বোখারীতে আছে যে, রসূল (স.) হযরত আবু মূসা আশয়ারীর কণ্ঠস্বর শুনে বলেছিলেন, ‘এই ব্যক্তি হযরত দাউদের বংশধরের কণ্ঠস্বরের কিছুটা পেয়েছে ৷' আলোচ্য আয়াতে আল্লাহ তায়ালা কর্তৃক হযরত দাউদকে প্রদত্ত অনুগ্রহের একটা চিত্র এমন দেখানো হয়েছে, যা থেকে মনে হয়ে, তার তাসবীহ পাঠে এমন একাগ্রতা ও স্বচ্ছতা ছিলো যে, তার ও প্রাকৃতিক জগতের মধ্যে আর কোনো আড়াল থাকতো না । আল্লাহ তায়ালার তাসবীহ পাঠের সময় তার সাথে পাহাড় পর্বত ও পক্ষীকূল এমনভাবে কণ্ঠ মেলাতো যে, সকলে একাকার হয়ে এই তাসবীহর সাথে মিলিত হতো । আল্লাহ তায়ালার বিশেষ অনুগ্রহ ছাড়া এমন অলৌকিক একাত্মতা ও স্বচ্ছতা কেউ অর্জন করতে পারেনা। হযরত দাউদ (আ.)-এর কণ্ঠ থেকে যখনই আল্লাহ তায়ালার মহিমা কীর্তনকারী শব্দ উচ্চারিত হতো, অমনি পাহাড় পর্বত ও পক্ষীকূল সেই সাথে আওয়ায তুলতো এবং সমগ্র প্রাকৃতিক জগত থেকে একই সূর প্রতিধ্বনিত হতো । এ সময় প্রতিটা সৃষ্টি আপন সৃষ্টার দিকে নিবিষ্ট হতো ৷ এই মুহূর্তগুলো এমন উপভোগ্য ও মনোমুগ্ধকর যে, জীবনের কোনো এক মুহূর্তেও যে ব্যক্তি এর অভিজ্ঞতা অর্জন করেনি, সে এর স্বাদ বুঝবে না। ‘আমি তার জন্য লোহা গলিয়ে দিয়েছিলাম ৷” এটা হযরত দাউদের প্রতি বর্ষিত আরেকটা অনুগ্রহ । আয়াতের ভাষা থেকে স্পষ্টতই মনে হয় যে, এটা একটা অলৌকিক ও অস্বাভাবিক ঘটনা ছিলো । ব্যাপারটা এমন ছিলো না যে, লোহাকে উত্তপ্ত করে নরম বানিয়ে হাতুড়ি পিটিয়ে বিভিন্ন আকৃতি দেয়া হয়েছিলো । বরং এটা ছিল একটা অলৌকিক ব্যাপার এবং লোহাকে নরম করার প্রচলিত সকল উপকরণ ছাড়াই নরম করা হয়েছিলো ৷ প্রকৃত সত্য আল্লাহ তায়ালাই জানেন । এ কথা যদিও সত্য যে, আগুনে উত্তপ্ত করে লোহা গরম করার পন্থা জানিয়ে দেয়াও আল্লাহ তায়ালার পক্ষ থেকে একটা উল্লেখযোগ্য অনুগ্রহ গণ্য হতো । কিন্তু আয়াতের পূর্বাপর বর্ণনাভংগী থেকে মনে হয়, এটা একটা অলৌকিক ঘটনা ছাড়া আর কিছু নয়। কেননা এখানে যে দৃশ্যগুলো দেখানো হয়েছে সবই অলৌকিক ও অপ্রচলিত ঘটনাবলীর দৃশ্য । ‘আমি বলেছিলাম, পূর্ণ মাপের বর্ম নির্মাণ করো এবং সংযোজনকালে পরিমাপ ঠিক রেখ ৷' বর্ণিত আছে যে, হযরত দাউদ (আ.)-এর আগে এই সব বর্ম আস্ত আস্ত লৌহ শীটের আকারে তৈরী করা হতো । এই সব শীট শরীরকে নিরাপদ করতো বটে ৷ তবে সেই সাথে খুব ভারিও করে তুলতো ৷ তাই আল্লাহ তায়ালা হযরত দাউদকে নির্দেশ দিলেন যে, একটার মধ্যে আরেকটা পাতলা, ঢেউ তোলা ও নরম শীটে ঢুকিয়ে হান্ধা বর্ম বানাও, যাতে শরীর চালনার সাথে সাথে ওগুলোকে চালনা করা সহজ হয়। আর এই পাতলা শীটগুলোকে ঘন খন বুনে দিতে আদেশ দিলেন, যাতে এগুলো এতটা মযবুত হয় যে, বর্শা বা তীর এগুলোকে ভেদ করতে না পারে। সংযোজনকালে পরিমাপ ঠিক রাখার অর্থ এটাই ৷ এই পুরো ব্যাপারটাই আল্লাহ তায়ালার পক্ষ থেকে প্রশিক্ষণ ও এলহাম তথা জ্ঞান সঞ্চালনের মাধ্যমে শেখানো হয়েছিলো । অতপর হযরত দাউদ (আ.) ও তার বংশধরকে বলা হয়, ‘আর তোমরা সৎ কাজ কর ।' তাদের সকল কাজের ক্ষেত্রে সততার নির্দেশ দেয়া হয়েছে। আল্লাহ তায়ালা সব কাজ দেখছেন এবং সব কাজের প্রতিফল দেবেন, কোন কাজই তার প্রতিফলের বাইরে থাকবে না-এ কথা মনে রাখতে হবে। | ৩৪ সূরা সাবা ০৯২২১ পারা ২২ অনখিল ৫ www.pathagar.com
— পৃষ্ঠা ২২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।