ্ঠা ২৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।