যিলালিল কুরআন — যিলালিল কুরআন 16
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

এরপর আল্লাহ তায়ালা তার জ্ঞানের সুবিশাল ভান্ডারের একটা অংশ শুধু দেখান-সমগ্র আকাশ ও পৃথিবী যার আওতাভুক্ত । ‘পৃথিবীতে যা কিছু প্রবেশ করে, যা কিছু পৃথিবী থেকে বের হয়, যা কিছু আকাশ থেকে নামে এবং যা কিছু আকাশে ওঠে, তা তিনি জানেন’ অল্প কয়েকটা শব্দে প্রকাশ করা এই অংশটা নিয়ে ভাবলেই মানুষ দেখতে পায় বিপুল সংখ্যক বস্তু, কর্ম, আকৃতি, রূপ, চিত্র, তত্ত্ব ও কাঠামোর এক বিশাল সমারোহ, যা কল্পনাও করা যায় না। এ আয়াতে যে সব জিনিসের দিকে ইংগিত করা হয়েছে, তার মধ্য থেকে যতগুলো জিনিস এক মুহূর্তে সংঘটিত হয়, সারা পৃথিবীর অধিবাসীরা জীবনভর গণনা করেও সেগুলোর সুনিশ্চিত ংখ্যা স্থির করতে পারবেনা । এক মুহূর্তে পৃথিবীর অভ্যন্তরে কতগুলো জিনিস প্রবেশ করে এবং কতকগুলো জিনিস পৃথিবী থেকে বের হয়? এই এক মুহূর্তে কতগুলো জিনিস আকাশ থেকে নামে এবং কতগুলো জিনিস আকাশে উঠে যায়? পৃথিবীর ভূ-স্তরগুলোতে কতগুলো শস্য বীজ আত্মগোপন করে? কতগুলো কীট পতংগ, পোকা মাকড়, সরীসৃপ পৃথিবীর বিভিন্ন দিক দিয়ে তার ভেতরে প্রবেশ করে? কতো ফোটা পানি, কতো বিন্দু গ্যাস ও কতো ইউনিট বিদ্যুৎ পৃথিবীর বিস্তীর্ণ এলাকাগুলোতে প্রবেশ করে? আল্লাহর সদা জাগ্রত চোখ তার সবকিছু দেখতে পায়? পৃথিবী থেকে কতো জিনিসই বা বের হয়? কতো উদ্ভিদের চারা উদগত হয়? কতো পানির ফোয়ারা বের হয়? কতো আগ্নুয়গিরীর বিস্ফোরণ ঘটে? কতো গ্যাস আকাশে উঠে যায়? কতো গুপ্ত জিনিস উদঘাটিত হয়? কতো কীটপতংগ তার গুপ্ত বাসস্থান থেকে বের হয়? দৃশ্য ও অদৃশ্য এবং জানা ও অজানা কতো জিনিস প্রবেশ করে ও বের হয়, কে তার ইয়ত্তা রাখে? কতো জিনিসই বা আকাশ থেকে নামে? কতো বৃষ্টির বিন্দু নামে? কতো নক্ষত্র নামে? কতো জ্বলন্ত রশ্বী এবং কতো আলোকিত রশ্বী অবতীর্ণ হয়? কতো স্থীরিকৃত সিদ্ধান্ত ও কতো অদৃশ্যের ফায়সালা নামে? আল্লাহ তায়ালার কতো অনুগ্রহ সমগ্র সৃষ্টিজগতের ওপর ব্যপ্ত হয় এবং কতো রহমত বিশেষ বিশেষ বান্দার ওপর নামে? কতো জীবিকা আল্লাহ তায়ালা তীর কাংখিত বান্দাদের প্রতি বিস্তৃত করেন এবং কতো জীবিকা থেকে তার বান্দাদেরকে বঞ্চিত করেন, একমাত্র আল্লাহ্‌ ছাড়া আর কে তার ইয়ত্তা রাখে? কতো জিনিস আকাশে উঠে যায়? কতো উদ্ভিদ, কতো প্রাণী, কতো মানুষ এবং মানুষের অজানা আরো কতো সৃষ্টি ওপরে উঠে যায়? আর আল্লাহ তায়ালার দিকে কতো প্রকাশ্য বা গোপন আহ্বান উচ্চারিত-হয়, যা আল্লাহ ছাড়া আর কেউ শুনতে পায় না। আমাদের জানা ও অজানা কতো প্রাণ প্রতিনিয়ত আল্লাহ তায়ালার কাছে চলে যায়? কত ফেরেশতা আল্লাহর হুকুমে আকাশে উঠে যায়? আল্লাহ ছাড়া আর কেউ জানে না, এমন কতো আত্মা এই জগত থেকে উঠে যায় । কতো বিন্দু পানি বাষ্প হয়ে আকাশে উঠে যায়? কত বিন্দু গ্যাস শরীর থেকে বের হয়? আল্লাহ ছাড়া আর কেইবা ইয়ত্তা রাখে যে, কি পরিমাণ জিনিস বের হয়? এক মুহূর্তে কতো কী ঘটে যায়-সারা জীবন গণনা করেও মানুষ জানতে পারে না। আল্লাহ তায়ালার সর্বব্যাপী ও সূক্ষ্ম জ্ঞান সকল সময়ে ও সকল স্থানে সংঘটিত এই সব ঘটনার খবর জানেন । সকল প্রাণীর অন্তরে কী ধ্যানধারণা বিরাজ করে, কোন্‌ প্রাণী কী কী কাজ করে-সবই আল্লাহ তায়ালার চোখে উদ্ভাসিত । www.pathagar.com

— পৃষ্ঠা ২১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।