যিলালিল কুরআন — যিলালিল কুরআন 16
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

PAF Cobia. sd Ral tt Er ew; cs wf. 05১০৭ us B28 yt sa 1h | PN AE a Sd IAD A Ww A Awe Cu ww PEE YE sh or ALY hl us ওদের আমি ছিন্ন বিচ্ছিন্ন করে (তছনছ করে) দিলাম, এতে প্রত্যেকটি ধৈর্যশীল কৃতজ্ঞ বান্দার জন্যেই (শিক্ষণীয়) নিদর্শন রয়েছে। ২০. ইবলীস তাদের (মোমেনদের) ব্যাপারে নিজের ধারণা সত্য পেয়েছে, কেননা তারা তারই আনুগত্য করেছে, অবশ্য ঈমানদারদের একটি দল ছাড়া । ২১. (অথচ) তাদের ওপর শয়তানের তো কোনো রকম আধিপত্য ছিলো না (আসলে ঘটনাটি ছিলো), আমি জানতে চেয়েছিলাম তোমাদের মাঝে কে আখেরাতের ওপর ঈমান আনে, আর কে সে ব্যাপারে সন্দিহান; তোমার মালিক তো সবকিছুর ওপরই নেগাহবান! তাফসীর আয়াত ১০-২৯ এ অধ্যায়টাতে কৃতজ্ঞতা ও অকৃতজ্ঞতার কিছু দৃশ্য রয়েছে। অনুরূপভাবে, এতে আল্লাহ অনুগত ও বশীভূত করার দৃশ্যও রয়েছে যা সাধারণত কোনো মানুষের অনুগত হয় না। কিন্তু আল্লাহ তায়ালার ইচ্ছা ও ক্ষমতা মানব সমাজে প্রচলিত রীতিপ্রথা ও আদত অভ্যাসের অধীন নয়। এই সব দৃশ্যের মধ্য দিয়ে সেই সব জ্বিন ও শয়তান সম্পর্কে কিছু তথ্য জানা যায়, যাদেরকে কিছু কিছু পৌত্তলিক পূজা করে অথবা তাদের কাছ থেকে অদৃশ্য তথ্য জানতে চায় । অথচ তারা অদৃশ্য সম্পর্কে অজ্ঞ । এ সব দৃশ্য থেকে আরো জানা যায়, কি কি উপায়ে শয়তান মানুষের ওপর জেঁকে বসে ও তার ওপর আধিপত্য বিস্তার করে অথচ মানুষ সেচ্ছায় তাকে সুযোগ না দেলে সে আধিপত্য বিস্তার করতে পারে না। এ থেকে আরো জানা যায় যে, মানুষের কিছু কিছু গোপনীয় কাজকে বাস্তব ঘটনার আকারে প্রকাশ করার জন্য আল্লাহ তায়ালা কখনো কখনো ব্যবস্থা গ্রহণ করে থাকেন, যাতে তারা সে জন্য আখেরাতে ফল পায়। এ অধ্যায়টা প্রথম অধ্যায়ের মতই আখেরাতের বর্ণনার মধ্য দিয়ে শেষ হয়েছে । জহয়রকত দাউদ ও সোন্লায়মান (আ.)-এর মোজেযা ‘হে পর্বতমালা! তোমরা দাউদের সাথে বারবার আমার মহিমা ঘোষণা করো। আর পক্ষীকূলকেও আমি এরূপ নির্দেশ দিয়েছিলাম ।' বর্ণিত আছে যে, হযরত দাউদ (আ.)-কে অলৌকিক ধরনের সুললিত কণ্ঠস্বর দেয়া হয়েছিল! এই কণ্ঠস্বর দিয়ে তিনি ধর্মীয় তাসবীহ পাঠ করতেন । বাইবেলের 'প্রাচীন পুস্তক’ বা ওল্ড টেস্টামেন্টে-এর কিছু তাসবীহ উদ্ধৃত হয়েছে, যার শুদ্ধাশুদ্ধ আল্লাহ তায়ালাই ভালো জানেন । সহীহ | ৩৪ সূরা সাবা ৫২২২১) পারা ২২ মনখিল ৫ www.pathagar.com

— পৃষ্ঠা ২২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।