সাথে এই পৃথিবীতে আযাবে ও গোমরাহীতে লিপ্ত থাকে। এটা একটা সূক্ষ্ম বিষয় । যে ব্যক্তি আখেরাতে বিশ্বাস করে না, সে এক ধরনের মনস্তাত্বিক যন্ত্রণায় ভোগে ৷ দুনিয়ার জীবনে সে যতো দুঃখ কষ্ট ভোগ করে, তার কোনো সুবিচার, প্রতিদান বা ক্ষতিপূরণ পাবে বলে তার আশা থাকে না। পার্থিব জীবনে মানুষ মাত্রই কিছু না কিছু বিপদ মুসিবত ভোগ করতে বাধ্য হয়। অথচ সে আখেরাতে এর বিনিময়ে সওয়াব পাবে এবং তার ওপর যে যুলুম করেছে সে এর পরিণতি ভোগ করবে-এ বিশ্বাস না থাকলে তার কষ্টে ধৈর্য ধারণের মনোবল ও সাহস থাকে না । সে আখেরাতে আল্লাহ তায়ালার সন্তুষ্টি লাভ করবে এবং দুনিয়ার ছোটো বড়ো প্রতিটা কাজের ফল পাবে এই বিশ্বাস থাকলে তার পক্ষে সকল বিপদে ধৈর্য ধারণ করা সহজ হয়। পৃথিবীতে কেউ যদি একটা ক্ষুদ্র সরিষায় পরিণত হয়ে কোন পাহাড় পর্বতে, আকাশে বা পৃথিবীতে লুকিয়ে থাকে, তাহলেও আল্লাহ তায়ালা তাকে খুঁজে বের করবেন। এই বিশ্বাসের জানালা যার খোলা থাকে না, সে নিসন্দেহে এই দুনিয়াতেই আযাব ও গোমরাহীতে লিপ্ত থাকে। তদুপরি আখেরাতের আযাবও তাকে ভোগ করতে হবে। পক্ষান্তরে আখেরাতে বিশ্বাস একটা রহমত ও নেয়ামত ৷ আল্লাহ তায়ালার বান্দাদের মধ্য থেকে যারা একনিষ্ঠ এবাদাত, সত্যের অনুসরণ, ও হেদায়াতের অস্বেষণে লিপ্ত থাকে । তাদেরকে তিনি এই নেয়ামত ও রহমত দিয়ে থাকেন। খুব সম্ভবত আয়াত দ্বারা এই শেষোক্ত অর্থটাই বুঝানো হয়েছে আলোচ্য । যারা আখেরাতে বিশ্বাস করে না, মনস্তাত্বিক আযাব ও গোমরাহী এই দুটো শাস্তিই তারা ভোগ করে থাকে । আখেরাতে অবিশ্বাসী এই লোকদেরকে এক ভয়ংকর পার্থিব শাস্তির হুমকি দেয়া হয়েছে। এই শাস্তি হলো, মাটির নীচে ধসে যাওয়া অথবা আকাশ ভেংগে তাদের মাথায় পড়া । ‘তবে কি তারা তাদের সামনে ও পেছনে যে আকাশ ও পৃথিবী রয়েছে, তা দেখে ন? ........ (আয়াত ৯) এটা একটা ভয়ংকর পার্থিব দৃশ্য । এ ধরনের ঘটনা কখনো কখনো তারা চাক্ষুস দেখে থাকে, কখনো বা উপলব্ধি করে। পৃথিবীর ধসে যাওয়ার ঘটনা অহরহই ঘটে থকে এবং অনেকে তা দেখেও থাকে । অনেক গল্প উপন্যাসেও পঠিত হয়। আকাশের অংশ ভেংগে পড়ার অর্থ বন্মুপাত বা উন্কাপাত, তাও অনেক সময় ঘটে থাকে। এ সব ঘটনা মাঝে মাঝে লোকেরা দেখেছে বা শুনেছে । এ ধরনের ঘটনা অনেক উদাসীন লোককে সচকিত ও প্রকম্পিত করে। তারা কেয়ামতকে অসম্ভব মনে করে। অথচ আল্লাহ তায়ালা যদি কেয়ামতের আগেই এই পৃথিবীতে শাস্তি দিতে চান, তবে যে কোনো সময় দিতে পারেন। যে আকাশ ও পৃথিবী তাদের আগে ও পেছনে তাদের ঘিরে রেখেছে, সেই আকাশ ও পৃথিবী থেকে আযাব আসতে পারে। এ আযাব অতি নিকটে রয়েছে। কেয়ামতের কতো দেরী তাও আল্লাহ তায়ালা ছাড়া আর কেউ জানে না । বস্তুত পাপীরা ছাড়া আল্লাহ তায়ালার আযাব থেকে কেউ নিশ্চিত থাকতে পারে না। ‘এতে প্রত্যেক বিনয়ী বান্দার জন্য নিদর্শন রয়েছে ।' অর্থাৎ আকাশ ও পৃথিবী থেকে যে কোন মুহূর্তে মাটি ধস বা বজ্রপাত বা উলন্ধাপাতের মাধ্যমে আযাব আসার সম্ভাবনায় বিনয়ী হৃদয়ের জন্য শিক্ষা রয়েছে, ফলে সে গোমরাহীতে লিপ্ত হয় না। www.pathagar.com
— Page 218 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.