যিলালিল কুরআন — যিলালিল কুরআন 16
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

এ ছিলো হযরত দাউদ (আ.)-কে প্রদত্ত অনুগ্রহ । পক্ষান্তরে তিনি হযরত সোলায়মানকেও (আ.) আরো কিছু অনুগ্রহ প্রদান করেন। ‘আর সোলায়মানের জন্য অনুগত করেছিলাম বাতাসকে ....’ (আয়াত ১২-১৩) হযরত সোলায়মানের জন্য বাতাসকে অনুগত করা সম্পর্কে বহু বর্ণনা আছে। সে সব বর্ণনায় ইসরাঈলী প্রভাব সুস্পষ্ট অবশ্য ইহুদীদের মূল পুস্তকাদিতে এ সম্পর্কে তেমন কিছুই লেখা নেই । এ সব বর্ণনা থেকে আমাদের বিরত থাকাই ভালো । কোরআনে যতটুকু আছে, ততটুকুকে যথেষ্ট মনে করাই নিরাপদ । আয়াত থেকে জানা যায় যে, আল্লাহ তায়ালা বাতাসকে হযরত সোলায়মানের অনুগত করে দিয়েছিলেন। এই টুকু শাব্দিক তথ্যের বাইরে আমাদের যাওয়া অনুচিত । এই বাতাস সকালবেলা একটা নির্দিষ্ট স্থানের উদ্দেশ্যে (সূরা আম্বিয়ায় বলা হয়েছে যে, ওটা পবিত্র ভূমি) হযরত সোলায়মানকে নিয়ে যাত্রা করতো এবং তা একমাস স্থায়ী হতো । আবার বিকালবেলা প্রত্যাবর্তন করতো এবং তাও একমাস স্থায়ী হতো । তার সকাল ও সন্ধ্যার এই ভ্রমণে হযরত সোলায়মান একটা সুবিধা লাভ করতেন এবং আল্লাহ তায়ালার নির্দেশক্রমে তা বাস্তবায়িত করতেন। এর ওপর আমি আর কোনো ব্যাখ্যা সংযোজন করতে পারবো না। কেননা তা করতে গেলেই ভিত্তিহীন ও প্রমাণহীন গল্পে জড়িয়ে পড়তে হবে। ‘আমি তার জন্য প্রবাহিত করেছিলাম এক তরল তামার ঝর্ণা ৷' ‘আল ফেতর’ শব্দের অর্থ তামা । আয়াত থেকে বুঝা যায় যে, হযরত দাউদের জন্য লোহা গলিয়ে দেয়ার মতো এটা হযরত সোলায়মানের মোজেযা । এটা দুটো উপায়ে হতে পারে। প্রথম, আল্লাহ তায়ালা তার জন্য ভূগর্ভের গলিত তামার কোনো ঝর্ণা আগ্নেয়গিরির মাধ্যমে বের করে দিয়ে থাকতে পারেন। দ্বিতীয়ত, আল্লাহ তায়ালা তাকে এলহাম তথা গোপন ওহীর মাধ্যমে তামা গলানোর প্রযুক্তি শিখিয়ে দিয়ে থাকতে পারেন, যাতে তা তরল হয়ে যায় এবং তা দিয়ে ঢালাই ও নির্মাণের কাজ করা যায়। যেভাবেই হোক, এটা ছিলো আল্লাহ তায়ালার এক বিরাট অনুগৃহ । ‘তার প্রতিপালকের অনুমতিক্ৰমে তার সামনে কিছু জ্বিন কাজ করতো ।' অর্থাৎ বাতাসের মতো একদল জ্বিনকেও আল্লাহ তায়ালা তার অনুগত করে দিয়েছিলেন। তারা আল্লাহ তায়ালার অনুমতিক্ৰমে তার অধীনে ও আদেশে কাজ করতো । শাব্দিক অর্থে মানুষ দেখতে পায় না এমন প্রত্যেক গোপন বস্তুকে ভ্বিনি বলা হয়। তবে আল্লাহ তায়ালার এক ধরনের সৃষ্ট জীবও আছে, যাকে তিনি জ্বিন নামে আখ্যায়িত করেছেন। তাদের সম্পর্কে আল্লাহ তায়ালা যতটুকু উল্লেখ করেছেন, তার চেয়ে বেশী কিছু আমরা জানি না। তিনি এখানে জানাচ্ছেন যে, তাদের একটা দলকে আল্লাহ তায়ালা হযরত সোলায়মানের অনুগত করেছিলেন। তাদের কেউ হযরত সোলায়মানের আদেশ বা নিষেধ লংঘন করলে আল্লাহ তায়ালার আযাবে পতিত হবে। ‘তাদের মধ্য থেকে কেউ আমার আদেশ অমান্য করলে আমি তাকে জাহান্নামের আযাব ভোগ করাবো।' অনুগত করার কাহিনী শেষ করার আগে এই মন্তব্যটা এভাবে উল্লেখ করার উদ্দেশ্য সম্ভবত জিনেরা আল্লাহর অনুগত সৃষ্টি-এটা প্রমাণ করা । কেননা মোশরেকদের কোনো কোনো গোষ্ঠী আল্লাহ তায়ালার পাশাপাশি জ্বনদেরও উপাসনা করতো । অথচ সেই মোশরেকদের মতোই ভ্রিনরাও আল্লাহ তায়ালার অবাধ্য হলে শাস্তি পাবে। ‘তার জন্য তার ইচ্ছামতো বড় বড় উপাসনালয়, মূর্তি, চৌবাচ্চার মতো বড় বড় পাত্র ও বড় বড় ডেগসমূহ নির্মাণ করতো ৷’ ‘মাহারীব’ অর্থ এবাদাতের স্থান । আর ‘তামাছীল’ দ্বারা বুঝানো হয়েছে তামা কিংবা কাঠের তৈরী মূর্তি বা ভাক্কর্য । ‘জাওয়াব’ ‘জাবিয়ার’ বহুবচন । এর অর্থ পানি সংরক্ষণের চৌবাচ্চা। www.pathagar.com

— পৃষ্ঠা ২২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।