‘যাদেরকে জ্ঞান দান করা হয়েছে’ কথাটা দ্বারা আহলে .কেতাব তথা ইহুদী ও খৃষ্টানদের বুঝানো হয়েছে। কেননা তারা তাদের কেতাব থেকেই জানে যে, কোরআন সত্য ও সুপথ প্রদর্শক । তবে এ আয়াতের বক্তব্যের পরিধি ইহুদী খৃষ্টানদের মধ্যে সীমিত নয়-বরং তার চেয়েও ব্যাপক ও সুদূর প্রসারী । যাদেরকে জ্ঞান জ্ঞান দেয়া হয়েছে। চাই তা যে কোন যুগের যে কোন স্থানের ও যে কোন প্রজন্মের লোকই হোক না কেন, তাদের জ্ঞান যখন বিশুদ্ধ ও পরিপক্্ হয়, তখন তারা উপলব্ধি করে যে, কোরআনের বক্তব্যই সঠিক। কোরআন অনাগত কালের সকল প্রজন্মের জন্য এক উন্ক্ত কেতাব । নির্ভুল ও বিশুদ্ধ জ্ঞানের অধিকারী প্রত্যেক ব্যক্তির কাছে এই কেতাব প্রকৃত সত্যকে উন্মোচন করে। বিশ্ব জগতের অভ্যন্তরে লুকিয়ে থাকা সত্যকে এই কেতাব উদঘাটন করে। এই সৃষ্টি জগত ও তার ভেতরে যে প্রকৃত সত্য রয়েছে, কোরআন তার নিখুঁততম তাৎপর্য বিশ্লেষণ করে। “মহা পরাক্রান্ত ও মহা প্রশংসিত আল্লাহ তায়ালার পথে চালিত করে’ মহা পরাক্রান্ত ও মহা প্রশংসিত আল্লাহ তায়ালার পথ বলতে আল্লাহর সেই জীবন বিধানকে বুঝায়, যা তিনি সমগ্র সৃষ্টি জগতের জন্য ও মানুষের জন্য মনোনীত করেছেন, যাতে সমগ্র সৃষ্টিজগতের কর্মকান্ডের সাথে মানুষের কর্মকান্ডের সমন্বয় ঘটে । এই জীবন বিধান হচ্ছে সেই সব নিয়ম ও বিধান, যা এই গোটা সৃষ্টি জগতের ওপর কর্তৃত্ব করে। মানব জীবনও এই সৃষ্টি জগতের অবিচ্ছেদ্য অংশ ৷ উৎস, মূল, বিধিব্যবস্থা, ও কর্মকান্ড-কোনো কিছুর দিক দিয়েই মানব জীবন | অবশিষ্ট সৃষ্টি জগত থেকে এবং সৃষ্টি জগতের যাবতীয় প্রাণী ও বস্তু থেকে বিচ্ছিন্ন নয় । কোরআন মহা পরাক্রান্ত ও মহা প্রশংসিত আল্লাহ তায়ালার পথে কিভাবে মানুষদের চালিত করে? মোমেনের চেতনায় সৃষ্টি জগত, তার সাথে সম্পর্ক ও মূল্যবোধ, সৃষ্টি জগতে মানুষের মর্যাদা ও ভূমিকা, মানুষের চার পাশে বিরাজমান বিভিন্ন সৃষ্টি কর্তৃক আল্লাহর ইচ্ছা ও তার সৃষ্টির উদ্দেশ্য বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতা এবং সকল সৃষ্টির কর্মকান্ডের সমন্বয় ও একাত্মতার মধ্য দিয়ে মহান স্রষ্টার আনুগত্য করার প্রেরণা উজ্জীবনের মাধ্যমে । চিন্তা পদ্ধতির সংশোধন, চিন্তা পদ্ধতি নির্ভুল ভিত্তির ওপর প্রতিষ্ঠা ও বিশ্ব জগতের প্রাকৃতিক নিয়ম বিধির সাথে মানবীয় স্বভাব প্রকৃতির এমন সমন্বয় সাধন করে, যাতে এই প্রক্রিয়া মানবীয় চিন্তাধারাকে এই বিশ্ব জগতের স্বভাব প্রকৃতি, বৈশিষ্ট ও নিয়ম বিধি বুঝতে, তার সাহায্য নিতে ও তার সাথে কোন রকম সংঘাত, সংঘর্ষ ও জটিলতা ছাড়াই পরিপূর্ণ একাত্মতা গড়তে সাহায্য করতে পারে। কোরআনের সেই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে, যা ব্যক্তিকে সমাজের সাথে পরিপূর্ণ একাত্মতা, সংহতি ও সমন্বয়ের জন্য প্রস্তুত করে, সমাজকে ব্যক্তি ও সমষ্টি উভয় পর্যায়ে সমগ্র বিশ্বের যাবতীয় .সৃষ্টিকুলের সাথে সংহতি ও সমন্বয়ের জন্য প্রস্তুত করে, সর্বোপরি সকল সৃষ্টিকূলকে যে "জগতে তারা অবস্থান করে, তার স্বভাব প্রকৃতির সাথে সমন্বয় ও একাত্মতার জন্য প্রস্তুত করে। আর এই সব কিছুই সে অত্যন্ত সুশৃংখল ও শান্তিপূর্ণ উপায়েই সম্পন্ন করে। কোরআনের সেই সব আইনগত ব্যবস্থার মাধ্যমে, যা মানবীয় স্বভাব প্রকৃতি, তার মৌলিক জীবন যাপন পদ্ধতি ও অর্থনীতির সাথে সংগতিপূর্ণ, যা মানুষ ছাড়া অন্য সকল প্রাণীকে নিয়ন্ত্রণকারী বিধি-বিধানের সাথে ও অন্য সকল সৃষ্টির সাথে সামঞ্জস্যপূর্ণ । এ জন্য মানুষের আইন কানুন সৃষ্টি জগতের সাধারণ নিয়ম নীতি থেকে বিচ্ছিন্ন ও তার সাথে অসংগতিপূর্ণ হতে পারে না। কেননা মানুষ এ মহাবিশ্বের অসংখ্য সৃষ্টিকূলেরই একটা জাতি বা শ্রেণী মাত্র । www.pathagar.com
— পৃষ্ঠা ২১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।