ঘটনায় শেষ দিকে এসে এখন বক্তব্য তার সীমিত গন্ডি থেকে বের হয়ে এসে চলে যাচ্ছে আল্লাহর ব্যবস্থাপনা, মযবৃত নিয়ন্ত্রণ এবং সাধারণ নিয়ম-নীতির বিশাল এক গন্ডির দিকে । এখানে এসে গোটা ঘটনার অন্তরালে নিহিত ও লুকায়িত মূল তাৎপর্য ও রহস্যের দিকে ইংগিত করে বলা হচ্ছে, ‘আর তাদের ওপর ইবলীস তার অনুমান সত্য হিসেবে প্রতিষ্ঠিত করলো । ফলে তাদের মধ্যে মোমেনদের একটি দল ব্যতীত সকলেই তার পথ অনুসরণ করলো ...... (আয়াত ২০ ও ২১) তারা এই ভ্রান্ত পথ অনুসরণ করার ফলেই এই পরিণতির সম্মুখীন হয়েছে। তাদের ক্ষেত্রে শয়তানের ধারণাই সত্য বলে প্রমাণিত হয়েছে। কারণ, শয়তান তাদেরকে বিভ্রান্ত করতে চেয়েছিলো, তাদেরকে পথভ্রষ্ট করতে চেয়েছিলো। শেষ পর্যন্ত অল্প সংখ্যক খীটি মোমেন ব্যতীত সবাই শয়তানের প্ররোচনার শিকার হয়েছে। এটাই নিয়ম প্রত্যেক দলেই কিছু সংখ্যক লোক এমন থাকে যারা মযবুত ঈমানের অধিকারী হয় এবং তারা শয়তানের প্ররোচনা ও ধোকাবাজির উর্ধে থাকতে পারে। এর দ্বারা প্রমাণিত হয় যে, সত্যের অস্তিত্ব চিরকালই থাকবে । এই সত্যকে চিনে ও জেনে গ্রহণ করতে হবে। প্রতিকূল পরিবেশেও এই সত্যের ওপর টিকে থাকতে হবে। যারা এটা করতে সক্ষম হয় তাদের ওপর শয়তানের কোন কর্তৃত্বই চলে না। তারা সর্বদা শয়তানের নিয়ন্ত্রণের উর্ধে থাকতে পারে। বলার অপেক্ষা রাখে না যে, আল্লাহ তায়ালা মানুষের ওপর শয়তানকে চাপিয়ে দিয়ে সত্য ও মিথ্যার পার্থক্য চিহ্নিত করতে চান। তাই যারা সত্যের ধারক বাহক তারা কখনও শয়তানের কূটচালের শিকার হয় না বরং যাদের কাছে সত্য কাম্য নয় এবং যারা সত্যের সন্ধানও করে না কেবল তারাই শয়তানের চক্রান্তের শিকার হয়ে পথভ্রষ্ট হয়ে পড়ে । মানুষের মনে পরকালের বিশ্বাস বদ্ধমূল থাকলে বিভ্রান্তির জালে সে কখনও আটকা পড়বে না। শয়তানের ধোকাবাজি থেকে সে মুক্তি পাবেই। কিন্তু যারা পরকালের ব্যাপারে সংশয় সন্দেহের শিকার তারা অবশ্যই বিভ্রান্তিতে ভুগবে, শয়তানের চক্রান্তে জড়িয়ে পড়বে । তাদের ভাগ্যে আল্লাহর সাহায্যও নেই এবং পরকালের মুক্তিও নেই । al মানুষের জীবনে কি ঘটবে, তা ঘটার পূর্বেই আল্লাহ তায়ালা জানেন। তবে বাস্তব জগতে তা ঘটার পরই সে সংক্রান্ত কর্মফল নির্ধারণ করেন। সব কিছুর নিয়ামক ও নিয়ন্ত্রক আল্লাহ পাক। অপরদিকে আল্লাহ্ পাক অদৃশ্য জগত ও অনাগত-ভবিষ্যত জীবনের পরিণতি ও ফলাফলের বহিঃপ্রকাশ ঘটানোর জন্য কোনরূপ অবাধ ক্ষমতা ও কর্তৃত্ব প্রদান না করেই মানুষ জাতিকে বিভ্রান্ত করার একটা সুযোগ শয়তানকে দিয়ে রেখেছেন। এ দুটো বিষয়ই হচ্ছে স্থান-কাল-পাত্র নিরপেক্ষ একটা চাক্ষুষ সত্য । এই সত্য কেবল সাবা জাতির ঘটনাবহুল ইতিহাসের বেলায়ই প্রযোজ্য নয়,'বরং স্থান-কাল-পাত্র নির্বিশেষে প্রতিটি জাতির বেলায়ই তা প্রযোজ্য । কাজেই সাবা জাতির ঘৃনা বর্ণনার পর যে উপসংহার টানা হয়েছে তা গোটা মানব জাতির জন্য প্রযোজ্য । কারণ আলোচ্য ঘটনার প্রতিপাদ্য বিষয় ছিলো হেদায়াত ও গোমরাহীর কারণ, এর শেষ পরিণতি ও ফলাফল । তাই বলা হয়েছে, ‘তোমার প্রভু সব কিছুর রক্ষক’ অর্থাৎ কোন কিছুই তার দৃষ্টির আড়ালে নেই । সব কিছুই তার নিয়ন্ত্রণে রয়েছে। কাজেই কোন কিছুর বিচ্যুতির সুযোগ নেই এবং হারিয়ে যাওয়ারও ভয় নেই । আলোচ্য সুরার প্রথম পর্বে পরকালীন জীবনের বিষয়াদি স্থান পেয়েছে দ্বিতীয় পর্বেও সেই একই বিষয় পুনরায় অত্যন্ত গুরুত্বের সাথে আলোচিত হয়েছে। ‘বল, তোমরা তাদেরকে আহ্বান কর, CETL DEEce CEO REE (আয়াত ২২-২৭) www.pathagar.com
— صفحة ٢٢٨ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.