যিলালিল কুরআন — যিলালিল কুরআন 16
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

তাফসীর আয়াত ২২-২৭ ‘বল, তোমরা তাদেরকে আহ্বান কর .............. |” (আয়াত নং ২২) ওপরের আয়াতটি একটি চ্যালেঞ্জ । এই চ্যালেঞ্জ আসমান ও যমীন তথা গোটা বিশ্ব জগতের সামনে রাখা হচ্ছে। এতে বলা হচ্ছে যে, আল্লাহ তায়ালা ছাড়া অন্য কারো আদৌ কোন ক্ষমতাই নেই ৷ জীবন ও জগতের এই বিশাল ক্ষেত্রে তাদের একরত্তি পরিমাণ কর্তৃত্ব নেই ৷ যারা তাদের কর্তৃত্বের অধিকারী হয়ে থাকে তাহলে নিজেরাই সেটা ঘোষণা করে জানিয়ে দিক। কিন্তু সেটা তাদের পক্ষে সম্ভব নয়। কারণ ‘তারা নভোমন্ডল ও ভূ-মন্ডলের অণু পরিমাণ কোন কিছুরও মালিক নন্‌য় সব কিছুর প্রকৃত মালিক ও নিয়ন্তরক হচ্ছেন স্বয়ং আল্লাহ পাক । তিনি ব্যতীত আর কারও কোনো ক্ষমতা নেই । বিশেষ কল্পিত দেব-দেবীদের তো কোনো কিছুই করার নেই । এই বিশাল জগতের পরিচালনা ও নিয়ন্ত্রণের পেছনে এদের কি আদৌ কোনো কর্তৃত্ব আছেঃ নিখিল বিশ্বের কোন কিছুরই একক মালিকানা এদের নেই । এমনকি যৌথ বা শরীকানা | ভিত্তিতেও নেই ৷ সে কথাই এখানে বলা হয়েছে, ‘এতে তাদের কোনো অংশ নেই’ .... শুধু তাই নয়, আল্লাহ পাক এদের কারও সাহায্য সহযোগিতাও নেন না । তাই বলা হয়েছে, ‘এবং তাদের কেউ আল্লাহর সহায়কও নয় ।' পরবর্তা আয়াতে আর এক ধরনের কল্পিত শরীকদের প্রতি ইংগিত করা হয়েছে, এরা হচ্ছে ফেরেশতা ৷ এদেরকে তৎকালীন আরব মোশরেকরা আল্লাহর কন্যা বলে বিশ্বাস করতো এবং মনে করতো যে, এরা তাদের জন্য আল্লাহর নিকট সুপারিশ করবে। খুব সম্ভবত এদের সম্পর্কেই তারা বলতো, ‘আমরা কেবল আল্লাহর নৈকট্য লাভের জন্যই এদের উপাসনা করি’ ......... ‘যার জন্য অনুমতি দেয়া হয়, তার জন্যে ব্যতীত আল্লাহর কাছে কারও সুপারিশ ফলপ্রসূ হবে Leeds (আয়াত ২০) সুপারিশ বা শাফায়াত এর গোটা ব্যাপারটাই নির্ভর করছে আল্লাহর অনুমতির ওপর ৷ আল্লাহ্‌ পাক কখনই তার প্রতি অবিশ্বাসী কোনো বান্দার জন্য সুপারিশের অনুমতি কাউকে দেবেন না। কাজেই যারা কাফের ও মোশরেক, তাদের জন্য সুপারিশ জানানোর অনুমতি ফেরেশতাদেরকেও দেবেন না এবং প্রথম থেকেই যারা সুপারিশের অনুমতিপ্রাপ্ত বলে গণ্য তাদেরকেও দেবেন না। সুপারিশ জানানোর প্রয়োজন যে মুহূর্তে দেখা দেবে, সেই ভয়াবহ ও মহা আতংকের মুহূর্তটির প্রতি ইংগিত করে বলা হয়েছে। ‘যখন তাদের মন থেকে ভয়-ভীতি দূর হয়ে যাবে তখন তারা পরমস্পরে বলবে (আয়াত ২০) এই মুহূর্তটি সত্যিই একটি কঠিন দিনের মুহুর্ত । যেদিন মানুষ দাড়িয়ে থাকবে এবং অপেক্ষা করতে থাকবে যে, কেউ আল্লাহর দরবারে তাদের জন্য একটু সুপারিশ করে কিনা । এই অপেক্ষা দীর্ঘ থেকে দীর্ঘতর হতে থাকবে। চোহারা মলিন হয়ে আসবে কণ্ঠস্বর ক্ষীণ হয়ে আসবে । মহান আল্লাহর দরবার হতে সুপারিশের অনুমতি ঘোষণার অপেক্ষায় তাদের মন ভীত হয়ে উঠবে । মহান আল্লাহর গুরু-গম্ভীর ঘোষণা যখন ধ্বনিত হবে তখন সবার মনে ভয়ের উদ্রেক হবে এবং কিছুক্ষণের জন্য তারা খেই হারিয়ে ফেলবে । এরপর যখন তাদের মনের ভয়-ভীতি কেটে যাবে তখন তারা পরস্পরকে জিজ্ঞেস করবে, ‘তোমাদের প্রভু কি বললেন?' উত্তরে বলবে, ‘তিনি seocsctiteeeteoss '[ভলললন ভে নানা তত সনামিল ও www.pathagar.com

— পৃষ্ঠা ২৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।