যিলালিল কুরআন — যিলালিল কুরআন 16
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

তার সম্পর্কে এরূপ ধারণা জন্মে যেন কোরআন এমন এক জীবন্ত ব্যক্তিত্ব, যার কথায় ও নির্দেশনাবলীতে যথেষ্ট বিজ্ঞতার ছাপ রয়েছে, সে যা বলে, তা যেন সে সূদুরপ্রসারী পরিকল্পনা করেই বলে এবং তার যা লক্ষ্য, সেটাই যেন সে বাস্তবায়িত করতে চায় । কোরআন কিন্তু আসলেই তদ্ৰূপ । তার ভেতরে আত্মা রয়েছে, জীবন রয়েছে, গতি রয়েছে, স্বতন্ত্র বৈশিষ্ট সম্পন্ন ব্যক্তিত্ব রয়েছে, চিত্তাকর্যণের ক্ষমতা রয়েছে যারা কোরআনের নির্দেশনা মোতাবেক জীবন যাপনের মাধ্যমে তার সাহচর্য, ঘনিষ্ঠতা ও সান্নিধ্য লাভ করে, তারা তার সান্নিধ্য অনুভব করে এবং তার প্রতি একই ধরনের আকর্ষণ ও মমত্ববোধ করে- ঠিক যেমনটি দুটো প্রাণী এবং দুই বন্ধু একে অপরের আকর্ষণ ও মমত্ববোধে সাড়া দেয় । ক্যোরআনের দৃষ্টিতে সৎ ও অসৎ শ্লোক ৩ নং আয়াতের মর্ম এই যে, এই বিজ্ঞানময় গ্রন্থ বা এর আয়াতগুলো ‘সৎ লোকদের জন্য পথনিৰ্দেশিকা ও করুণা ৷’ এটাই কোরআনের আসল ও চিরন্তন রূপ । সৎ লোকদেরকে তা এমন পথের সন্ধান দেয়, যে পথের যাত্রীরা কখনো পথভ্রষ্ট হয় না, আর এমন করুণা ও অনুগ্রহ দান করে, যা হেদায়াত তথা সৎপথ প্রাপ্তির কারণে তাদের অন্তরকে অনাবিল শান্তি ও পরিতৃপ্তিতে ভরে দেয়। অস্তরকে শান্তি ও পরিতৃপ্তিতে ভরে দেয় দুনিয়া ও আখেরাতে সার্বিক কল্যাণ ও সাফল্য লাভের কারণে তার কারণে সুপথপ্রাপ্তদের মাঝেও ঘনিষ্ঠ সম্পর্ক ও অস্তরংগতা বিরাজ করে। তাদের ও প্রাকৃতিক নিয়মের মধ্যে পরিপূর্ণ সমন্বয় ও সামঞ্জস্য বিরাজ করার কারণে এবং পরিস্থিতি পরিবেশ ও সুপথপ্রাপ্তদের কাছে সুপরিচিত ও সমাদৃত নৈতিক মূল্যবোধের মাঝে যে একাত্মতা ও সমন্বয় বিরাজ করে তার কারণেও সর্বোপরি স্বভাব প্রকৃতির সাথে মূল্যবোধগুলোর সমন্বয় ও সাজুয্যের কারণেও তাদের অন্তর পরিতৃপ্ত থাকে। এই স্বভাব প্রকৃতি সাধারণত অবিকৃতই থাকে । সৎলোক হচ্ছে তারা, ‘যারা নামায কায়েম করে, যাকাত দেয় এবং আখেরাতে বিশ্বাস রাখে ৷’ নামায যথা নিয়মে ও যথাসময়ে পূর্ণাংগভাবে আদায় করা ও প্রতিষ্ঠা করা হলে তার মধ্য দিয়ে নামাযের বিজ্ঞানসম্মত মহৎ উদ্দেশ্য ও লক্ষ্য বাস্তবায়িত হয়। চিন্তায় ও আচরণে তার সুফল প্রতিষ্ঠিত হয় । বান্দার অন্তর ও মহান প্রভুর মাঝে মযবুত সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। এর মাধ্যমে মহান আল্লাহর সাথে সখ্যতা গড়ে ওঠে এবং এই সখ্যের এমন অপূর্ব স্বাদ উপভোগ করা যায়, যা নামাযের প্রতি মনকে আকৃষ্ট করে রাখে । আর যাকাত দান করলে মানুষ তার স্বভাবগত কাপরণ্য থেকে মুক্তি পায় এবং সমাজ জীবনে পারস্পরিক সহযোগিতা ও অর্থনৈতিক নিরাপত্তাভিত্তিক সামষ্টিক ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়। এ সমাজে ধনী ও দর্দ্বি উভয় শ্রেণী পরম শান্তি ও পরিতৃপ্তি, এবং পারস্পরিক আস্থা ও আন্তরিক সম্প্রীতির পরিবেশে বাস করে। ধনীদের বিলাসিতা ও দরিদ্রদের বঞ্চনা, যা সামাজিক শান্তি, পারস্পরিক আস্থা ও সম্পীতিকে নষ্ট করে দেয়- যাকাত প্রচলিত থাকায় এ সমাজে স্থান পায় না। আর আখেরাতে বিশ্বাস মানুষের মনের সার্বক্ষণিক সতর্কতা ও সচেতনতা, আল্লাহ তায়ালার কাছে তার জন্য যা কিছু প্রাপ্য রয়েছে তার আকাংখায় উজ্জীবিত থাকা, পার্থিব জীবনের সকল মোহ ও প্রলোভনের উর্ধে ওঠা, ক্ষুদ্র বা বড় এবং গোপন বা প্রকাশ্য সর্বাবস্থায় আল্লাহ তায়ালাকে স্মরণ রাখা এবং এহসানের পর্যায়ে উপনীত হওয়ার নিশ্চয়তা দান করে। এহসান কী-এই প্রশ্নের জবাবে রসূল (স.) বলেছেন, ‘তুমি এমনভাবে আল্লাহ তায়ালার এবাদাত করবে ‘যেন তাকে দেখতে পাচ্ছ । আর যদি তাকে দেখতে না পাও, তবে অন্তত এতোটুকু জেনে রেখো, তিনি তোমাকে দেখছেন। (বোখারী ও মুসলিম) এরই নাম এহসান । www.pathagar.com

— পৃষ্ঠা ২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।