যিলালিল কুরআন — যিলালিল কুরআন 16
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

হযরত সোলায়মানের নিকট ইসলাম গ্রহণ করেছিল । সুতরাং এখানে তাদের পতনের যে কাহিনী, তা রাণীর ইসলাম গ্রহণের পরে তাদের পরবর্তী প্রজন্মের অকৃতজ্ঞতা ও অহংকারের পরিণামে ঘটেছে। এই কাহিনীর শুরুই হয়েছে সাবার প্রাচুর্যের ও তাদেরকে শোকরের আদেশ দানের বিবরণের মধ্য দিয়ে । ‘সাবার অধিবাসীদের জন্য তাদের আবাসভূমিতে একটা নিদর্শন ছিল...' (আয়াত ১৫) সাবা একটি জাতির নাম । তারা দক্ষিণ ইয়ামানে বসবাস করতো । তারা এমন উর্বর ভূমিতে বাস করতো, যার কিছুই অবশিষ্ট নেই । তারা সভ্যতার এত উচ্চস্তরে উন্নীত হতে পেরেছিল যে, দক্ষিণ ও পূর্ব দিকের সাগর থেকে আগত মৌসুমী বৃষ্টির পানির ওপর তারা পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠা করে ফেলেছিলো। তারা এমন একটা প্রাকৃতিক জলভান্ডার গড়ে তুলেছিল, যার দু'প্রান্তে ছিল দুটো পাহাড় । তারা আল্লাহর শোকরগোযারী ত্যাগ করলো, সৎকাজ ত্যাগ করলো, আল্লাহ প্রদত্ত সদাচরণ ত্যাগ করলো। ফলে আল্লাহ তায়ালা পাকও তাদের জীবনের সুখ সাচ্ছন্দ ও আরাম-আয়েশ কেড়ে নিলেন। তাদের ওপর প্রবল বন্যা চাপিয়ে দিলেন। যে বন্যা তাদের বাধ ভেংগে ফেলে প্রচন্ড গতিতে বন্যার পানি জনপদে ঢুকে পড়ে এবং তা গোটা এলাকাকে প্লাবিত করে ফেলে । বন্যার পানি শুকিয়ে গেলে গোটা এলাকা পানিশূন্য হয়ে পড়ে এবং খরায় আক্রান্ত হয়। এর ফলে তদের বাগানগুলো এবং খামারগুলো মরুভূমিতে পরিণত হয়ে যায়, যেখানে সুস্বাদু ও মিস্টি ফলমূলের পরিবর্তে জনুু নেয় কীটাযুক্ত ও বিস্বাদ ফলযুক্ত কিছু বন্য গাছপালা । সে কথাই নিচের আয়াতে scetntteoe oveoevnea আলোচ্য আয়াতে বলা হয়েছে যে, কুফুরীর শাস্তিস্বরূপ তাদেরকে বন্যায় ক্ষতিগ্রস্ত করা হয়েছে। এখানে ‘কুফুরী’ বলতে খুব সম্ভব অকৃতজ্ঞতাকেই বুঝানো হয়েছে। কারণ কুফর শব্দের একটি অর্থ অকৃতজ্ঞতাও ৷ সাবাবাসী তখনও তাদের নিজ নিজ এলাকা ও ঘর বাড়ীতে বহাল তবিয়তেই ছিলো। তবে আল্লাহ তায়ালা তাদেরকে অভাব-অনটন ও দুঃখ-দুর্দশার মাঝে ফেলে রেখেছিলেন । তাদের সুখ-স্বাচ্ছন্্য ও আরাম-আয়েশ ছিনিয়ে নিয়েছিলেন। কিন্তু তিনি তাদেরকে বিচ্ছিন্ন করে রাখেননি । কারণ তখনও মন্ধা ও বায়তুল মাকদেস এর সাথে তাদের যোগাযোগ অবিচ্ছিন্ন ছিলো । ইয়েমেনের উত্তর প্রান্তের সাবা নগরী পরিপূর্ণ আবাদ ছিল এবং পবিত্র নগরীগুলোর সাথে সংযুক্ত ছিল। যোগাযোগ ব্যবস্থা সুষ্ঠু ও নিরাপদ ছিলো । লোক চলাচলও ছিলো ভালো । নিচের আয়াতে সেদিকে ইংগিত করেই বলা হয়েছে, ‘তাদের এবং যে সব জনপদের লোকদের প্রতি আমি অনুগ্রহ করেছিলাম সেগুলোর মধ্যবর্তাঁ স্থানে অনেক দৃশ্যমান জনপদ স্থাপন করেছিলাম ৷ ......... (আয়াত ১৮) ওপরের আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে যে, পথিকরা তাদের নিজ নিজ জনপদ থেকে বের হতো এবং রাতের অন্ধকার নেমে আসার আগেই অন্য জনপদে প্রবেশ করতে পারত । কারণ তখন পথের দূরত্্‌ ছিলো সীমিত এবং নিরাপদ । গত্তব্যস্থলগুলো ছিল পরস্পর নিকটবর্তী । কাজেই চলার পথে যাত্রীদের তেমন কোনো অসুবিধাই হতো না৷ বরং ভ্রমণ তখন আরামদায়কই ছিলো । এই সাবাবাসীদের দুর্ভাগ্যই বলতে হবে যে, তারা প্রথম আসমানী গযব থেকে শিক্ষা গ্রহণ করেনি । আল্লাহর দরবারে কান্নাকাটি করেনি । আগের ছিনিয়ে নেয়া সুখ-স্বাচ্ছন্্য ফিরে পাওয়ার [=ল্ললন হত লন ললে www.pathagar.com

— পৃষ্ঠা ২২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।