যিলালিল কুরআন — যিলালিল কুরআন 16
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

রয়েছে চাদ ও সূর্য, যারা মহাশূন্যে নিজ নিজ কক্ষপথে নিতান্ত অনুগত হয়ে নির্ধারিত সময়সীমার মধ্যে প্রদক্ষিণ করে। সেই সময়সীমা কী, তা একমাত্র আল্লাহ তায়ালাই জানেন, যিনি সূর্য চন্দ্র, আকাশ পৃথিবী, মানুষ ও মানুষের যাবতীয় কাজ-সম্বন্ধে সম্যক অবগত ৷ (আয়াত-২৮ ও ২৯ দেখুন) এরপর মানুষকে দেয়া আল্লাহ তায়ালার অন্য একটা নেয়ামতের কথাও স্মরণ করানো হয়েছে। এ নেয়ামত বা সাগরে চলাচলকারী নৌকা বা জাহাজ । (আয়াত-৩০) অতপর ৩১ নং আয়াতে মানুষকে পুনরায় প্রাকৃতিক যুক্তি প্রদর্শন করা হয়েছে- বিশেষত যে সময়ে তারা সাগরের ভয়াবহ তরংগমালার সম্মুখীন হয়, ক্ষমতার দর্প চূর্ণ হয় এবং বিদ্যা বুদ্ধি ও জ্ঞান বিজ্ঞান তাদেরকে আল্লাহদ্রোহী বানিয়েছে, সেই বিদ্যাবুদ্ধি নিয়ে তাদের আর কোনো অহংকার থাকে না, সেই সময়ের প্রেক্ষাপটে এ যুক্তি খুবই ধারালো ও যুৎসই । এ যুক্তি দ্বারা তাওহীদের সত্যতা প্রমাণ করা হয়েছে । (আয়াত নং ৩২ দেখুন) সমুদ্রের ভয়ংকর তরংগমালার সাথে সামঞ্জস্য থাকার সুবাদে ৩৩ নং আয়াতে তাদের কেয়ামত ও আখেরাতের অধিকতর ভয়াল অবস্থা স্বরণ করিয়ে দেয়া হয়েছে। এভাবে এ আয়াত আখেরাতের সত্যতা প্রমাণ করে। বস্তুত আখেরাত এমন আতংকজনক জায়গা, যা রক্ত সম্পর্কীয় বন্ধনগুলোকে পর্যন্ত বিচ্ছিন্ন করে ফেলবে, অথচ দুনিয়ার জীবনে এমন কোন বিপদ নেই যা এই বন্ধনগুলোকে বিচ্ছিন্ন করে। অতপর যে আয়াত দ্বারা সূরার সমাপ্তি টানা হয়েছে, তাতে কেয়ামতের সময়, বৃষ্টি বর্ষণ, মাতৃগর্ভের ভ্রুণ, মানুষের আগামী দিনের উপার্জন এবং তার মৃত্যুর স্থান-এই কটা বিষয় সম্পর্কে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দেয়া হয়েছে। এই চারটে অধ্যায় এগুলোর নিজস্ব বর্ণনাভংগি, উদ্দাপক বক্তব্যসমূহ, যুক্তিপ্রমাণ ও নিদৰ্শনাবলীসহ, মানব হৃদয়কে উদ্বুদ্ধকরণে কোরআনের গৃহীত কৌশলের প্রকৃষ্ট নমুনা ৷ যিনি হৃদয়গুলোর সৃষ্টা, যিনি হৃদয়গুলোর উপযুক্ত কৌশল ও ভাষা সম্পর্কে অবগত, তিনিই এই কৌশল নির্ধারণ করেছেন। এবার আমরা এই চারটি অধ্যায়কে দুটো অধ্যায়ে ভাগ করে এর আয়াতগুলোর তাফসীরে মনোনিবেশ করবো। কেননা এর প্রত্যেক দুটো অধ্যায়ের মধ্যে গভীর সমন্বয় ও সামঞ্জস্য বিদ্যমান৷ কতাফ্সীর আয়াত ১-১৯ এ ধরনের বিচ্ছিন্ন আরবী অক্ষরসমূহ দিয়ে যে সব সূরা শুরু হয়, সে সব সূরার তাফসীরে ইতিপূর্বে আমি বলেছি যে, এ সব অক্ষর দিয়ে শুরু করা এবং এগুলোকে ‘বিজ্ঞানময় গ্রন্থের আয়াতসমূহ’ বলে আখ্যায়িত করার তাৎপর্য শুধু এই যে, এই মহাগ্রন্থের আয়াতগুলো এ ধরনের আরবী বর্ণমালা দিয়েই রচিত ও লিখিত হয়েছে। আর এই কেতাবকে এখানে ‘হাকীম’ বা ‘ বিজ্ঞানময় বিশেষণে বিশেষিত করার কারণ এই যে, এই সূরায় একাধিকবার ‘হেকমত'’ বা বিজ্ঞান শব্দের উল্লেখ করা হয়েছে। তাই এই গ্রন্থের অন্যান্য বিশেষণের মধ্য থেকে এই বিশেষণটা ব্যবহার করাই পরিবেশ ও পরিস্থিতির অধিকতর উপযোগী বিবেচিত হয়েছে। বস্তুত এটাই কোরআনের স্থায়ী রীতি । কোরআন শরীফকে বিজ্ঞানময় বা ‘হাকীম’ বিশেষণে বিশেষিত করা দ্বারা | ৩১ সূরা লোকমান (২১ পারা ২১ মনযিল ৫ www.pathagar.com

— পৃষ্ঠা ২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।