তিনি সব দেখেন ও সব জানেন। তবু সব কিছু গোপন করেন ও ক্ষমা করেন । ‘তিনি দয়াশীল, ক্ষমাশীল ৷’ কোরআনের এই আয়াতটার মতো একটা আয়াতই এ কথা প্রমাণ করার জন্য যথেষ্ট যে, কোরআন মানব রচিত গ্রন্থ নয়। মহাবিশ্ব সংক্রান্ত এ ধরনের ধারণা ও কল্পনা স্বভাবতই মানুষের কল্পনা শক্তিতে আসতে পারে না। একমাত্র মহাবিশ্বের সৃষ্টা মহান আল্লাহর সৃষ্টিকর্মই এত ব্যাপকভাবে একটা মাত্র বাক্যে তুলে ধরা সম্ভব । এর সাথে কোনো মানুষের সৃষ্টির তুলনা হতে পারে না। এ রকম ব্যাপক বিস্ময়কর পন্থায় এ তত্ত্বটা প্রকাশ করার পর পরবর্তী তিনটি আয়াতে অস্বীকারকারীদের অস্বীকৃতিমূলক উক্তি উদ্ধৃত করা হয়েছে। অথচ এরা আগামীকাল কী ঘটবে তা জানে না। পক্ষান্তরে আল্লাহ তায়ালা যাবতীয় অজানা ও অদৃশ্যের বিযয় অবগত । আকাশ ও পৃথিবীর কোন কিছু তার অগোচরে থাকে না। সৎ কর্মশীল ও অসৎকর্মশীলদের কৃতকর্মের বিচারের জন্য কেয়ামত অপরিহার্য । আল্লাহ তায়ালা বলেন, ‘কাফেররা বলে, আমাদের কাছে কেয়ামত আসবে না। তুমি বলো, হ্যা, আমার প্রভুর কসম, কেয়ামত অবশ্যই আসবে । তিনি অদৃশ্য জ্ঞাত ৷ ......... ' (আয়াত ৩, ৪ ও ৫) কাফেরদের আখেরাত অস্বীকার করার একমাত্র কারণ হলো, তারা আল্লাহর সৃষ্টির মহৎ উদ্দেশ্য, সূক্ষ্ম যুক্তি ও প্রজ্ঞা উপলব্ধি করে না। আল্লাহ তায়ালার এই মহৎ উদ্দেশ্য ও প্রজ্ঞা রয়েছে বলেই তিনি মানুষকে কর্মফলবিহীন ছেড়ে দেন না । যে ভালো কাজ করে, সে তার ভালো কাজের কোনো ফল পাবে না এবং যে খারাপ কাজ করে, সে তার খারাপ কাজের কোন ফল পাবে না-এটা হতে পারে না। কেননা আল্লাহ তায়ালা তার রসূলদের মুখ দিয়ে জানিয়ে দিয়েছেন যে, তিনি মানুষের সম্পূর্ণ অথবা আংশিক কর্মফল পরকালের জন্য রেখে দেন। সুতরাং আল্লাহ তায়ালার সৃষ্টি জগতে তার যুক্তি ও প্রজ্ঞাকে যে ব্যক্তি উপলব্ধি করে, সে এ কথা অবশ্যই অনুধাবন করে যে, আল্লাহ তায়ালার প্রতিশ্ররতে ও ভবিষ্যদ্বাণী বাস্তবায়নের জন্য আখেরাত অনিবার্য । কিন্তু যারা আল্লাহর প্রতি কুফরি করে, তারা সেই যৌক্তিকতাকে উপলব্ধি করে না । এ জন্য তারা বলে থাকে যে, ‘আমাদের কাছে কেয়ামত আসবে না ।’ এ জন্যই তাদের কথার জবাব দেয়া হচ্ছে বস্তুত আল্লাহ তায়ালা ও তীর রসূল সত্য কথাই বলেছেন। তারা অদৃশ্য সম্পর্কে কিছুই জানে না । তবুও যা জানে না, তা বড় গলায় বলে যে, কেয়ামত আসবেই । তিনি ‘আলেমুল গায়ব’ অর্থাৎ তিনি অদৃশ্য জানেন। সুতরাং পরকালে. কী হবে বা হবে না, সে সম্পর্কে তার বক্তব্য সুনিশ্চিত জ্ঞান ও প্রত্যয়ভিত্তিক এবং অকাট্য সত্য । এই জ্ঞানকে সূরার শুরুতে যেভাবে জাগতিক ও প্রাকৃতিক রূপ দিয়ে উপস্থাপন করা হয়েছে, এখানেও তেমনিভাবে উপস্থাপন করা হয়েছে। এটা এই মর্মে আরো একটা সাক্ষ্য যে, এই কোরআন মানুষের রচনা হতে পারে না। কেননা মানুষের কল্পনায় কখনো এ ধরনের রূপ ফুটে ওঠে না, ‘আকাশে ও পৃথিবীতে কণা পরিমাণ বস্তুও তার অগোচরে নেই, কিংবা কণার চেয়ে ছোট বা বড় নেই ।......... j আমি পুনরায় বলছি যে, এই ধারণা ও কল্পনার প্রকৃতি মনুষ্যসুলভ নয় এবং অতীতের কোনো মানবীয় সাহিত্যে-গদ্যে বা পদ্যে-এর কোন নযীর নেই । মানুষ যখন জ্ঞানের সূক্ষ্মতা, ব্যাপকতা ও সর্বময়তার কথা বলে, তখন এ কথা তার কল্পনায়ও আসে না যে, এটাকে সে এরূপ বিশ্বয়কর _তৰ ছক লক চত লন ত আলনল < www.pathagar.com
— পৃষ্ঠা ২১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।