এই মহাগ্রন্থ কোরআন আল্লাহ তায়ালার শাশ্বত, নির্ভুল, সরল ও সঠিক পথের দিকনির্দেশক । মানুষের ও এই পথের যিনি সষ্টা, তিনিই এই দিকনির্দেশক ও এই পথের সন্ধানদাতা ও রচয়িতা । উভয়ের স্বভাব প্রকৃতি সম্পর্কেও তিনি অবগত । আপনি যে সড়ক দিয়ে চলবেন, সেই সড়ক নির্মাণকারী প্রকৌশলীর নিজের রচিত একটা গাইড যদি আপনার কাছে থাকে, তাহলে আপনি অত্যন্ত নিশ্চিন্ত মনে পথ চলতে পারবেন এবং হতে পারবেন একজন প্রাজ্ঞ যাত্রী । আর সড়ক নির্মাণকারী ইঞ্জিনিয়ার যদি খোদ যাত্রীরও নির্মাতা হয়ে থাকেন, তাহলে তা সোনায় সোহাগা! পরকান্লে অবিশ্বাসীদের জীবন চেতনা উজ্জীবনকারী এই আয়াত কটার পর পুনরায় মোশরেকদের পরকাল সংক্রান্ত কথাবার্তা ও তাদের বিস্ময় নিয়ে আলোচনা শুরু হয়েছে। তারা কেয়ামত ও আখেরাতের বিষয়টাকে এতো অসম্ভব মনে করে যে, জ্বিন ভূতে আক্রান্ত ব্যক্তি ছাড়া আর কেউ যেন এ সব কথা মুখেই আনতে পারে না৷ জ্বিন ভূতে আক্রান্ত মানুষ অনেক অসম্ভব কথা, মিথ্যে কথা ও বিশ্বয়কর কথা বলে থাকে। ‘তারা বলে, তোমাদেরকে কি এমন এক ব্যক্তির সন্ধান দেব,’ (আয়াত ৭ ও ৮) পরকালের বিষয়টাকে তারা এতোই বিস্ময়কর ও অসম্ভব মনে করতো যে, এ বিষয়ে যে কথা বলতো, খুব ঢাক ঢোল পিটিয়ে তাকে দেখার জন্য জনতাকে কৌতূহলী করে তুলতো ও দেখার আহ্বান জানাতো ! তারা বলতো যে, ‘তোমাদেরকে কি এমন এক ব্যক্তির সন্ধান দেব, যে তোমাদেরকে বলে যে, তোমরা ছিন্নভিন্ন হয়ে যাওয়ার পর তোমাদেরকে নাকি নতুন করে সৃষ্টি করা হবে?’ অর্থাৎ এমন এক আজব ও অদ্ভূত ব্যক্তিকে দেখতে চাও তো এসো যে, একটা উদ্ভট ও অসম্ভব রকমের কথা বলে। সে বলে কিনা, মরে পচে গলে ছিন্ন হয়ে যাওয়ার পর তোমরা নাকি পুনরায় সৃষ্টি হবে এবং পুনরায় অস্তিত্ব ফিরে পাবে! তাদের এই বিস্ময়, এই ঢাক ঢোল ও হৈ হুল্লোড় চলতেই থাকে । তারা বলে, সে কি আল্লাহ্ সম্পর্কে মিথ্যা বলেছে, নাকি তার ঘাড়ে জ্বিন চেপেছে?' তাদের ধারণামতে, একজন মিথ্যাবাদী ছাড়া আর কারো পক্ষে আল্লাহ তায়ালা সম্পর্কে এমন মনগড়া কথা বলা সম্ভব নয় যা তিনি বলেননি, কিংবা একজন জ্বিনে ধরা লোকও এ ধরনের প্রলাপ বকতে বা আজব কথাবার্তা বলতে পারে! এতসব হৈ চে শুধু এ জন্য যে, রসূল (স.) তাদেরকে বলেন, তোমরা মৃত্যুর পর আবার পুনরুজ্জীবিত হবে। অথচ তাদেরকে যখন প্রথমে একবার সৃষ্টি করা হয়েছে, তখন পুনরায় সৃষ্টি করাতে বিশ্ময়ের কী আছে? প্রথম সৃষ্টির এই বিস্ময়কর ঘটনার দিকে তাদের চোখ পড়ে না । অথচ প্রথম সৃষ্টিটাই বিস্ময় । এটা যদি তারা ভেবে দেখতো, তাহলে পুনরায় সৃষ্টির ব্যাপারে একটুও বিস্ময় প্রকাশ করতো না। তো আসলে তারা বিপথগামী । তাই কোরআন তাদের এই হৈ চৈ ও বিস্ময় সম্পর্কে কঠোর মন্তব্য করেছে! ‘আসলে যারা আখেরাতে বিশ্বাস করে না, তারা আযাবে আছে এবং তারা দূরবর্তী গোমরাহীতে লিপ্ত ৷' ‘আযাবে আছে’ এ কথাটা দ্বারা আখেরাতের আযাবকে বুঝানো হতে পারে এবং আযাব নিশ্চিত ও অবধারিত বলে এভাবে বলা হয়ে থাকতে পারে যেন, তারা এখনই আযাবে আছে। দূরবর্তী গোমরাহীতে লিপ্ত হওয়ার অর্থ এমন গোমরাহীতে লিপ্ত হওয়া, যার পর সুপথ প্রাপ্তির আশা করা যায় না। এর অন্য একটা অর্থও হতে পারে যে, যারা আখেরাতে বিশ্বাস করে না, তারা একই তত নললব কেন লক ২ ললমিল ক যিন্সাল ১৬তম ২৮ www.pathagar.com
— صفحة ٢١٧ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.