এখন এই সূর্যরশ্রী আমরা প্রতিদিন কতো ভোগ করছি? কতো সূর্য স্নান করে চলেছি! আল্লাহর এ নেয়ামতে কিভাবে ডুবে আছি? বিনাচেষ্টায়, বিনাকষ্টে, বিনামূল্যে প্রাপ্ত এই রাশিরাশি নেয়ামতের কতটুকু শোকর আদায় করছি? এভাবে যদি আল্লাহ তায়ালার প্রতিটি নেয়ামত পর্যবেক্ষণ করি, তবে সারাটা জীবন কাটিয়ে দিয়ে এবং সর্ব প্রকারের চেষ্টা সাধনা করেও এ কাজ শেষ করতে পারবো না। এ হচ্ছে আল্লাহ তায়ালার একটা নেয়ামত মাত্র । যে যতোটুকু পারে, একনিষ্ঠভাবে এর শোকর আদায় করতে পারে। এবার এই কাহিনীর শেষ দৃশ্যে উপনীত হতে চাই । এটা হচ্ছে হযরত সোলায়মানের ইন্তেকালের দৃশ্য । তিনি ইন্তেকাল করলেন । অথচ জ্বিনরা তখনও তার অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছে। তারা টেরও পেল না যে, তিনি মারা গেছেন। অবশেষে তিনি যে লাঠির ওপর ভর দিয়ে দাড়িয়ে ছিলেন, সেটা যেদিন পোকায় খেয়ে দিলো এবং তিনি পড়ে গেলেন, কেবল তখনই তারা টের পেলো । (আয়াত ১৪) বর্ণিত আছে যে, তিনি যখন মারা যান, তখন তিনি তার লাঠির ওপর ভর দিয়ে দাড়িয়েছিলেন। তার অনুগত ভ্ববনেরা আসা যাওয়া করছিল এবং কঠিন পরিশ্রমের কাজ করছিলো । তারা বুঝতেও পারেনি যে, তিনি মারা গেছেন। অবশেষে এক ধরনের কীট এলো কারো কারো মতে, এটা ছিল ঘুন পোকা ৷ যা কাঠ খেয়ে জীবন ধারণ করে। এই কীট বাড়ীঘরের ছাদ, দরজা, খুঁটি সবই খেয়ে নষ্ট করে এবং ভয়াবহ বিপর্যয় ঘটায় । মিশরের কোনো কোনো গ্রামে এই কীটের ভয়ে একেবারেই কাঠ ব্যবহার না করে বাড়ীঘর বানানো হয় । হযরত সোলায়মানের ঘুনে খাওয়া লাঠি যখন ভেতর থেকে জীর্ণ হয়ে পড়লো, তখন তা আর তার ভার বহন করতে পারলো না । ফলে হযরত সোলায়মান মাটিতে পড়ে গেলেন। জি্বনেরা কেবল তখনই তার মৃত্যুর কথা জানলো । আর তখনই ‘জ্বিনরা বুঝতে পারলো যে, তারা যদি অদৃশ্য জানতো, তাহলে এমন লাঞ্চনাকর শাস্তিতে এত দীর্ঘক্ষণ ভূগতো না ৷’ এই হলো সেই সব জ্বিনের অবস্থা, যাকে কোনো কোনো মানুষ পূজা পর্যন্ত করে। সত্যিকার অর্থে তারা আল্লাহর এক বান্দার অনুগত ছিলো এবং নিজেদের অতি নিকটে ঘটে যাওয়া অদৃশ্য ঘটনাটা জানতে পারেনি । অথচ কিছু মূর্খ লোক তাদের কাছ থেকে অদৃশ্য তথ্য জানতে চেষ্টা করে। সাৰা জ্ঞাতির ইতিহাস হযরত দাউদের বংশধরদের কাহিনীর মধ্য দিয়ে আল্লাহ তায়ালার প্রতি ঈমান ও তার নেয়ামতের শোকরের নমুনা দেখানো হয়েছে, আর ঠিক এর বিপরীত অকৃতজ্ঞতার নমুনা দেখানো হয়েছে পরবর্তাঁতে সাবার কাহিনীতে ৷ সূরা নামলে হযরত সোলায়মান ও সাবার রাণীর ঘটনা উপস্থাপন করা হয়েছে। আর এখানে হযরত সোলায়মানের কাহিনীর পর সাবার কাহিনী আসছে। এ থেকে বুঝা যায় যে, এখানে সাবার যে কাহিনী তুলে ধরা হয়েছে, তা হযরত সোলায়মান ও সাবার রাণীর ঘটনার পরে ঘটেছে। আমার এ ধারণার কারণ, এখানে যে কাহিনী বর্ণিত হয়েছে, তাতে আল্লাহ তায়ালার নেয়ামতের প্রাচূর্যে সাবার দম্ভ ও অহংকার, তাদের পতন ও ছিননভিন্ হয়ে চতুর্দিকে ছাড়িয়ে পড়ার উল্লেখ রয়েছে। অথচ সূরা নামলে যে রাণীর কাহিনী বর্ণিত হয়েছে তার আমলে তারা বিশাল সাম্রাজ্য ও বিপুল সুখ এশ্বর্যের অধিকারী ছিলো। কেননা হুদহুদ পাখী হযরত সোলায়মানের কাছে সাবার রাজ্যের বিপুল ধন এশ্বর্যের খবর দিয়েছিলো। এরপর জানানো হয়েছে যে, সেই রাণী | ৩৪ সূরা সাবা (৯২৫০১) পারা ২২ মনখিল ৫ | যিন্পাক্ণ ১৩তম ২৯ www.pathagar.com
— পৃষ্ঠা ২২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।