যিলালিল কুরআন — যিলালিল কুরআন 16
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

প্রাকৃতিক কূপ দিয়ে প্রকাশ করবে, ‘আকাশে ও পৃথিবীতে কণা পরিমাণ বস্তুও তার অগোচরে নেই EE ' সৃক্ষ্ম ও সর্বব্যাপী জ্ঞানের জন্য মানবীয় সাহিত্যে এ ধরনের বর্ণনা দেয়ার কোনো দৃষ্টান্ত আছে বলে আমার জানা নেই । কেননা আল্লাহ তায়ালা নিজেকে ও নিজের জ্ঞানকে এমন সব বিশেষণে ভূষিত করেন, যা মানুষের কল্পনারও বাইরে । এভাবে কোরআন মানুষের ‘ইলাহ’ সম্পর্কে আওতায় রাখে এবং তার গুণাবলী দ্বারা তাকে পরিচিত করে । একটা প্রকাশ্য পুস্তকে সংরক্ষিত রয়েছে, এ কথার সহজতর ব্যাখ্যা হলো যে, একমাত্র আল্লাহ তায়ালার জ্ঞানই সকল জিনিসকে নিয়ন্ত্রণ করে। তার অগোচরে এক কণা পরিমাণ কোনো বস্তু আকাশে বা পৃথিবীতে নেই । এই ‘কণা পরিমাণ’ কথাটা নিয়ে একটু ভেবে দেখা দরকার । কণা বা অণুকে সাম্প্ৃতিককাল পর্যন্তও সবচেয়ে ক্ষুদ্র বস্তু বলে মনে করা হতো । কিন্তু অণুকে বিভক্ত করার পর মানব জাতি এখন জানতে পেরেছে যে, অণুর চেয়ে ক্ষুদ্র বস্তুও রয়েছে.। এই ক্ষুদৃতর বস্তু অণুরই অংশ ৷ অথচ সেদিন পর্যন্তও এ কথা কারো কল্পনায় আসেনি । মহান আল্লাহ কল্যাণময় হোন, যিনি তার বান্দাদেরকে যতটুকু ইচ্ছা করেন, নিজের গুণাবলীর সুক্ষ্মাতিসূক্ষ্ম তথ্য এবং নিজের সৃষ্টির অজানা রহস্য জানান । কেয়ামত যে অবশ্যই আসবে এবং কোন ছোট বা বড় বস্তু যে তার জ্ঞানের বাইরে নেই-এরূপ ব্যবস্থার উদ্দেশ্য কী, তা বলা হয়েছে পরবর্তী দুটো আয়াতে, ‘যেন আল্লাহ তায়ালা ঈমানদার ও সৎকর্মশীলদেরকে পুরস্কৃত করতে পারেন (আয়াত ৪ ও ৫) | এ থেকে বুঝা গেল যে, প্রত্যেক সৃষ্টির পেছনে আল্লাহ তায়ালার মহৎ উদ্দেশ্য, সূক্ষ্ম যুক্তি, প্রজ্ঞা ও পরিকল্পনা রয়েছে। যাতে তিনি ঈমানদার ও সৎকর্মশীলদের জন্য এবং অসৎ কর্মশীল ও কাফেরদের যথোপযুক্ত কর্মফল দিতে পারেন। যারা ঈমান এনেছে এবং সৎকর্মের মাধ্যমে ঈমানকে বাস্তবায়িত করেছে, তাদের ভুল ক্রুটি ক্ষমা করা হবে এবং তাদের জন্য রয়েছে ‘সন্মানজনক জীবিকা ।' এই সূরায় জীবিকার প্রসংগ বহুবার এসেছে । তাই এখানে আখেরাতের নেয়ামতকে জীবিকা বলে আখ্যায়িত করা হয়েছে। বস্তুত আখেরাতের নেয়ামতও আল্লাহ তায়ালার এক ধরনের জীবিকাই বটে ৷ পক্ষান্তরে যারা আল্লাহ তায়ালার আয়াতগুলো থেকে মানুষকে দূরে সরাতে চেষ্টা করে। তাদের জন্য রয়েছে কষ্টদায়ক ও নিকৃষ্ট ধরনের শাস্তি । এটা বাতিলের পথে তাদের পরিচালিত অপতৎপর্তার প্রতিফল । এভাবেই আল্লাহ তায়ালার হেকমত তথা সৃষ্টির যৌক্তিকতা ও মহৎ উদ্দেশ্য সফল হয়, সফল হয় অবধারিত কেয়ামতের উদ্দেশ্য, যা কখনো আসবে না বলে তারা দাবী করে থাকে । ক্চোর আন যেভাবে সঠিক পথের দিশা দেয় কেয়ামত একটা অজানা ও অদৃশ্য গায়বী ঘটনা হওয়া সত্তেও তারা এই বলে আস্ফালন করে থাকে যে, ওটা কখনো হবে না । অথচ অদৃশ্য জগতের মালিক আল্লাহ তায়ালা জোর দিয়ে বলছেন যে, কেয়ামত অবধারিত । ওদিকে আল্লাহ তায়ালার বাণী প্রচারের কাজে নিয়োজিত রসূল (সঃ) বলেন যে, ‘যাদেরকে জ্ঞান দান করা হয়েছে. ......... এবং তা মানুষকে আল্লাহ তায়ালার প্রশংসিত পথেই পরিচালিত করে । (আয়াত ৬) www.pathagar.com

— পৃষ্ঠা ২১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।