যিলালিল কুরআন — যিলালিল কুরআন 16
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

জন্য আল্লাহর নিকট ফরিয়াদ করেনি । বরং নির্বোধ ও মূর্খদের মতো আল্লাহর নিকট দাবী জানিয়ে বলে উঠলো, ‘হে প্রভু! আমাদের ভ্রমণের পরিসর বাড়িয়ে দাও! কি অদ্ভুত এদের দাবী! ভ্রমণের দূরত্ব কমানোর পরিবর্তে আরও বাড়িয়ে দিতে বলছে? অথচ এর ফলে তারা বছরে এক -দু'বারের বেশী ভ্রমণ করতে পারবে না। কাছাকাছি দূরত্বের ভ্রমণ তাদের ভালো লাগলো না । তাই ভ্রমণ তৃপ্তি মিটানোর জন্য তারা পথের দূরত্ব বাড়িয়ে দিতে বলছে। এটাকে এক ধরনের বাড়াবাড়ি এবং অত্যাচারই বলা চলে । আর এই বাড়াবাড়ি ও অত্যাচার তারা নিজের সাথেই করছে। তাই বলা হয়েছে, ‘তারা নিজেদের প্রতি অত্যাচার করেছিলো!’ তাদের দাবী পূরণ করা হয়েছে সত্য । তবে অর্বাচীন ও দাম্ভিক জাতিদের বেলায় যা ঘটে থাকে, তাদের বেলায়ও তাই ঘটেছে । এ প্রসংগে বলা হয়েছে, ‘ফলে আমি তাদেরকে উপাখ্যানে পরিণত করলাম এবং সম্পূর্ণরূপে ছিননবিচ্ছিন্ন করে দিলাম OE) (আয়াত ১৯) অর্থাৎ বাস্তুভিটা এবং বন্ধনহারা হয়ে তারা উদ্বাস্তুদের মত গোটা আরব দেশে ছড়িয়ে ছিটিয়ে পড়লো । স্বতন্ত্র জাতি হিসাবে তাদের আর কোন অস্তিত্বই বাকী থাকলো না । তারা রূপকথার বিষয়বস্তুতে পরিণত হলো । মানুষ এসব কাহিনী বলে বেড়াতে থাকে। তাদের এই ঘটনা থেকে উপদেশ গ্রহণ করার মতো অনেক কিছুই রয়েছে। তাই বলা হয়েছে, ‘নিশ্চয় এতে প্রত্যেক ধৈর্যশীল কৃতজ্ঞের জন্যে নিদর্শনাবলী রয়েছে ।' আলোচ্য আয়াতে শোকরগোযারীর পাশাপাশি ধৈর্যের কথা বলা হয়েছে। অর্থাৎ বিপদাপদে ধৈৰ্য ধারণ করতে হবে এবং সুখ-স্বাচ্ছন্দের মুহূর্তে আল্লাহর শোকর আদায় করতে হবে। মোটকথা সাবাবাসীদের ঘটনা থেকে উভয় শ্রেণীর লোকদের জন্য উপদেশ গ্রহণ করার সুযোগ রয়েছে। আলোচ্য আয়াতের এই ব্যাখ্যার পাশাপাশি আরও একটা ব্যাখ্যা দেয়া যায়, আর তা হচ্ছে, ‘প্রকাশ্য জনপদ’ বলতে ক্ষমতাধর ও কর্তৃত্বের অধিকারী জনপদ বুঝায় । অর্থাৎ যখন সাবাবাসীরা নিতান্ত নিরানন্দ ও শুষ্ক হয়ে পড়েছিল। এক জায়গায় স্থির হয়ে বসবাস করা তাদের পক্ষে সম্ভব ছিলো না, পানির জন্য এবং চারণভূমির জন্য তাদেরকে এক জায়গা থেকে আর এক জায়গায় ছুটাছুটি করতে হতো, তখন তারা অস্থির হয়ে পড়েছিলো, অধৈর্য হয়ে পড়েছিলো। তাই আল্লাহর নিকট ফরিয়াদ জানিয়ে বললো, ‘হে আমাদের প্রতিপালক, আমাদের ভ্রমণের পরিসর বাড়িয়ে দাও! ....... অর্থাৎ আমাদের ভ্রমণের সংখ্যা কমিয়ে দাও । কারণ আমরা অধিক ভ্রমণের ফলে ক্লান্ত-শ্রান্ত হয়ে পড়েছি। ....... কিন্তু তাদের এই দোয়া কবুল হওয়ার মতো কোনো আমল বা আচরণ তাদের দ্বারা প্রকাশ পায়নি; বরং তারা সুখ-স্বাচ্ছন্দ্যের সময় দাম্ভিক ও বেপরোয়া হয়ে উঠতো । আর বিপদাপদের মুহূর্তে হয়ে উঠতো অধৈর্য । এ কারণে আল্লাহ পাক তাদের এই অপকর্মের শাস্তিস্বরূপ তাদেরকে নিশ্চিহ্ন করে দিয়েছেন। তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। পরবর্তিতে তারা কেসসা কাহিনীর বিষয়বস্তুতে পরিণত হয়ে পড়ে । তাই এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণের জন্য উপসংহারে বলা হয়েছে, ‘নিশ্চয় এতে প্রত্যেক ধৈর্যশীল কৃতজ্ঞের জন্য নিদর্শনাবলী রয়েছে, ........ এই উপসংহার পূর্ববর্তী ঘটনার সাথে সংগতিপূর্ণ । অর্থাৎ অধৈর্য ও অকৃতজ্ঞতার কারণে সাবাবাসীদেকে যে পরিণতির সম্মুখীন হতে হয়েছে তা ধৈর্যশীল ও কৃতজ্ঞ ব্যক্তিদের জন্য নিদর্শন ও উপদেশ স্বরূপ । যা হোক, এটা আমার নিজস্ব ব্যাখ্যা ৷ প্রকৃত ব্যাখ্যা আল্লাহ তায়ালাই ভালো জানেন। বতৰন্লল্লব জনত লন লিল =] www.pathagar.com

— পৃষ্ঠা ২২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।