যিলালিল কুরআন — যিলালিল কুরআন 16
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

করার জন্য যে সব ডেগ বানাতো তা এতো বড় বড় ছিল যে, সেগুলোর একাংশ পুতে রাখা হতো । এ সব হচ্ছে আল্লাহ তায়ালা কর্তৃক অনুগত বানানো জ্বিনেরা হযরত সোলায়মানের জন্য যে সব কাজ করতো তার কিছু নমুনা । এ গুলোর সবই মোজেযা ও অলৌকিক ঘটনা এবং আল্লাহ্‌ তায়ালারই করা । এর একমাত্র ব্যাখ্যা সম্ভবত এটাই ৷ অন্য কোন ব্যাখ্যা দেয়ার কোনই উপায় নেই । এ বর্ণনার শেষ ভাগে হযরত দাউদের বংশধরকে সম্বোধন করে বলা হয়েছে, ‘হে দাউদের বংশধর, তোমরা শোকরের কাজ কর ।' অর্থাৎ আমি দাউদ ও সোলায়মানের মাধ্যমে এত কিছুকে তোমাদের আয়ত্তাধীন করে দিলাম । কাজেই হে দাউদের বংশধর । তোমরা অহংকার ও দাম্তভিকতা দেখানোর জন্য নয়-বরং আল্লাহ তায়ালার কৃতজ্ঞতা প্রকাশের জন্য কাজ করো । বস্তুত সৎ কাজ হচ্ছে আল্লাহর বিরাট কৃতজ্ঞতা । ‘আমার বান্দাদের মধ্যে কৃতজ্ঞ খুবই কম !' | কোরআনে কিসসা কাহিনীর ওপর অনেক মন্তব্য রয়েছে। সেগুলোর মধ্যে এ মন্তব্যটা অনন্য বৈশিষ্টের অধিকারী । এটা একাধারে বর্ণনামূলকও এবং নির্দেশনামূলকও । একদিকে এটা আল্লাহ তায়ালার অনুগ্রহ ও নেয়ামতকে এতো বড় করে দেখিয়েছে যে, খুব কম লোকই এর শোকর আদায় করতে সক্ষম ৷ অপরদিকে এতে আল্লাহ তায়ালার নেয়ামতের পরিপূর্ণ শোকর আদায়ে মানুষের অক্ষমতাকে ফুটিয়ে তোলা হয়েছে। তারা যত বেশী শোকর আদায় করুক, এর দাবী পূরণ করতে পারবে না। আর যদি শোকর আদায়ে গাফেলতি করে ও শৈথিল্য দেখায়, তাহলে তো কথাই নেই । সীমাবদ্ধ ক্ষমতা সম্পন্ন মানুষ আল্লাহ তায়ালার সীমাহীন নেয়ামত ও অনুগ্রহের শোকর আদায় করবেই বা কিভাবে? আল্লাহ তায়ালা বলেছেন, তোমরা যদি আল্লাহর নেয়ামত গণনা করো, তবে গণনা করে শেষ করতে পারবে না । এ সব নেয়ামত তাকে চারদিক থেকে ঘিরে রেখেছে এবং তার আপদমস্তক নেয়ামতে ডুবে আছে। তার সবত্ব্বার ভেতরেও অগণিত নিয়ম বিরাজ করছে। এমনকি সে নিজেই একটা মস্তবড় নেয়ামত ৷ ধরা যাক, আমরা কিছু লোক একত্রে বসে আছি, কথাবার্তা বলছি, মতামত বিনিময় করছি, পরস্পরকে আকর্ষণ করছি এবং আমাদের মনে যা কিছু আসছে, তা মুখ দিয়ে প্রকাশ করছি। ইতিমধ্যে আমাদের বিড়াল ‘মিনি’ এসে আমাদের চারপাশে ঘুর ঘুর করতে লাগলো । মনে হলো, সে কিছু খুঁজছে। হয়তো বা আমাদের কাছ থেকে কিছু চাইতে তার ইচ্ছা করছে। কিন্তু সে কথা বলতে পারছে না। আমরাও বুঝতে পারছি না। এক সময় আল্লাহ তায়ালা আমাদেরকে বুঝিয়ে দিলেন যে, সে পানি চাইছে। সে আসলে তাই চাইছিলো। সে তীব্ব পিপাসায় কাতর ছিলো। অথচ সে বলা তো দূরের কথা, ইশারাও করতে অক্ষম । এই সময়ে আমরা আল্লাহ তায়ালার দেয়া এক দুর্লভ নেয়ামত বাক শক্তির অধিকারী হয়েছি । সেই সাথে বোধশক্তির এবং সিদ্ধান্ত নেয়ার শক্তিরও। তৎক্ষণাত আমাদের মন কৃতজ্ঞতায় ভরে উঠলো, কিন্তু এত বড় নেয়ামতের এতোটুকু শোকর কি যথেষ্টঃ আমরা দীর্ঘদিন সূর্যের দর্শন থেকে বঞ্চিত ছিলাম ৷ সূর্যের যেটুকু আলো আমাদের কাছে কখনো কখনো আসতো, তা অতি সামান্য । আমাদের এক একজন তার সামনে গিয়ে নিজের মুখ, হাত, বুক, পিঠ, পেট ও পায়ে যতটুকু পারে, ঘুরিয়ে ঘুরিয়ে ততটুকু সূর্যরশ্রী লাগাতো । তারপর অন্য ভাইয়ের জন্য জায়গা খালি করে চলে যেত । সেও যতোটুকু পারতো, এই নেয়ামতকে উপভোগ করতো । এরপর যেদিন সর্ব প্রথম সূর্যের আলো পেলাম, সেদিনের কথা আমি ভুলতে পারি না। আমরা প্রত্যেকে কতো খুশী হয়েছিলাম তা ভাষায় ব্যক্ত করতে পারবো না। এরপর প্রতিদিন সূর্য ওঠে । আমরা আল্লাহর শোকর করি । তত ্ল্্ম ভল তত আলল www.pathagar.com

— পৃষ্ঠা ২২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।